somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শেয়ার বাজার ধ্বসের মহানায়ক আওয়ামী সরকার.....X(X(X(X(

২৯ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

২০১০ এর পর শেয়ার বাজারের মহাধ্বস এদেশের লক্ষ- লক্ষ বিনিয়োগকারীর জীবনে সিডরের আঘাত হানে যার ক্ষত এখনও শুকায়নি, ব্যাপারটি আমাদের সবার সামনে স্পষ্ট। আমাদের সবার জানা আছে সরকারের অদুর্দশিতা ও এদেশের অসচেতন বিনিয়োগকারী দু’পক্ষেরই অসাবধনতার ফল এই মহাধ্বস। আমাদের দেশের বিনিয়োগকারীরা অসচেতন- গুজবনির্ভর। গুজব বা নিউজের ভিত্তিতে বিনিয়োগ করায় ক্ষুদ্র বিনিয়োগকারীদের সহজেই ফাঁদে ফেলা যায় যে সুযোগ গ্রহণ করে বাজারের গেমলাররা। তারা শেয়ারকে অস্থির করে ক্ষুদ্র বিনিয়োগকারীদের মনোযোগ আকৃষ্ট করার চেষ্টা করে। এভাবে ফুলিয়ে ফাপিয়ে বেশি দামে ক্ষুদ্র বিনিয়োগকারীর হাতে তুলে দিয়ে তারা সটকে পড়ে। পরে অন্য কোম্পানীর শেয়ার নিয়ে খেলা করে এভাবে ক্ষুদ্র বিনিয়োগকারীরা যখন প্রবেশ করে গেমলাররা তখন সে শেয়ার থেকে বের হয় এভাবে এদের সহজেই ফাঁদে ফেলে। তবে গেমলারদের সাথে সাথে সাধারন বিনিয়োগকারীও দু’একজনে লাভ করে । কিন্তু আল্টিমেটলি গেমলাররা সবসময় লাভবান ! সুতরাং আমাদের বিনিয়োগকারীদের শেয়ারের আর্থিক অবস্থা বিবেচনা করে ও গবেষনা করে বিনিয়োগ করতে হবে। আমাদের বিনিয়োগকারীদের দৃষ্টিভঙ্গি বদলাতে হবে, আজ বিনিয়োগ করে কাল লাভ করার প্রবণতা পরিহার করতে হবে কারন শেয়ার বাজার স্বল্পমেয়াদী নয় দীর্ঘ্যমেয়াদী বিনিয়োগের বাজার। উন্নত বিশ্বের শেয়ার বাজার দেখলে তারই বাস্তবতা দেখা যাবে।

এতো গেল সাধারন বিনিয়োগকারীর অবস্থা। আমাদের দেশের এ সরকারের একটা ঐতিহ্য আছে, এই মহাধ্বস সেই ঐতিহ্যেরই ধারাবাহিকতা মাত্র !! সাধারন বিনিয়োগকারীদের আতঙ্কের কোন কারন নেই। ভবিষ্যতে ক্ষমতায় আসলে এরুপ ধ্বস-মহাধ্বস আরও আসবে। সাবেক প্রধানমন্ত্রী বর্তমান অবৈধ প্রধানমন্ত্রীর কথাইতো তার প্রমাণ- ”আমরা ক্ষমতায় থাকলে শেয়ার বাজার থেকে মানুষ কিছু পায়” কিন্তু সে মানুষ কারা তা সবারই জানা। আমাদের মত সাধারন বিনিয়োগকারীকে তো উনি মানুষ ভাবেননা। আল্লাহর কসম উনি যদি মানুষ ভাবতেন তবে মহাধ্বসে সর্বহারা নি:সদের আর্তনাদ উনি শুনতেন। উনি শুনেননি, উনি শুনেছেন উনার ভাষায় মানুষের কথা !! বড় বড় রাঘব বোয়ালদের শেয়ার বাজার থেকে লুটে-পুটে নেবার ব্যবস্থা করেছেন। কিন্তু ভুলে যাবেননা, লক্ষ-লক্ষ নি:স্ব বিনিয়োগকারীর অভিশাপ বৃথা যাবেনা।
অপর দিকে পুজিবাজার তদারকিতে যারা নিয়জিত তাদের চরম ব্যর্থতার পরিচয় পাওয়া যায় ধ্বসের সময় ও ধ্বস পরবর্তী সময় গুলোতে। সর্বসাধারনের অন্তর্ভূক্তির জন্য নিয়ন্ত্রক সংস্থা বিভিন্ন স্থানে রোড শো ও মেলার আয়োজন চালাতে থাকে অথচ তখন পুজিবাজার অতিমূল্যায়িত হয়ে গেছে। বাজার পিই ৩০ পার হয়েছে যেটা শেয়ার বাজারের মানদন্ডে আতঙ্কিত হবার মত বিষয়। অথচ তখন পুজিবাজার তদারকির সর্বাপেক্ষা গুরুত্বপূর্ন সংস্থা অর্থমন্ত্রণালয় থেকে আমাদের চরম ব্যর্থ্য, অসচেতন মন্ত্রী আবুল মাল বলে চললেন- ’পুজিবাজার অতিমূল্যায়িত হবার মত কারন আমি দেখছিনা, শেয়ারবাজার পড়ে যাবার কোন সম্ভাবনা নেই’। উনার এই বক্তব্য বিভিন্ন পত্রিকায় প্রকাশ পায়। পিই রেশিও ৩০ পার হবার পরও বলে অতিমূল্যায়িত হয়নি!!! উনার ভাষায় পিই আর কত বাড়লে অতিমূল্যায়িত হবে উনিই জানেন। সরকারের গুরুত্বপুর্ন মন্ত্রনালয়ের মন্ত্রীর বক্তব্য যদি এমন অদুরদর্শী হয় তবে এর চেয়ে দুর্ভাগ্যের আর কিছু নাই। আসলে উনি এর চেয়ে ভাল বলবেনই বা কেমনে! উনার কাছে শেয়ার বাজারের কোন মূল্য নেই। জাতীয় অর্থনীতিতে পুজিবাজারের কোন অবদান নেই! শেয়ার বাজার রাবিশ! আসলে উনার পুজিবাজারের ব্যাপারে ধারনাই নাই তা না হলে এমন কান্ডজ্ঞানহীন মন্তব্য করতে বিবেক বাধা দিত। হাজার-হাজার কোটি টাকার দুর্নিতির চিত্র উনার সামনে তুলে ধরলে এ হাজার কোটি টাকা কিছু না, ও হাজার কোটি টাকার কেলেঙ্কারী অর্থনীতিতে কোন প্রভাব ফেলবে না বলে উড়িয়ে দিচ্ছেন। পুর দেশের অর্থনীতি ধ্বংস করে বলবেন এটা কিছু না! এমন লোকের হাতে দেশের পুজিবাজার কেমনে নিরাপদ থাকবে!!?

