somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইসরাইলের নিরাপত্তা রক্ষার ব্যাপারে ওয়াশিংটন আপোষ করবে না : ওবামা

০৫ ই মার্চ, ২০১২ রাত ৮:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, ফিলিস্তিনিদের প্রতি তেলআবিবের চরম অমানবিক আচরণ সত্ত্বেও ওয়াশিংটন ইসরাইলের নিরাপত্তা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ থাকবে। যুক্তরাষ্ট্রে ইসরাইলের স্বার্থ সংরক্ষণকারী ইহুদিবাদী লবি গ্রুপ ‘আইপ্যাক’র এক সম্মেলনে ভাষণ দিতে গিয়ে রোববার ওবামা আরো বলেছেন, ইসরাইলের নিরাপত্তা রক্ষায় তিনি যে প্রতিশ্রুতিবদ্ধ তা তার গত তিন বছরের শাসনামলে প্রমাণিত হয়েছে এবং এজন্য জোর গলায় কিছু বলার প্রয়োজন নেই। মার্কিন প্রেসিডেন্ট বলেন, “প্রতিটি মুহুর্তে রাস্তার প্রতিটি বাঁকে এবং প্রতিটি সন্ধিক্ষণে আমরা ইসরাইলের হয়ে কাজ করেছি।”
গাজা উপত্যকার ওপর ইসরাইলের ২২ দিনের ভয়াবহ আগ্রাসনের কথা উল্লেখ করে বারাক ওবামা বলেন, ওই আগ্রাসন সম্পর্কে গোলস্টোন রিপোর্ট প্রকাশিত হওয়ার পর যুক্তরাষ্ট্র ইসরাইলকে তীব্র চাপের মুখ থেকে রক্ষা করেছিল।
দক্ষিণ আফ্রিকার বিচারপতি রিচার্ড গোল্ডস্টোনের নেতৃত্বে জাতিসংঘের তদন্ত কমিটি গাজা যুদ্ধের জন্য ইসরাইলকে দায়ি করে বলেছিল, তেলআবিব গাজা উপত্যকায় যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধ করেছে।
তেলআবিবের সঙ্গে ওয়াশিংটনের সম্পর্ক অতীতে কখনো এত গভীর ছিল না- উল্লেখ করে করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ইসরাইলের নিরাপত্তা রক্ষার ব্যাপারে ওয়াশিংটন কোন আপোষ করবে না।
তিনি বলেন, “গাজা অভিমুখী ত্রাণবাহী জাহাজে ইসরাইলি কমান্ডো হামলার পর আমরা তাদের পাশে দাঁড়িয়েছি। ইসরাইলকে বর্ণবাদী বলে প্রস্তাব পাশ হওয়ার কারণে আমরা ডারবান সম্মেলন বয়কট করেছি। যেখানেই ইহুদিবাদকে বর্ণবাদ বলা হবে, সেখানেই আমরা তা প্রত্যাখ্যান করবো।”
গাজা অভিমুখী তুর্কী ত্রাণবাহী জাহাজে ইসরাইলি পাশবিক হামলায় নয় ত্রাণকর্মী নিহত হয়েছিল।
মার্কিন প্রেসিডেন্ট আরো বলেন, “মানবাধিকার কাউন্সিলে যখন ইসরাইল বিরোধী প্রস্তাব আনা হয়, আমরা তার প্রতিবাদ করি। কায়রোয় যখন ইসরাইলি কূটনীতিকদের জীবন বিপন্ন হয়েছিল, তখন আমরা তাদের রক্ষা করেছি।”
মার্কিন প্রেসিডেন্ট আরো স্পষ্ট করে বলেন, “প্রতিটি সঙ্কটাপন্ন মুহুর্তে যুক্তরাষ্ট্র ইসরাইলের পাশে থাকবে।”
যে কোন প্রার্থীকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হতে হলে ইসরাইলপন্থী লবি গ্রুপ ‘আইপ্যাক’র সমর্থন পেতে হয়। চলতি বছরের শেষভাগে অনুষ্ঠেয় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে আইপ্যাকের সমর্থন পাওয়ার লক্ষ্যে বারাক ওবামা শেষ পর্যন্ত ইসরাইলের সব মানবতা বিরোধী ততপরতার প্রতি তার দেশের সমর্থনের কথা অকপটে স্বীকার করলেন।

