somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তালাকপ্রাপ্ত নারীদের জন্য বেতার কেন্দ্র

২২ শে জুলাই, ২০১০ রাত ৩:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বেশ ক’বছর ধরে মিসরে তালাকপ্রাপ্ত নারী-পুরুষের সংখ্যা বেড়েই চলেছে। সম্প্রতি এ সংখ্যা আশঙ্কাজনকহারে বেড়েছে। এককথায় মিসরে ‘তালাক’ সামাজিক ব্যাধিতে রূপ নিয়েছে। তালাকপ্রাপ্ত পুরুষরা স্বাভাবিক থাকলেও নানা ধরনের বঞ্চনা, অবজ্ঞা আর নিগ্রহের শিকার হচ্ছেন মেয়েরা। অনেকে ছিটকে পড়ছেন সমাজের মূলস্রোত থেকে। এখানে তালাকপ্রাপ্ত মেয়েদের বলা হয় শয়তান, খারাপ ইত্যাদি। তারা মানবেতর জীবনযাপন করছেন। এমনই একজন নারী মহসেন সাবের। বয়স ৩০ বছর।
বেশ ক’বছর আগেই তিনি তালাক নিয়েছেন। তাই বলে ভেঙে পড়েননি। শুরু করেছেন নতুন জীবন নব উদ্যমে। প্রতিষ্ঠা করেছেন একটি রেডিও স্টেশন। এর নাম রেডিও মোতালাকাত বা তালাকপ্রাপ্তদের বেতার। ইন্টারনেট ভিত্তিক এ বেতার কেন্দ্র থেকে তালাকপ্রাপ্তদের সচেতন ও সাহসী করার জন্য নানা ধরনের অনুষ্ঠান সম্প্রচার করা হয়। দেয়া হয় নানা পরামর্শ। এছাড়া মেয়েদের অধিকারের বিষয়েও সচেতন করে তোলা হচ্ছে এ বেতার কেন্দ্র থেকে। মিসর ছাড়াও মরক্কো, লেবানন ও উত্তর আমেরিকার হাজার হাজার স্রোতা এ রেডিও শুনে থাকেন। সাবের বলেন, মিসরে তালাকপ্রাপ্ত নারীদের খারাপ, শয়তান বলা হয়। কিন্তু যে পুরুষ তাকে এত বড় সিদ্ধান্ত নিতে বাধ্য করলেন তিনি কিন্তু সমাজের চোখে খারাপ নন!
মিসর ও আরব দেশের নারী-পুরুষ এবং সমাজে সেতুবন্ধ তৈরি করতেই তিনি এ বেতার কেন্দ্র প্রতিষ্ঠা করেছেন বলে জানান। তিনি বলেন, বেশ ক’বছর আগে তিনি তালাক নেন। অবসান ঘটান অসুখী সংসারের। তিনি বলেন, তার মা তাকে তালাক নিতে নিষেধ করে বলতেন, তোমার একটা বাচ্চা আছে। তুমি এ সিদ্ধান্ত (তালাক) নিও না। অবশেষে তার মা বলেন, জীবন তোমার। তোমার অধিকার নিয়ে তোমাকেই সিদ্ধান্ত নিতে হবে। যা করবা ভেবেচিন্তে কর। সাবের অন্য নারীদের উদ্দেশে বলেন, আপনার জীবন যদি অন্য কাউকে নিয়ন্ত্রণ করতে দেন, তাহলে সেটা হবে বিড়ালের জীবন। একজন মানুষ হিসেবে অবশ্যই আপনি তা করতে পারেন না। কেননা, আপনার রয়েছে অধিকার। আপনি অবশ্যই অধিকার আদায় করে নেবেন। প্রয়োজনে আদালতে যাবেন। বর্তমানে মিসরে পারিবারিক আইন চালু আছে। ইসলামী নীতি অনুসরণ করে ১০ বছর আগে এ আইন প্রবর্তন করা হয়। এ আইনের নাম ‘কুলা’। এ আইনের বলে একজন নারী আদালতে তার স্বামীর অনুপস্থিতিতে তাকে তালাক দিতে পারেন। বর্তমানে আড়াই লাখ নারী তাদের অধিকার আদায়ে আদালতে লড়ে যাচ্ছেন। দেশটির বেশ ক’টি টেলিভিশন চ্যানেল ইসলামী নিয়মানুসারে নারী-পুরুষের অধিকার ও সম্পর্কের বিষয়ে পরামর্শ দিয়ে আসছে। তবে কট্টরপন্থীরা কুলা আইনের বিরোধিতা করে আসছেন।
মিসরে প্রতি ৬ মিনিটে একটি তালাকের ঘটনা ঘটছে। আরব দেশগুলোর মধ্যে এদেশেই বিয়ে বিচ্ছেদের হার সবচেয়ে বেশি। এখানে তালাকপ্রাপ্ত নারীদের পরামর্শ দিতে গড়ে উঠেছে বেশ ক’টি ক্লাব। আছে সাময়িক পত্রপত্রিকাও। আর এর সঙ্গে সর্বশেষ যোগ হলো রেডিও মাতালাকাত।

দৈনিক আমারদেশ
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রাজনীতি নাকি ক্ষমতানীতি

লিখেছেন ডঃ এম এ আলী, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫১


রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।

কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৯৮

লিখেছেন রাজীব নুর, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৫



আজ বৃহঃস্পতিবার, ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ।
ইংরেজি ১৭ই সেপ্টেম্বর। গত কয়েকদিন বেশ কয়েকজন ব্লগার সামুর ভালো মন্দ নিয়ে লিখেছেন। তাদের মুল বক্তব্য হলো- সামু গেলো। সামু শেষ। তারা সামুর... ...বাকিটুকু পড়ুন

যে ইতিহাস আমাদের জানতে দেওয়া হয়নি অথবা ভুলিয়ে দেওয়া হয়েছে!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৩৩


আপনি জানেন কী?
ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ... ...বাকিটুকু পড়ুন

শরাব পিনে দে.....

লিখেছেন মরুভূমির জলদস্যু, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৫১



মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত... ...বাকিটুকু পড়ুন

বালছাল মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:৩৬

প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”

বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন

×