somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আগুনের পরশমনি

০৩ রা এপ্রিল, ২০১৪ রাত ১২:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সিরিয়াস কিছু পাবার বা জানার ইচ্ছে থাকলে কেটে পড়ুন, ব্যক্তিগত অভিঙ্গতা থেকে নির্মল আনন্দ দেবার একটি ক্ষুদ্র প্রয়াস, সহজ কথায় ফান পোস্ট

আগুনের পরশমনি কি- জানতে চান? তাহলে নিচের লেখাটুকু কষ্ট করে পড়ুন-

দ্বিচক্রযানের পশ্চাতের চক্রখানিতে অনুব্যপনের কারনে বায়ুশুন্যতা অনুভুত হইতেছিল। তাই ইহাকে অর্ধচন্দ্র প্রদানের মত করিয়া ঠেলিয়া দ্বিপ্রহরের প্রভাকরের মার্তন্ড্য সমতুল্য ব্যবহারকে বৃদ্ধাঙ্গলি দেখাইয়া আমি ওসমানি মেডিকেল দ্বার হইতে মদিনা মার্কেটের দিকে ধীর পদক্ষেপ ফেলিয়া অগ্রসর হইতেছিলাম। ইহার মাঝে ত্রিচক্রযান(রিক্সা), স্বয়ংক্রিয়ত্রিচক্রযান(অটোরিক্সা) সহ নানাবিধ যানের যান্ত্রিক শব্দে আমার প্রান যখন ওষ্টাগত, কর্ন যখন শ্রবন অযোগ্য, এমন সময় ইহার আধিক্য সৃষ্টির লক্ষে শব্দবিবর্ধকে(মাইক) শুনিতে পাইলাম-

"এই বইটি পড়িলে আপনি আরো জানতে পারবেন-কোন দোয়া পড়িলে আশি বছরের গুনাহ মাফ হইয়া যায়, নারীর কোন গোপন কথা কারো সাথে বলিতে নাই, কোন ব্যক্তি দ্রুত জান্নাতে প্রবেশ করিবে.......অর্থহীন বাগাড়ম্বর,অর্থহীন বাগাড়ম্বর,অর্থহীন বাগাড়ম্বর(blah blah blah)"

এত কিছুর ভিড়ে যখন আমি কোথায় আমার বদন, কর্ন সহ সর্বাঙ্গ প্রভাকর হইতে লুকাইয়া একটু শান্তি পাইব এমন চিন্তা করিতেছি, তখনই আমার বাম পদে, হাটুর কিঞ্চিৎ উপরে ইষৎ ঠান্ডা অনুভুত হইতেছে অনুধাবন করিলাম। আমি ভীতির সহিত লম্ফ দিব কি, কি করিব ঠিক ঠাওর করিতে পারিলাম না। ভীতির সহিতই প্যন্টের বাম পকেটে পাণি প্রবেশ করইলাম। এবং আমার ধুম্রশলাকায় হুতাশন ধরাইবার নিমিত্তে যেই লইটারটি আমি ব্যবহার করি, তাহা উঠিয়া আসিল। এবং দৃষ্টিগোচর হইল যে ইহা ফাটিয়া চৌচির হইয়া গিয়াছে এবং তাহা হইতে গ্যসও বাহির হইয়া আসিতেছে। এই বাহির হওয়া বায়বীয় পদার্থটুকুই আমার পকেটের নীচে আমাকে শীতল একটা অনুভুতি প্রদান করিতেছিল।

তখনই বুঝিলাম- ইহাই আগুনের পরশমনি বলিয়া গন্য।

P.S: শব্দ বিবর্ধকে শুনিতে পাওয়া শব্দগুলোতে সাধু চলিত মিশ্রনই ছিল, তাই ইহা ঐরুপেই বিবৃত। এছাড়াও কিঞ্চিৎ ভুল লইয়া কোন আজাইরা সাহিত্যিক যেন বেশী লম্ফঝম্প না করে। ইহা একটি সতর্কবানী। ৫৭ ধারা মানিয়া চলুন।
সর্বশেষ এডিট : ০৩ রা এপ্রিল, ২০১৪ রাত ১২:৪২
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=আয় সখিরা ফিরে যাই মেয়ে বেলা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯


যাবি নাকি তোরা সখি
আমার সাথে মেয়েবেলা;
যেখানটাতে বসতো যে রোজ
কানামাছি বউছি খেলা।

ভাইবোনেরা রোজ বিকেলে
মাঠে হতাম সমবেত,
ডাংগুলি আর গোল্লাছুটে
বিকেল-খেলায় কেটে যেত।

খেলার আসর উঠোনজুড়ে
তোরাও কী খেলতি এমন?
করলে স্মরণ অতীতের দিন
বুকে লাগে কেমন কেমন।

আয়... ...বাকিটুকু পড়ুন

আমি মাস্টার্স পাস করে ড্রাইভিং পেশা বেছে নিয়েছি

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৪৩


পিংক বাস সার্ভিসের একজন নারী চালক, নাম রাবেয়া খাতুন। তিনি মাস্টার্স পাশ করে বাস চালাচ্ছেন। খবরটা পড়ে অনেকেই বাহবা দিচ্ছেন, কেউ কেউ বলছেন বাংলাদেশ এমন প্রতিভাকে ধরে রাখার যোগ্য... ...বাকিটুকু পড়ুন

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২০ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৭

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

মঙ্গলবার রাত ১০টা ২৭ মিনিট। গুলশানের একটি হাসপাতালে থেমে গেল ব্যারিস্টার তৌফিক নেওয়াজের হৃদয়- দীর্ঘদিনের অসুস্থতার পর।

আর ঠিক তখন, শহরের অন্য প্রান্তে, মুন্সিগঞ্জ... ...বাকিটুকু পড়ুন

বিকাশ নূরা এবং হিরো আলমকে যারা প্রধানমন্ত্রী ভাবতেন ;)

লিখেছেন জ্যাক স্মিথ, ২০ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:৩২



একজন মানুষের জ্ঞান-বুদ্ধি, শিক্ষা-দীক্ষা থাকার চাইতেও জরুরী বিষয় হচ্ছে তার অন্তর্দৃষ্টি থাকা। অন্তর্দৃষ্টি, অন্তরচক্ষু বা জ্ঞানচক্ষু সম্পন্ন একজন ব্যক্তিকে কখনোই ধোঁকা দেওয়া বা ধোঁকায় ফেলানো সম্ভব নয় কারণ এরা... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী কেন মুসলমান হতে পারে না?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২০ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:৪৫

অনারব টার্কিশ, কুর্দি আর ইরানিয়ানরা তাদের নিজ নিজ ভাষা ও সংস্কৃতি সংরক্ষন করে ও তা ধারন করেও তারা মুসলিম, পাকিস্তানের পাঞ্জাবীরাও যখন নিজেদের পাঞ্জাবী জাতি হিসেবে অহংকার করে, তখনও তারা... ...বাকিটুকু পড়ুন

×