somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এখন হইছি চালাক,আগে ছিলাম হাবা। আগে খাইতাম ডাইল,এখন খাই বাবা।ইয়েস বেইবে।

০৩ রা জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গত বছর থার্টি ফারষ্ট নাইটে পাশের বিল্ডিং এ ডিজে পার্টিতে হেবি নাচানাচি হচ্ছিলো । ডিজে ম্যান গান বাজানোর পাশাপাশি নিজেই মাঝে মাঝে র‍্যাপ গাইতেছিলো।আমি বাসায় শুয়ে শুয়ে খুব চেষ্টা করছিলাম কি বলে বোঝার জন্য। এর মধ্যে দুটো লাইন বহু কষ্টে উদ্ধার করলাম।

এখন হইছি চালাক,আগে ছিলাম হাবা।
আগে খাইতাম ডাইল,এখন খাই বাবা (ইয়াবা) । ইয়েস বেইবে।

গানটা মনে পড়লো,আজকে প্রায় সবগুলো পত্রিকায় একই ধরনের নিউজ দেখে।

‘দেশব্যাপী মাদকবিরোধী অভিযান ও প্রচারণা’ কর্মসূচির উদ্বোধন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আজ শনিবার কক্সবাজার শহরের বিয়াম ফাউন্ডেশন মিলনায়তনে আয়োজিত ওই উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন সাংসদ আবদুর রহমান বদিও।

২০১৪ সালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তৈরি করা ৭৬৪ জন ইয়াবা ব্যবসায়ীর তালিকায় ১ নম্বরে ছিল কক্সবাজার-৪ আসনের আওয়ামী লীগের সাংসদ আবদুর রহমান বদির নাম। ওই তালিকায় নাম ছিল তাঁর পরিবারের ঘনিষ্ঠ আর ২৫ জনের।


মাদকবিরোধী কর্মসূচি উদ্বোধন স্বরাষ্ট্রমন্ত্রীর, ছিলেন সাংসদ বদিও

অনুষ্ঠানে দেওয়া বক্তৃতায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, ইয়াবা বড়িসহ মাদক চোরাচালান নিয়ন্ত্রণ এবং ইয়াবা ব্যবসায়ীদের ধরতে কক্সবাজারসহ সারা দেশে মাদকবিরোধী সাঁড়াশি যৌথ অভিযান শুরু হচ্ছে। এ কাজে সংশ্লিষ্ট বাহিনীগুলোর যৌথ উদ্যোগে মাদক ব্যবসায়ীদের পূর্ণাঙ্গ তালিকাও তৈরি করা হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাংসদ আবদুর রহমান বদি। তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশে বলেন, ‘ইয়াবার যে তালিকা আপনার কাছে আছে, তা কে তৈরি করেছেন? বিড়াল ধরার জন্য আপনারা যাদের নিয়োগ দিয়েছেন, তাঁরা টাকার বস্তা নিয়ে ইঁদুর ধরছেন। তাই ইয়াবা পাচার বন্ধ হচ্ছে না।’

অত্যন্ত অবাক হলাম পত্রিকা ওয়ালাদের রিপোর্ট দেখে। পত্রিকা ওয়ালারা যদি মনে করে সাংসদ আবদুর রহমান বদি একজন লিষ্টেড ইয়াবা ব্যবসায়ী,তাহলে তিনি কিভাবে সাংসদ থাকেন? সাংসদ থাকাতো দুরের কথা,তারতো এখন জেলে থাকার কথা। এইটারই তো আগে প্রতিবাদ করা উচিত। উনিতো অনেক দিন ধরেই সাংসদ আছেন। নাকি চেতনায় সব কিছুই হালাল?

সাংসদ হিসাবে মেনে নিতে পারবেন আর মাদকবিরোধী অভিযান ও প্রচারণা অনুষ্ঠানে সাংসদ আবদুর রহমানকে মেনে নিতে পারবেন না,এটা হয় না।

এসব না লিখে আসুন সবাই গাই,

এখন হইছি চালাক,আগে ছিলাম হাবা।
আগে খাইতাম ডাইল(চেতনা),এখন খাই বাবা (ইয়াবা) । ইয়েস বদি ইয়েস।

সর্বশেষ এডিট : ০৩ রা জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৫৬
১১টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=পাপের ওজন কমিয়ে ভারী করো নেকির পাল্লা, ও রব=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই আগস্ট, ২০২৬ রাত ১১:৫০


বহু পাপে জীবন হয়ে গেল আধেক পার,
জেনেও না জানার ভান ছিল,
মোহ আঁকড়ে ধরে রেখেছি, ধরার সুখে যে আচ্ছন্ন!
পাপ জেনেও পাপ সমুদ্দুরে কেটেছি হরদম সাঁতার!

চোখের পাপ, হাতের পাপ, আহা ঠোঁটেরও যে... ...বাকিটুকু পড়ুন

জুলাই/ঝুলাই

লিখেছেন ক্লোন রাফা, ১০ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৯



আমরাই মারবো,লাশ করবো গুম,
আমরাই জানাবো শোক!

আমরাই বলবো , গলা ফাটা চিৎকারে-
ওরা ছিলো আমাদেরই লোক॥

আমরাই বাঁধাবো দু’তরফা দাঙ্গা,
... ...বাকিটুকু পড়ুন

সবিই জানে চিলে

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১০ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:০৯


কি খেলা খেলছি মুই
নাকে সরিষার তেলদিয়ে
তবুও চোখে ঘুম আসে না
সারা রাত ধরে খাচ্ছি খই
কি খেলা খেলছি মুই!
আনন্দটা পেট ব্যথার মতো না
যেখানে খেয়ে যায়, বাঘ পানি-
কুমিরটা ও অপেক্ষায় থাকে
জলে জলহস্তী... ...বাকিটুকু পড়ুন

"আনফোল্ডিং দ্য ট্রুথঃ দ্য আয়নাঘর ফাইলস"..

লিখেছেন জুল ভার্ন, ১০ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪৯

"আনফোল্ডিং দ্য ট্রুথঃ দ্য আয়নাঘর ফাইলস"
-একজন গুমের শিকার মানুষের চোখে একটি ভয়াবহ সত্যের দলিল।

“আনফোল্ডিং দ্য ট্রুথ: দ্য আয়নাঘর ফাইলস”- নামটি যতটা আকর্ষণীয়, বইটির ভেতরের সত্য তার চেয়েও বেশি নির্মম, বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন

মানুষের অহংকার ও বুদ্ধিমত্তার ভ্রান্ত ধারণা

লিখেছেন শেরজা তপন, ১০ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৫২


উৎসর্গঃ ব্লগার রাজীব নুর( ঈশ্বর বিশ্বাসের কোল ঘেঁষে যাওয়া কোন লেখা এলেই যিনি লেখককে ভীষন সন্দেহের চোখে দেখেন- ভাবেন; কি অদ্ভুত কথা- ইনি দেখি ঈশ্বর বিশ্বাসী!!))
ধর্ম ও বিজ্ঞান: সংঘর্ষ না... ...বাকিটুকু পড়ুন

×