somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভুদাই পোলাপানও ছাত্রলীগ করে?!!!

২৪ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আমি এত দিন জানতাম যারা ছাত্রলীগ করে তারা স্মার্ট, এনার্জেটিক,প্রতিবাদি।ছাত্রলীগ মানেই, চাপাতি,পিস্তল,মারামারি ,ভাংচুর এসব জিনিস চোখের সামনে ভাসে।তারা বিদ্রোহী। তারা জানে নিজের অধিকার কিভাবে আদায় করতে হয়। অথচ দেখুন এই ভুদাই ছাত্রলীগার কিভাবে ইজ্জত মারলো ছাত্রলীগের।

গাজীপুরের কাপাসিয়ার টোক শরীফ মোমতাজ উদ্দীন কলেজের অকৃতকার্য ছাত্রলীগ নেতা আকবর হোসেনকে ফরম পূরণের সুযোগ না দেয়ায় অধ্যক্ষ মোহাম্মদ তাজ উদ্দিনকে বুধবার ৪ ঘণ্টা তার কার্যালয়ের কলাপসিবল গেটে তালা ঝুলিয়ে অবরুদ্ধ করে রাখা হয়েছিল। সন্ধ্যায় কাপাসিয়া থানা পুলিশ তালা ভেঙে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

কাপাসিয়ায় ছাত্রলীগ নেতাকে ফরম পূরণে সুযোগ না দেয়ায় অধ্যক্ষ অবরুদ্ধ

জানা যায়, কলেজের অকৃতকার্য ছাত্র ও কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আকবর হোসেন জোরপূর্বক চলতি এইচএসসি পরীক্ষার ফরম পূরণ করতে চাইলে অধ্যক্ষ এতে আপত্তি জানান। এতে সে ক্ষিপ্ত হয়ে ১৪-১৫ জন ক্যাডার বাহিনী নিয়ে বেলা ২টার দিকে কলেজ ক্যাম্পাসে এসে অধ্যক্ষের দফতরের দুটি কলাপাসিবল গেটে তালা ঝুলিয়ে দেয়। এ সময় তার দফতরে ২ জন শিক্ষক ও কর্মচারীসহ ৭-৮ জন প্রায় ৪ ঘণ্টা অবরুদ্ধ ছিলেন। অবরুদ্ধ অবস্থায় অধ্যক্ষ টেলিফোনে বিষয়টি কলেজ পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার আনিসুর রহমানকে জানান। পরে নির্বাহী অফিসার থানার ওসি আহসান উল্লাহকে জানান। খবর পেয়ে টোক ফাঁড়ির ইনচার্জ এএসআই মিজানুর রহমান কলেজ ক্যাম্পাসে গিয়ে তালা ভেঙে অবরুদ্ধদের উদ্ধার করে পুলিশ প্রহরায় থানায় নিয়ে আসেন।

এইটা কোনো কথা হলো? আমার মনে হয় ঐটা একটা ভুদাই ছাত্রলীগ নেতা।সে তার দলবল নিয়ে কলেজ আক্রমন করে ভাংচুর করবে,চাপাতি দিয়ে কোপাবে,মাথা ফাটাবে, তবেই না অধ্যক্ষ মোহাম্মদ তাজ উদ্দিন নিজে পরীক্ষা দিয়ে তাকে পাস করিয়ে ফরমের পুরো বই দিয়ে দিত । আর তার যত খুশী ইচ্ছা ফরম ফিলাপ করতো।কোনো বাধা থাকতো না। কিন্তু এই অধ্যক্ষের কি সাহস!!!

অধ্যক্ষ মোহাম্মদ তাজ উদ্দিন জানান, মঙ্গলবার কলেজ পরিচালনা কমিটির সিদ্ধান্তে নির্বাচনী পরীক্ষায় যারা এক বিষয়ে অকৃতকার্য হয়েছে, তাদেরও ফরম পূরনের সুযোগ দেয়া হবে। কিন্তু ছাত্রলীগ নেতা আকবর ৫ বিষয়ে অকৃতকার্য হওয়ায় তাকে সুযোগ দেয়া হয়নি।

আশ্চর্য হয়ে যাই ঐ অধ্যক্ষের স্পর্ধা দেখে। আসলে দোষ ঐ ভুদাই ছাত্রলীগ নেতার।কি দরকার ছিলো এভাবে অবরুদ্ধ করে রাখা? চাপাতি-লাঠি কি বাসায় রেখে এসেছিলো?এরকম গান্ধিবাদী আন্দোলন কি ছাত্রলীগের মানায়?

ছাত্রলীগের কেন্দ্রীয় কমান্ডের উচিত ছাত্রলীগ নেতা আকবর হোসেনকে যথাযথ প্রশিক্ষন দিয়ে আদর্শ ছাত্রলীগ হিসাবে গড়ে তোলা।না হলে ছাত্রলীগের মানসন্মান এরাই ভুলন্ঠিত করবে।
সর্বশেষ এডিট : ২৪ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:০৮
৮টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতাঃ পাখির জগত

লিখেছেন ইসিয়াক, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:০০



টোনাপাখি লেজ নাচিয়ে গাইছে মধুর গান।
গান শুনে টুনিপাখি আহ্লাদে আটখান।

টোনা যখন উড়ে ঘুরে অন্য ডালে বসে।
টুনি এসে ঠিক তখনই বসে তারই পাশে।

বুলবুলিদের পাড়ায় আজ দারুণ শোরগোল।
নানা শব্দের... ...বাকিটুকু পড়ুন

মোহভঙ্গ!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:৪৮



পদ্মা সেতু নিয়ে কত অপবাদই না দেয়া হয়েছিলো! বলা হয়েছিলো- বাংলাদেশ কখনো নিজস্ব অর্থায়নে এত বড় প্রকল্প করতে পারবে না। দুর্নীতির অভিযোগ তুলে বিশ্বব্যাংক সরে দাঁড়ায়। অথচ শেষ পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

একাত্তর বাঙালির অভিজ্ঞতা এবং গর্জিয়াস প্রকাশনা উৎসব

লিখেছেন রোকসানা লেইস, ০৯ ই মে, ২০২৬ সকাল ৯:১৭


পহেলা মে বিকেলে একটি আমন্ত্রণ ছিল। অনুষ্ঠানটি ছিল বই প্রকাশনার। এই আয়োজনটি শুরু হয়েছিল বলা যায় এক বছর আগে। যখন একটি লেখা দেওয়ার আমন্ত্রণ এসেছিল। লেখাটি ছিল বিদেশের জীবনযাপনের... ...বাকিটুকু পড়ুন

মানুষ মারা যাবার পর আবার পৃথিবীতে আসবে?

লিখেছেন রাজীব নুর, ০৯ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:১০



আমার মনে হয়, আমরা শেষ জামানায় পৌছে গেছি।
পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে খুব শ্রীঘই। চারিদিকে অনাচার হচ্ছে। মানুষের শরম লজ্জা নাই হয়ে গেছে। পতিতারা সামনে এসে, সে... ...বাকিটুকু পড়ুন

আমাদের "ইসলামী" বই - নমুনা ! আলেমদের দায়িত্ব

লিখেছেন ঢাকার লোক, ১০ ই মে, ২০২৬ সকাল ৮:৪৭

আমাদের দেশের বিখ্যাত চরমোনাইয়ের প্রাক্তন পীর সাহেব, মাওলানা ইসহাক, যিনি বর্তমান পীর রেজাউল করিম সাহেবের দাদা, এর লেখা একটা বই , "ভেদে মারেফাত বা ইয়াদে খোদা"। এ বইটার... ...বাকিটুকু পড়ুন

×