somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মুসলিম উম্মাহর বর্তমান দুর্গতি: পথপ্রাপ্তি ও প্রতিকারে কিছু আত্মসমালোচনা (পর্ব-০১)

১৯ শে মে, ২০১৮ সকাল ৯:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



মুসলমানদের বর্তমান দুর্গতির নেপথ্যে

মুসলমানদের বিগত সাড়ে চৌদ্দশ' বছরের জীবনকে ইতিহাসের পাতায় দেখা হলে জানা যায় যে, আমরা ইজ্জাত ও শ্রেষ্ঠত্ব, শান ও শওকত এবং প্রভাব-প্রতিপত্তির একমাত্র ও একচ্ছত্র অধিকারী ছিলাম। কিন্তু যখন ইতিহাসের পাতা হতে নজর সরিয়ে বর্তমান অবস্থার উপর দৃষ্টিপাত করা হয় তখন আমাদিগকে চরম লাঞ্ছিত ও অপদস্থ, নিঃস্ব ও অভাবগ্রস্থ জাতি হিসেবে দেখি। আমাদের না আছে শক্তি-সামর্থ্য, না আছে ধন-দৌলত, না আছে শান-শওকত, না আছে পরস্পর ভ্রাতৃত্ব বন্ধন, না স্বভাব ভাল, না আখলাক ভাল, না আমাল ভাল, না আচার-আচরণ ভাল–সব ধরণের অকল্যাণ আমাদের মধ্যে, সব ধরণের কল্যাণ হতে আমরা যেন দূর-বহু দূরে। অন্যান্য ধর্মের ব্যক্তিবৃন্দ আমাদের এই দুরাবস্থার উপর আনন্দ বোধ করে। প্রকাশ্যে আমাদের দুর্নাম গাওয়া হয় এবং আমাদের নিয়ে উপহাস করা হয়।

এখানেই শেষ নয় বরং স্বয়ং আমাদের কলিজার টুকরা নব সভ্যতার প্রতি অনুরক্ত যুবকশ্রেনির নয়নমনি সন্তানগ্ণ ইসলামের পূত-পবিত্র বিধানসমূহকে উপহাস করে, কথায় কথায় দোষ খুঁজে বেড়ায় এবং এই পবিত্র শরীয়তকে আমালের অযোগ্য, অনর্থক ও বেকার মনে করে নেতিবাচক ধ্যান-ধারনা পোষন করে আমলের ময়দান থেকে দূরে সরে থাকে। অবাক হতে হয়- যে জাতি একদা পিপাসা মিটিয়েছে, তারা আজ কেন পিপাসার্ত! যে জাতি দুনিয়াকে সভ্যতা ও সামাজিকতার সবক পড়িয়েছে, আজ তারা কেন অসভ্য ও অসামাজিক?



রোগ নির্ণয়ে ভুল

জাতির দিশারীগণ আজ হতে অনেক পূর্বেই আমাদের দুরাবস্থাকে অনুধাবন করেছেন এবং নানাভাবে আমাদের সংশোধনের চেষ্টা করেছেন, কিন্তু (কবির ভাষায়)– “চিকিৎসা যতই করা হল, রোগ ততই বেড়ে চলল“।

বর্তমান অবস্থা যখন অধিকতর শোচনীয় পর্যায়ে এসে দাঁড়িয়েছে এবং অতীতের তুলনায় ভবিষ্যত আরও বেশি বিপজ্জনক ও অন্ধকারময় দেখা যাচ্ছে তখন আমাদের চুপ করে বসে থাকা এবং সক্রিয় চেষ্টা না করা এক অমার্জনীয় অপরাধ।

কিন্তু বাস্তব কোন পদক্ষেপ নেয়ার পূর্বে আমাদের অবশ্যই ঐ সকল কারণসমূহ চিন্তা করতে হবে, যে সকল কারণে আমরা এই অপমান ও লাঞ্ছনার আযাবে পতিত হয়েছি। আমাদের অবনতি ও অধঃপতনের বিভিন্ন কারণ বর্ণনা করা হয় এবং উহা দূর করার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। কিন্তু প্রতিটি পদক্ষেপ অনুপযোগী ও বিফল প্রমাণিত হয়েছে। ফলে আমাদের পথপ্রদর্শকগণকেও নৈরাশ্য ও হতাশায় নিমজ্জিত দেখা যাচ্ছে।