উন্নত বেশ্বে জাতীয় উৎপাদনে পুজি বাজারের অবদান ৫ শতাংশ যেটা আমাদের মাত্র ১ শতাংশ। একটি স্থিতিশীল পুজিবাজার প্রতিষ্ঠার মাধ্যমে আমাদের পুজিবাজারের অবদান অর্থনীতিতে বৃদ্ধি করতে হবে। পুজিবাজারের ধর্ম হল বাড়বে কমবে, দর সংশোধনের মাধ্যমে সে ক্রমাগত উন্নতির দিকে অগ্রসর হবে। আর আমাদের বিনিয়োগকারীদেরও দৃষ্টিভঙ্গি বদলাতে হবে। রাতারাতি লাভের প্রবণতা পরিহার করে দীর্ঘ্যমেয়াদী বিনিয়োগে উৎসাহী হতে হবে কারন পুজিবাজার দীর্ঘ্যমেয়াদী বিনিয়োগের বাজার। উন্নত বিশ্বেও বিনিয়োগকারীরা দীর্ঘ্যমেয়াদী বিনিয়োগের মাধ্যমে তাদের পুজিবাজারকে শক্তিশালী করে তুলেছে। আর সর্বপরি আমাদের পুজিবাজারের তদারকিতে নিয়জিত প্রতিষ্ঠান সমুহকে তাদের দায়িত্ব পালন করতে হবে। নিয়ন্ত্রক সংস্থার কাজ সঠিকভাবে পালন করলে অনেক দুর্ঘটনা এড়ানো সম্ভব। পুজিবাজারকে নিজস্ব গতিতে চলতে দিন আপনাদের কাজ শুধু কম্প­ায়েন্স ঠিক রাখা। তবেই আমাদের পুজিবাজার শক্তিশালী হবে, জাতীয় অর্থনীতিতে এর অবদান বড়বে।।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মৃত্যুর আগে কি মানুষ টের পায়, সে মারা যাচ্ছে!

লিখেছেন রাজীব নুর, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭



মৃত্যুর কয়েক মুহুর্ত আগে, টের পাওয়া যায়- মরে যাচ্ছি।
সময় শেষ। তবে সবাই বুঝতে পারে না। কেউ কেউ বুঝতে পারে। আমার বাবা একদিন মাকে বলল, আমার দোষ ত্রুটি... ...বাকিটুকু পড়ুন

গোল্ডেন সেপিয়া দিগন্ত এবং ভ্যাঞ্জেলিসের অমর সুর: এক কালজয়ী সমুদ্রযাত্রার মহাকাব্য

লিখেছেন চারাগাছ, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:০০




গোল্ডেন সেপিয়া দিগন্ত এবং ভ্যাঞ্জেলিসের অমর সুর: এক কালজয়ী সমুদ্রযাত্রার মহাকাব্য


সময়টা যেন হুট করেই থমকে যায়, যখন ইথারে ভেসে আসে সেই অতিপ্রাকৃত সুরের মূর্ছনা। চোখ বন্ধ করলেই মনের ক্যানভাসে... ...বাকিটুকু পড়ুন

সে আমার এআইনোক্কিও

লিখেছেন শায়মা, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৪৪


এক জীবনে কত কিছু দেখা হয় কত কিছু জানা হয় মানুষের! আসলেই কত অজানারে! লেখক শংকরের এই নামে একটি বই আছে। কবিগুরুর আছে কবিতা কত অজানারে জানাইলে তুমি,... ...বাকিটুকু পড়ুন

ব্লগ সাইটের জন্য ডোমেইন নাম সাজেস্ট করুন

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৪:৫৫


বাংলায় ব্লগিং করার জন্য একটি ওয়েব সাইট তৈরী করতে চাচ্ছি। আপাতত মূল উদ্দেশ্য হলো সামুতে লিখা আমার সবগুলো পোস্ট ধীরে ধীরে সাইটটিতে আর্কাইভ করে রাখা। সামুতে অনেকে নিবেদিত প্রাণ ব্লগার... ...বাকিটুকু পড়ুন

ড্যাম কেয়ার সেই মেয়েটি AI দিয়ে সাজে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:২২



ড্যাম কেয়ার সেই মেয়েটি AI দিয়ে সাজে
==================================
পিঠ ছুঁয়ে নামা মেঘবরণ তার লম্বা কালো চুল,
তারই মাঝে লুকিয়ে হাসে একটি সাদা ফুল।
চোখ দুটো তার ডাগর ডাগর, অবাক করা আলো,
দুষ্টুমি... ...বাকিটুকু পড়ুন

×