সন্ত্রাসের অপর নাম মার্কিন-ইসরায়েল। ট্রাইব্যুনাল গঠন করে এইগুলারও বিচার করা দরকার।

আর ইসলাম বিরোধী গুনী জনরা কই? ইসলাম-ই নাকি সন্ত্রাসের জন্ম দেয়??

মহানবী (সা) এর দাদা আব্দুল্লাহ মোত্তালিব-এর মত বলতে হয়, ইসলাম, কোরান আর দুই কেবলা (কাবা এবং বাইতুল মুকাদ্দাস)-এর মালিক স্বয়ং আল্লাহ রব্বুল আলামীন। সুতরাং এগুলো রক্ষার মালিক-ও তিনি।

একদিন উড়িবে পতাকা কালেমা-র
ছড়িবে জয়গান লা ইলাহা ইল্লাল্লাহ-র




View this link
সর্বশেষ এডিট : ০৫ ই মার্চ, ২০১২ রাত ৮:৪১
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বালুর নিচে সাম্রাজ্য

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৫১


(ডার্ক থ্রিলার | কারুনের আধুনিক রূপক)

ঢাকার রাত কখনো পুরোপুরি ঘুমায় না।
কাঁচের অট্টালিকাগুলো আলো জ্বেলে রাখে—যেন শহর নিজেই নিজের পাপ লুকাতে চায়।

এই আলোর কেন্দ্রেই দাঁড়িয়ে ছিল করিম গ্লোবাল টাওয়ার
আর... ...বাকিটুকু পড়ুন

জ্ঞানহীন পাণ্ডিত্য

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:২০


এমন এক পর্যায়ে পৌঁছেছে স্বদেশ,
যে কিছু জানে না; সে-ই দেয় উপদেশ।
“এই করো, সেই করো;” দেখায় সে দিক-
অন্যের জানায় ভ্রান্তি, তারটাই ঠিক।
কণ্ঠে এমনই জোর, যে কিছুটা জানে-
সব ভুলে সে-ও তার কাছে... ...বাকিটুকু পড়ুন

গণতন্ত্র হলো সংখ্যাগরিষ্ঠের মত এবং শরিয়া আইন হলো সকল পক্ষের সম্মতি বিশিষ্ট ইসলামী হুকুমতের আইন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:১৯



সূরাঃ ৬ আনআম, ১১৬ নং আয়াতের অনুবাদ-
১১৬। যদি তুমি দুনিয়ার অধিকাংশ লোকের কথামত চল তবে তারা তোমাকে আল্লাহর পথ হতে বিচ্যুত করবে। তারা তো শুধু অনুমানের অনুসরন করে:... ...বাকিটুকু পড়ুন

গণভোটের ব্যালটটি দেখতে কেমন হবে?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:৫৭



সামনের গণভোট ঘিরে অনেক অপপ্রচার চলছে বলে শোনা যাচ্ছে। অনেকেই জানতে চাঁচ্ছেন, গণভোটের ব্যালটটি দেখতে কি রকম হবে? নির্বাচন কমিশনের ওয়েসবাইট থেকে জানতে পারা গিয়েছে যে, গণভোটের ব্যালটটি উপরের... ...বাকিটুকু পড়ুন

মুহতারাম গোলাম আযমই প্রথম We Revolt বলেছিলেন !

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:৫৮


আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের দলীয় ইশতেহার প্রকাশ করেছে, যার নাম দেওয়া হয়েছে ‘জনতার ইশতেহার’। দলটির দাবি, অ্যাপভিত্তিক প্রচারণার মাধ্যমে সংগৃহীত ৩৭ লাখের বেশি... ...বাকিটুকু পড়ুন

×