---------------এর মধ্যে আরো কিছুদিন কেটে গেছে । হুমায়ুন ভাই ধানমন্ডিতে দখিন হাওয়ায় থাকেন । এক সকালে আমি তাফসিরে মাকহারির ১২ খন্ডের একট সেট নিয়ে হাজির হলাম । হুমায়ুন ভাই ফ্লোরে বসে লিখছেন । পরনে এক রঙের সবুজ লুঙ্গি । হাফ হাতার একটা খয়রি শার্ট । একটু টাইট । অভিনেতা স্বাধিন খসরু পাশে একটা গদিতে বসে আছেন । লেখার সময় কোন লেখকই কোন প্রকার বিঘœ পছন্দ করেন না । আমি তাড়াহুড়া করে তাফসিরের বইগুলো রেখে বিদায় নিয়ে চলে আসছি । সে সময় উনি ঘুরে বসে আমাকে ডাকলেন । বললেন বসো ।
আমি খুব সঙ্কুচিতভাবে বললাম আপনি লিখছেন, ডিস্টার্ব হবে না ?
উনি বললেন আজকে আর লিখব না । তোমার সাথে গল্প করব । বলো ।
বলে কি ! বাংলা সাহিত্যের সবচেয়ে জনপ্রিয়তম লেখক হুমায়ুন আহমেদ বলছেন আমার সাথে গল্প করবেন -এও কি বিশ্বাসযোগ্য !
আমি খুব দ্বিধা নিয়ে তখনো দাঁড়িয়ে আছি । এর মধ্যে স্বাধীন বললেন, স্যার আপনাকে বসতে বলেছে, বসেন ।
আমি বসলাম ।
হুমায়ুন ভাই এমন আন্তরিকভাবে কথা বলা শুরু করলেন যে মণে হচ্ছে যেন আমি উনার দীর্ঘ দিনের চেনা কোন স্বজন । অনেক দিন পর দেখা হওয়ায় বিস্তারিত খোঁজখবর নিচ্ছেন । এর মধ্যে চা চলে এলো । ব্যক্তিগত প্রসঙ্গ থেকে আমাদের গল্প নানা দিকে বিস্তৃত হয়ে গেছে । আলোচনায় নতুন ডাইমেনশন এসেছে । হুমায়ুন ভাই কথার যাদুকর । তারচেয়েও বড় বিষয় উনার আচরণেও একটা ’মালাহাত’ ব্যাপার আছে । মানুষের রূপ-গুণে প্রধানত দুই ধরনের বৈশিষ্ট্য থাকে ’সাবাহাত’ ও ’মালাহাত’ । কিছু মানুষ হচ্ছে মালাহাত বা মন জুড়ানো গুণের ধারক । সাবাহাত বৈশিষ্টের মানুষের প্রতি অন্য মানুষ কামনা করে না । নিজেকে উজাড় করে দিতে চায় । হুমায়ুন ভাইয়ের মধ্যে সেই মালাহাত ব্যাপারটা আছে ।
-------------আমাদের বিশ্বাস ধর্ম-দর্শন আলোচনার এক পর্যায়ে হুমায়ুন ভাই জানালেন অন্য প্রকাশ হুমায়ূন আহমেদের বই প্রকাশ বিষয়ে উনার সাথে একটি চুক্তি করেছে । সে কারণে বাংলাবাজারে তারা একটি নতুন শোরুম করেছে । শোরুম উদ্বোধন করতে হবে হুমায়ুন ভাইকে । উদ্বোধনের আগে মিলাদ মাহফিলের আয়োজন করা হলো । এক কম বয়সী হুজুর মিলাদ পড়ালেন ।
মিলাদ জাতীয় অনুষ্ঠানে বেশিরভাগ হুজুর সাধারণত যে ভাষায় বা যেভাবে দোয়া করেন এটা অনেকেরই ভালো লাগে না । হুমায়ুন ভাইও সেই দলের । এজন্য মিলাদের দোয়ায় উনার বিশেষ কোন আগ্রহ ছিলনা । কিন্তু ওই কম বয়সী হুজুর মিলাদ শেষে এমন সুন্দর করে এত চমৎকার ভাষায় দোয়া করলেন যে হুমায়ুন আহমেদের মতো মানুষ মুগ্ধ হয়ে গেলেন । দোয়া শেষ হওয়ার পরে হুমায়ুন ভাই হুজুরকে কাছে ডেকে বললেন আপনি আমাকে মুগ্ধ করেছেন । এ জন্য আপনি আমার কাছে একটা কিছু চান ।
তরুণ হুজুর হুমায়ুন ভাইকে অবাক করে বললেন, স্যার ! অনেক দিন ধরে আমি আপনার সাথে সাক্ষাৎ করার রাস্তা খুজছিলাম, কিন্তু আপনার সাথে দেখা করার কোন লাইন করতে পারিনি । আজ আল্লাহপাক আপনার সাথে কথা বলার সুযোগ করে দিয়েছেন ।
হুমায়ুন ভাই বিস্মিত হলেন । জিজ্ঞাসা করলেন, আপনি আমার সাথে দেখা করতে চেয়েছেন কেন ?
হুজুর বললেন সেটা বলব স্যার । তার আগে আপনার কাছে আমার একটা অনুরোধ, আমি আপনার কাছে একটা জিনিস চাইব আপনাকে দিতে হবে স্যার ।
বলেন কী চান আপনি ! আমি দিব ।
হুজুর বললেন, স্যার বাংলাদেশের লাখ লাখ মানুষ তার মধ্যে তরুণ ছেলেমেয়েরা আপনার লেখা পড়ে । আপনাকে ভালবাসে । আপনি স্যার আমাদের নবীজী (সাঃ) এঁর জীবনী নিয়ে একটা বই লেখেন । তাহলে এই তরুণ সমাজ সবাই সেটা পড়বে । আমাদের নবীজী সাঃ সম্পর্কে জানবে ।
হুমায়ুন ভাই সাথে সাথে রাজি হয়ে গেলেন । বাসায় ফিরে রাতে আল্লাহকে বলেন, হে আল্লাহ ! আমি নবীজী সাঃ কে নিয়ে লিখব । তার আগে আমি নবীজীকে স্বপ্ন দেখতে চাই ।
হুমায়ুন ভাই জানালেন এটা এক বছর আগের ঘটনা । এর মধ্যে নবীজী সাঃ গ্রন্থের কাভার ছাপা হয়ে গেছে । হুমায়ুন ভাই লেখার সব প্রস্তুতি নিয়েছেন । এখন অপেক্ষায় আছেন নবীজী সাঃ কে স্বপ্নে দেখার ।
বেলা হয়ে গেছে । আমি বিদায় নিতে চাইলাম । হুমায়ুন ভাই উঠে এলেন আমাকে লিফট পর্যন্ত তুলে দিতে । আমি লজ্জিত বোধ করছি । অভিভুত হয়ে গেলাম বাংলা সাহিত্যের জীবন্ত কিংবদন্তি হুমায়ুন আহমেদের এই বিনয় দেখে ।
হুমায়ুন ভাইকে বারবার অনুরোধ করলাম, আপনার আসার দরকার নেই । উনি জবাব দিলেন, আমাদের নবীজী সাঃ সব সময় এভাবে অতিথিকে দরজা পর্যন্ত এগিয়ে বিদায় দিতেন ।
পাদটিকা ঃ
কিছুদিন আগে হুমায়ুন ভাই নবীজী সাঃ গ্রন্থের লেখা শুরু করেছেন । আমি এবং আমার মতো হাজারো-লাখো পাঠক আন্তরিকভাবে প্রার্থনা করছি মহান স্রষ্টা যত দ্রুত সম্ভব হুমায়ুন আহমেদের এই লেখাটি পড়বার সৌভাগ্য আমাদের দান করেন ।
--আবু সুফিয়ানের লেখা থেকে (সংক্ষিপ্তাকারে)
আলোচিত ব্লগ
মহাজন জিন্দা হ্যায়!!!