বাস্তব সত্য হল এই যে, আজ পর্যন্ত আমাদের রোগ নির্ণয়ই সঠিকরূপে হয়নি। যে সব কারণ বলা হয় উহা প্রকৃত পক্ষে রোগ নয় বরং রোগের উপসর্গ মাত্র। সুতরাং যতক্ষন পর্যন্ত প্রকৃত রোগের প্রতি মনযোগ দেয়া না হবে এবং রোগের মূল উৎসের সংশোধন ও চিকিৎসা না হবে, ততক্ষন পর্যন্ত উপসর্গের সংশোধন ও চিকিৎসা অসম্ভব ও অবাস্তব। কাজেই যতক্ষন পর্যন্ত আমরা প্রকৃত রোগের সঠিক নির্ণয় ও উহার সঠিক চিকিৎসা পদ্ধতি জেনে না নিব ততক্ষন পর্যন্ত সংশোধনের ব্যাপারে আমাদের মতামত ব্যক্ত করা হবে মারাত্মক ভুল।

সর্বশেষ এডিট : ১৯ শে মে, ২০১৮ সকাল ৯:৪৬
১৪টি মন্তব্য ১৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেউ জানেনা

লিখেছেন অপ্‌সরা, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৪২


কেউ জানেনা
আমার একটা জগৎ আছে,
খুব গহীনে, সংগোপনে,
বুকের ভেতর লুকিয়ে থাকা
একটা জগৎ....
নিজের জগৎ, নিজের মত
আমার একটা জগৎ লাগে।

রোজ বিকেলে কাজের পরে
একটু যখন অবসরে,
একটু সময় চায়ের কাপে
নিজের মত, নিজের... ...বাকিটুকু পড়ুন

সালমান মুক্তাদীরের জুলাই আন্দোলন: কারণটা কি একান্ত ব্যক্তিগত ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০১


সালমান মুক্তাদীর বাংলাদেশের কনটেন্ট ক্রিয়েশন জগতের পথিকৃৎ। তার হাত ধরে এদেশে কনটেন্ট ক্রিয়েশনকে পেশা হিসেবে গ্রহণ করেছে কত তরুণ, তার কোনো হিসাব নেই। তার ভক্তের সংখ্যা অগণিত। তবে কাজের... ...বাকিটুকু পড়ুন

সামুতে পর্ণ এটাকের জনককে পাওয়া গিয়েছে?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৮



ব্লগার চারাগাছ সামুতে মডারেটর নেই বলে সন্দেহ করছেন। নিজের ধারণা পাকাপোক্ত করতে সামুতে পর্ণ এটাকের প্ল্যান করছেন। ইহা কি ব্লগার?

সামুতে পর্ণ এটাকের কারণে পর্ণ সাইটের ধুয়া তুলে বিগত সরকার... ...বাকিটুকু পড়ুন

শুভ জন্মদিন আফীক

লিখেছেন আলমগীর সরকার লিটন, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:১৩


তোর সাত বছর
কোন দিক দিয়ে গেলো
মনেই পড়ছে না;
জানিস কি অদ্ভুত সময়?
সময়ের উষ্ণভাজে
বেঁচে থাকাটাই ১ বিস্ময়!
শুভ জন্মদিনের
শুভেচ্ছাটা আরও খুশি
যেনো রঙিন ক্ষণ;
শত কষ্টের মাঝে মানুষ
হওয়াটা আনন্দাশ্রু;
মানুষের মত মানুষ হও
শুভ জন্মদিন- শুভ... ...বাকিটুকু পড়ুন

দৃষ্টিকটু পোশাক ও দৃষ্টিকটু আচরণ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪



আপডেট - হাফপেন্ট আন্দোলন: ৩০/০৯/২০২৬
হাফপেন্ট পরে মেট্রো ট্রেন ও বাসে চলাচল বাংলাদেশের একটি নাগরিক চাহিদা হতে পারে। যেহেতু সমস্যা মেট্রোতে হয়েছে, আমি ধারণা করেছি বাংলাদেশে ফেসবুকে “হাফপেন্ট আন্দোলন” হওয়ার সম্ভবনা... ...বাকিটুকু পড়ুন

×