somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বুয়েট থেকে রাজনীতি কখনো দূর হবে না...

১৪ ই ফেব্রুয়ারি, ২০১২ সন্ধ্যা ৭:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বুয়েট থেকে ছাত্র রাজনীতি কখনো দূর হবে না...

ঢাকা ভার্সিটির কথা চিন্তা করুন। ওখানে রাজনীতির প্রধান নিয়ামক-ই হল হলের ছিট বানিজ্য। ওখানে ছিট বরাদ্দের মাধ্যমে টাকা নয়, আসে নিরিহ ও নিরুপায় ছাত্রদের আনুগত্য, যা কাজে লাগিয়েই ছাত্রনেতারা হন শক্তিশালী। যদি ঢাকা ভার্সিটির আবাসন সমস্যা সম্পূর্ণ দূর হতো তাহলে হলের ছিট নিয়ে রাজনীতি করা সম্ভব হত না। নবীন ছাত্রদেরকে ছিটের জন্য নেতাদের দ্বারে দ্বারে ঘুরতে হত না। রাজনীতিতে যোগদান করাটা হত না বাধ্যতামূলক। একটু ভাবুন তো, ঢাবি কি পারে না তাদের আবাসন সমস্যা সম্পুর্ণ দূর করতে? পর্যাপ্ত হল নির্মাণ করতে? তাহলে কেন করছে না...? কারন ঢাবির ছাত্র রাজনীতি-ই হল রাজধানী তথা সারা দেশের ছাত্র-শিক্ষক রাজনীতির চালিকাশক্তি। এখানে রাজনৈতিক শক্তির উপস্থিতি ও নেতাদের আনুগত্য যেকোন মূল্যে রক্ষা করতে হবে।

বুয়েটে ছাত্রদের আবাসন সমস্যা শুরু হয়েছে ২০০৫ থেকে। তখন আমরা থাকতাম হলের লাইব্রেরীতে। এবছর দেখলাম, রশিদ হলের মসজিদ আর কমন রুমের সিংহভাগ জায়গা পার্টিশন দিয়ে কিছু ছাত্রদের থাকার ব্যবস্থা করা হয়েছে... বুয়েট কর্তৃপক্ষ কেন নিজেদের বৈধ জমি সিটি কর্পোরেশনের কাছ থেকে দখলমুক্ত করে আবাসন সমস্যা সমাধানের ব্যবস্থা করছে না বা করতে পারছে না...?

বাধ্য না হলে একজন বুয়েট ছাত্র কখন রাজনীতিতে আসতে পারে? যদি সেটা তার নেশা হয়ে থাকে অথবা রাজনীতি থেকে সে বিশেষ সুবিধা পায়, যেমন বিনোদন, কাঁচা টাকা, চাকরির নিশ্চয়তা ইত্যাদি। আমরা এক্ষেত্রে অনেক সৌভাগ্যবান। বিনোদনের অসংখ্য উপায় আমাদের আছে। টিউশনি করলে হাত খরচের থেকে একটু বেশি-ই পাওয়া যায়। আর রেজাল্ট যেমন-ই হোক, পাশ করতে পারলে দেশে বা বিদেশে সুন্দর ক্যারিয়ার আছেই। তারপরও কেন কিছু ছেলে পড়াশোনা একেবারে বাদ দিয়ে রাজনীতি করে? আমি বলবো, প্রধানত motivation এর অভাব। যে লেদ মেশিন ঢোলাই খাল ছাড়া সারা দুনিয়াতে আর কোথাও পাওয়া যায় না, আমরা এখনো তার motion transfer logic পড়ি। এসব কারনে যদি কেউ motivation হারায় তাহলে তাকে আমরা কিভাবে দোষ দেই? কেন তাঁরা (শিক্ষক ও সরকার) আমাদের শিক্ষা ব্যবস্থা কে যুগপযোগী করার উদ্যোগ নেন না?

আসলে সরকারও চায় Engineering excellence বাদ দিয়ে আমরা চর্চা করি political adulation। যার প্রমাণ, রাজনৈতিক বিবেচনায় ভিসি-DSW নিয়োগ, প্রো-ভিসি পদ সৃষ্টি... কিছু শিক্ষকদের রাজনৈতিক লেজুড়বৃত্তি...৩য় ও ৪র্থ শ্রেণীর কর্মচারীদের রাজনীতির নামে বুয়েটে শিক্ষক সহ সকল নিয়োগে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তির অগ্রাধিকারের দাবি উত্থাপন... আরও কত কি...

ছোট বেলায় পড়েছিলাম,
‘আমাদের দেশে হবে সেই ছেলে কবে
কথায় না বড় হয়ে কাজে বড় হবে’

যেভাবে এদেশের সর্বস্তরে গালভরা কথা আর মিথ্যা আশ্বাসের সম্মান দেওয়া হয়, তাতে করে হয়তো সেই ছেলের আর জন্মই নেওয়া হবে না। বুয়েট তো খুব ক্ষুদ্র জায়গা।


২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেয়া কি মানুষ ছিল?

লিখেছেন দানবিক রাক্ষস, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৬




সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

×