somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঢাবিতে নববর্ষের কনসার্টের সময় ১৫ তরুণী লাঞ্ছিত

১৫ ই এপ্রিল, ২০১০ রাত ১২:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলা নববর্ষ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে টিএসসি'র সামনে এক কনসার্টের সময় বখাটেদের হাতে পৃথকভাবে অন্তত ১৫ তরুণী লাঞ্ছিত হয়েছে।

বুধবার বিকালে রাজু ভাস্কর্যের সামনে বিকাল ৪টায় কনসার্ট শুরু হওয়ার পর বিভিন্ন সময়ে খবর পেয়ে পুলিশ কনসার্ট সংলগ্ন এলাকা থেকে লাঞ্ছিত ১৫ তরুণীকে নিরাপদে সরিয়ে নেয়।

'মুক্তবাণ সাহিত্য সাংস্কৃতিক সংসদ' নামের বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক একটি সংগঠন ওই কনসার্ট আয়োজন করে। সংগঠনের সভাপতি আব্দুর রহমান জীবন বিশ্ববিদ্যালয়ের কবি জসিমউদ্দীন হল শাখা ছাত্রলীগেরও সভাপতি।

তরুণী লাঞ্ছনা প্রসঙ্গে পুলিশের রমনা থানার এডিসি নুরুল ইসলাম সাংবাদিকদের জানান, কনসার্ট সংলগ্ন জায়গা থেকে ১৫ জন তরুণীকে উদ্ধার করা হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ অন্য প্রত্যক্ষদর্শীরা জানায়, কনসার্ট চলাকালে পুরো এলাকার হাজার হাজার মানুষের ভিড়ের মধ্যে মেয়েরা এসে পড়লে বখাটেরা তাদের লাঞ্ছিত করে।

রাজু ভাস্কর্যের সামনে বুধবার বিকাল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত কনসার্ট অনুষ্ঠানের অনুমতি দেয় পুলিশ।

তরুণী লাঞ্ছনার ঘটনায় পুলিশ রাত ৮টায় কনসার্টটি বন্ধ করে দেয়।

নিরাপদে সরিয়ে নেওয়া তরুণীদের কেউ লিখিত অভিযোগ না করায় কাউকে আটক করা হয়নি বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান রমনা বিভাগের উপ পুলিশ কমিশনার কৃষ্ণপদ রায়।

তিনি বলেন, "বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কনসার্ট চলার সময় কয়েকজন তরুণীকে উত্ত্যক্ত করার খবর পেয়ে পুলিশ সেখানে যায়। কয়েকজনকে উদ্ধার করে তাদের নিজ নিজ বাসায় পৌঁছানোর ব্যবস্থা করে পুলিশ।"

সংগঠনটির সভাপতি আব্দুর রহমান জীবন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের বিশ্ববিদ্যালয় প্রতিনিধিকে জানান, পুলিশ বলা মাত্র তারা কনসার্ট বন্ধ করে দেন।

ঢাকা, এপ্রিল ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-
২৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কে আমারে ডাকে?

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ১৯ শে মার্চ, ২০২৬ রাত ১১:২০

কিছু কিছু গান তৈরির পর সৃষ্টির আনন্দে আমি অত্যধিক উচ্ছ্বসিত হই। এ গানটার ফিমেইল ভার্সনটা তৈরি করেও আমি অনেক অনেক তৃপ্ত। আপনারা যারা ফোক-ক্ল্যাসিক্যাল ফিউশন ভালোবাসেন, এটা তাদের জন্য উপযুক্ত... ...বাকিটুকু পড়ুন

ইরানের ভুল বনাম যুদ্ধকৌশল

লিখেছেন আলামিন১০৪, ২০ শে মার্চ, ২০২৬ রাত ১২:০৯






ইরান যুক্তরাষ্ট্রকে বিশ্বাস করেছিল এবং তার মাশুল দিচ্ছে হাড়ে-হাড়ে। যখন গাজার শিশু-মহিলা-আপামর জনসাধারণকে নির্বিচারে বোমা-ক্ষেপনাস্ত্রের আঘাতে নির্মমভাবে হত্যা করা হচ্ছিল তখন আম্রিকা বলেছিল ঈসরাইলের উপর হামলায় ইরানের ভূমিকা নেই- মানে... ...বাকিটুকু পড়ুন

লোভে পাপ, পাপে ....

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে মার্চ, ২০২৬ রাত ১:৫২


"মাংস সমিতি।" এরকম নাম শুনলে প্রথমে হাসি পায়। সঞ্চয় সমিতি শুনেছি, ঋণ সমিতি শুনেছি, এমনকি মহিলা সমিতিও শুনেছি। কিন্তু মাংস সমিতি? তারপর একটু ভাবলে হাসি থেমে যায়। কারণ... ...বাকিটুকু পড়ুন

চর্যাপদঃ বাংলা ও বাঙালির ঐতিহ্য

লিখেছেন কিরকুট, ২০ শে মার্চ, ২০২৬ সকাল ৭:০৮

চর্যাপদ বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন হিসেবে স্বীকৃত হলেও, এর ভাষা ও উৎস নিয়ে দীর্ঘদিন ধরে বিতর্ক চলে আসছে। ১৯০৭ সালে নেপালের রাজগ্রন্থাগার থেকে হরপ্রসাদ শাস্ত্রী এই পদগুলি আবিষ্কার করেন এবং... ...বাকিটুকু পড়ুন

রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে মার্চ, ২০২৬ রাত ৮:৩৪


আজ বাদে কাল ঈদ। ঈদ-উল-ফিতর প্রতি বছর আমাদের জীবনে নতুন নতুন অনুভূতি নিয়ে ফিরে আসে, তবে এই আনন্দের জোয়ার সবচেয়ে বেশি আছড়ে পড়ে শিশু-কিশোরদের মনে। সেই ছোটবেলার কথা মনে... ...বাকিটুকু পড়ুন

×