মনে পড়ে, ঠিক এক বছর আগে গত বছর এই সময়ের দিকে ফেসবুক বা সোশ্যাল মিডিয়া ভেসে যাচ্ছিল 'মহাজন স্যারকে আরও ৫ বছর বাংলাদেশের সরকার প্রধান হিসেবে দেখতে চাই' টাইপের... ...বাকিটুকু পড়ুন
ধর্ম অটুট, মৌলভিরা নন: সমালোচনা মানেই অশ্রদ্ধা নয়

নবী ইউসুফ (আ.)-এর সময় মিসরীয়রা 'আমুন' দেবতার পূজা করত। মিসরের শাসক আপোফিসকে তার পিতা তৎকালীন পুরোহিতদের কুচক্রী স্বভাব সম্পর্কে সতর্ক করেছিলেন। এই পুরোহিতরা ধর্মের দোহাই দিয়ে রাজ্যসভা থেকে... ...বাকিটুকু পড়ুন
শৈশব- কৈশোর বেলার গল্প

আমাদের শৈশব ছিলো অতিশয় প্রাণপ্রাচুর্যময় যদিও শৃঙ্খলাপূর্ণ।
একালের মতো বিলম্বিত শয্যা ত্যাগ রীতিমতো গর্হিত অপরাধ! শয্যা ত্যাগ করেই বিশেষত অবকাশের দিন গুলোতে নিয়মিত গন্তব্য ছিলো কারো কারো খেলার... ...বাকিটুকু পড়ুন
কবিতাঃ পাখির জগত

টোনাপাখি লেজ নাচিয়ে গাইছে মধুর গান।
গান শুনে টুনিপাখি আহ্লাদে আটখান।
টোনা যখন উড়ে ঘুরে অন্য ডালে বসে।
টুনি এসে ঠিক তখনই বসে তারই পাশে।
বুলবুলিদের পাড়ায় আজ দারুণ শোরগোল।
নানা শব্দের... ...বাকিটুকু পড়ুন
মোহভঙ্গ!

পদ্মা সেতু নিয়ে কত অপবাদই না দেয়া হয়েছিলো! বলা হয়েছিলো- বাংলাদেশ কখনো নিজস্ব অর্থায়নে এত বড় প্রকল্প করতে পারবে না। দুর্নীতির অভিযোগ তুলে বিশ্বব্যাংক সরে দাঁড়ায়। অথচ শেষ পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।