somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

১২ মার্চ কেন্দ্র করে ঢাকা ও আশপাশের হোটেলে পুলিশের অলিখিত নির্দেশনা

০৪ ঠা মার্চ, ২০১২ রাত ৮:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিএনপির ১২ মার্চের ‘চলো চলো ঢাকা চলো’ কর্মসূচীর প্রেক্ষাপটে রাজধানীর আবাসিক হোটেলগুলোতে অলিখিত নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। শুধু ডিএমপির আওতাধীন থানাই নয় এর বাইরে সাভার আমিনবাজার, কেরানীগঞ্জ, নারায়নগঞ্জের আবাসিক, হোটেলগুলোতেও সংশ্লিষ্ট থানা থেকে একইভাবে নির্দেশনা দেয়া হয়েছে বলে জানা গেছে। তবে পুলিশের এই নির্দেশনার ব্যাপারে মুখ খুলতে চাইছেন না হোটেল কর্তৃপক্ষ। শুধু এটুকু বলছেন, যে ৮ মার্চ থেকে ১২ মার্চ পর্যন্ত এক এলাকা থেকে আসা ৩ জনের বেশি এক হোটেলে থাকতে দেয়া যাবে না।
সূত্র জানায়, হোটেলে হোটেলে অবস্থানকারীদের সব তথ্য তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট থানাকে অবহিত করতে হবে। এ ক’দিন থানায় ইনফর্ম না করে হোটেলে কোন অভ্যগতদের উঠতে দেয়া যাবে না বলে হোটেল কর্তৃপক্ষকে নির্দেশনা দেয়া হয়েছে বলে বিশ্বস্ত সুত্রে জানা গেছে। এব্যাপারে ১২ তারিখের আগে হোটেল মালিক ও ম্যানেজারদের নিয়ে পৃথক ভাবে মিটিং করা হবে বলে জানা গেছে। শাহবাগ থানা এলাকার হোটেল গুলোর মালিক ও ম্যানেজারদের আগামী ৬ মার্চ বিকেল ৫ টায় থানা যেতে বলা হয়েছে। অন্য থানা গুলোও এই মিটিংয়ের জন্য পৃথক সময় নির্ধারন করে দিয়েছে। এব্যপারে ডিএমপি’ গণযোগাযোগ শাখার কর্মকর্তারা কিছু জানেন না বলে দাবি করেছেন। তবে কয়েকটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা নির্দেশনার ব্যপারে স্বিকার করলেও তারা দাবী করেছেন, অসামাজিক কার্যকলাপ বন্ধের জন্য কিছু নির্দেশনা দেয়া হয়েছে। রাজধানীর বেশ কয়েকটি আবাসিক হোটেলের মালিক-কর্মচারীদের সঙ্গে কথা এমন তথ্য পাওয়া গেছে। তবে এরা কেউ নিজেদের ও প্রতিষ্ঠানের নাম বলতে রাজি নন।
শাহবাগ থানা এলাকার এক হোটেল কর্মচারী জানান, তাদেরসহ আশপাশের প্রায় সবকটি আবাসিক হোটেলে থানা থেকে চিঠি দেয়া হয়েছে। ওই চিঠিতে আগামী ৬ মার্চ বিকেল ৫ টায় হোটেলের মালিক ও ম্যানেজারকে জরুরি ভিত্তিতে থানায় গিয়ে পুলিশের সাথে মিটিং করতে বলা হয়েছে।
তোপখানা রোডের একটি হোটেল ম্যানেজার বলেন, ৮ থেকে ১২ মার্চ পর্যন্ত লোক না রাখার জন্য তাদের নির্দেশন দেয়া হয়েছে। তবে যদি বিশেষ কোনো কারনে লোক রাখা হয় তাহলে তা অবশ্যই থানাকে অবহিত করতে বলা হয়েছে। তবে অপর একটি হোটেলের ম্যানেজার বলেছেন, নির্দেশনা কিছু একটা আসবে। তবে পুলিশের সাথে মিটিং না করে কিছু বলা যাচ্ছে না। তিনি বলেন, আমাদের ব্যবসা করে বাঁচতে হলে পুলিশের কথা শুনতেই হবে।
বনানীর এক হোটেল ম্যানেজার বলেন, এ ব্যপারে কিছু বলা যাচ্ছে না। টেলিফোনে তিনি বলেন, ‘কি কারনে নির্দেশনা দেয়া হচ্ছে তা আপনারা সবাই যানেন। এ ব্যপারে মুখ খুললে চাকুরী আপনার নয় আমার যাবে’। কারওয়ান বাজারের এক হোটেল ম্যানেজার ফোনে জানান, থানার লাইনম্যান এসে কিছু একটা বলে গেছে। তার কথা বুঝতে পেরেছি কোন একটা নির্দেশনা আসছে। তবে সেটা কি তা স্পষ্ট নয়। শাহবাগ থানার ওসি সাংবাদিকদের বলেন, আইনশৃংখলা পরিস্থিতি উন্নতি ও অসামাজিক কর্মকান্ড বন্ধ করতে হোটেল কর্তৃপক্ষের সাথে মিটিং করার জন্য চিঠি দেয়া হয়েছে। ১২ মার্চকে সামনে রেখে রাজধানীর সব হোটেল গুলো এ ধরনের চিঠি কেন দেয়া হলে জানতে চাইলে তিনি কিছু বলতে পারেননি।
এ ব্যপারে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও মহানগর বিএনপির আহবায়ক সাদেক হোসেন খোকা নয়া বলেন, আমরা জানতে পেরেছি ঢাকার বাইরে থেকে আসা লোকজনের উপর পুলিশ কড়াকড়ি করছে। এটা সরকারের দমন নীতির অংশ। মহাসমাবেশ যাতে সুষ্ঠুভাবে সফল হতে না পেরে সে জন্য তারা স্বৈরাতান্ত্রিক আচারন করছে। মিছিল সমাবেশ করা সবার গনতান্ত্রিক অধিকার। হোটেলে থাকাও এসব মানুষের গনতান্ত্রিক অধিকার। তিনি সরকারের এ ধরনের কড়াকড়ি আরোপ করায় তীব্র নিন্দা জানান। পাশাপাশি এধরনের প্রতিবন্ধকতা তুলে নেয়া হবে বলে আশাবাদ ব্যক্ত করেন

View this link
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বৃষ্টি দিনের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:০৫



টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস... ...বাকিটুকু পড়ুন

ইন দ্যা শ্যাডোস অব ইল্যুশন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৮



রাজধানীর নিঝুম আবাসিক এলাকার তিনতলা ফ্ল্যাটের শোবার ঘরটি তখন ক্রাইম সিন টেপে ঘেরা। ধুলো জমে থাকা এয়ার কন্ডিশনারের শব্দের মাঝে বাতাসে ভেসে বেড়াচ্ছে রক্তের হালকা সোঁদা গন্ধ।

পিবিআই ইনভেস্টিগেশন... ...বাকিটুকু পড়ুন

‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই আগস্ট, ২০২৬ রাত ৮:১০


‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া ভুক্তভোগীকে... ...বাকিটুকু পড়ুন

মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৭


মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

একসময় কোনো প্রশ্নের উত্তর জানতে হলে মানুষকে ভাবতে হতো। বই খুলতে হতো, লাইব্রেরিতে যেতে হতো, কারও সঙ্গে আলোচনা করতে হতো, ভুল... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

×