ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
ঢাকা : ব্রিটেনের আপার রিচ নামের মিডিয়া এজেন্সিটি দ্য টাইমসে প্রকাশের জন্য বিশেষ প্রতিবেদন তৈরি করে। টাইমসে এসব প্রতিবেদন বা ক্রোড়পত্র ছাপিয়ে দেওয়াই এদের ব্যবসা।
আপার রিচের ওয়েবসাইট থেকে এ তথ্য জানা যায়।
বিশ্বের বিভিন্ন দেশ ও সংগঠন বা প্রতিষ্ঠানের ওপর তারা বিশেষ নিবন্ধ রচনা করে থাকে। এ ব্যাপারে আপার রিচ বলে, ‘আমাদের তৈরি প্রতিবেদনের মাধ্যমে পাঠকের কাছে এমনভাবে নিজেকে তুলে ধরুন যা আপনি কখনও দেখেননি।’
আপার রিচ সম্প্রতি বিশ্বের যেসব দেশের এ ধরনের বিশেষ প্রতিবেদন তৈরি করেছে, সেসব দেশের মধ্যে রয়েছে কেনিয়া, জাম্বিয়া, সিয়েরা লিওন, আজারবাইজান, দক্ষিণ আফ্রিকা, মালাবি, ঘানা।
প্রতিবেদনগুলো ক্রোড়পত্র আকারে দ্য টাইমসের সঙ্গে পৃথকভাবে তারা সংযুক্ত করে দেয়। এজন্য টাইমসের সঙ্গে তাদের চুক্তি রয়েছে বলেও আপার রিচ জানায়।
প্রতিবেদন তৈরি ও প্রকাশের জন্য তারা সংশ্লিষ্ট দেশ বা প্রতিষ্ঠান থেকে কিছু খরচ নেয়। বাকিটা অবশ্য তারা সংশ্লিষ্ট দেশ বা প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিজ্ঞাপন আকারে সংগ্রহ করে।
বাংলাদেশ নিয়ে প্রতিবেদনটিও তারা এভাবেই করেছে।
নিজেদের কয়েকজন প্রতিনিধি এদেশে পাঠিয়ে তারা বাংলাদেশ সম্পর্কে তথ্যগুলো সংগ্রহ করে এবং প্রয়োজনীয় ব্যক্তিত্বের সাক্ষাৎকার গ্রহণ করে।
বাংলাদেশ সরকার তাদের দেড় লাখ ডলার পারিশ্রমিক হিসেবে দিয়েছে। বাকি টাকা তারা বিজ্ঞাপন থেকে সংগ্রহ করেছে।
সূত্র : Click This Link
দ্য টাইমসে প্রতিবেদন প্রকাশ করাই আপার রিচের ব্যবসা
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
২টি মন্তব্য ২টি উত্তর
আলোচিত ব্লগ
Ripe Age দুই প্রান্তের দুই মানুষঃ সামু শব্দের সেতু প্রজন্মের বন্ধন

একজন দাঁড়িয়ে জীবনের শুরুতে
চোখে তার অগণিত স্বপ্ন
আগামীর পথে কত প্রশ্ন
কত না-জানা, কত বিস্ময়
কত দূরের নীল আকাশ
ডাকে তাকে প্রতিদিন।
অন্যজন বসে জীবনের শেষে নয়
বরং দীর্ঘ পথ পেরিয়ে আসা এক প্রান্তে
প্রায়... ...বাকিটুকু পড়ুন
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও তার যতসব অপরাধ।।

আজ ১৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখে বলতে গেলে সব মিডিয়াতে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ উঠেছে। উহা দুবাইয়ে ৪ হাজার ৫০০ কোটি টাকা, সিঙ্গাপুরে... ...বাকিটুকু পড়ুন
ট্রেন টু কক্সবাজার: টিকিট পেলাম না, পেলাম বিকল্প পথের সন্ধান
কক্সবাজার যাওয়ার ইচ্ছে ছিল অনেক দিনের। তবে এবার লক্ষ্য ছিল একটু আলাদা—বাসে নয়, বিমানে নয়; ট্রেনের জানালায় চোখ রেখে সমুদ্রের শহরের পথে যাত্রা। কিন্তু সেই সহজ পরিকল্পনার প্রথম বাধাই হয়ে... ...বাকিটুকু পড়ুন
জিন্নাহ কি বাঙালি মুসলমানের শত্রু?

মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তানের স্বপ্নদ্রষ্টা বা পাকিস্তানের জাতির জনক। একজন বাংলাদেশী হয়ে পাকিস্তানের জাতির জনককে নিয়ে আলোচনা করলে কি গুনাহ হতে পারে কিংবা বড় ক্ষতি হতে পারে? বাংলাদেশে জিন্নাহর... ...বাকিটুকু পড়ুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিন্নাহর ছবি প্রশ্ন জাগে, আমরা কোন দেশে বাস করি?
ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিন্নাহর ছবি প্রশ্ন জাগে, আমরা কোন দেশে বাস করি?
যে ঢাকা বিশ্ববিদ্যালয় ভাষা আন্দোলনের ইতিহাসের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত, যে বাংলাদেশ রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন হয়েছে সেই বিশ্ববিদ্যালয়ের ডাকসু... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।