somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রসঙ্গ জামাত হটাও ঃ সালাম ঢাকা ও অন্যান্যকে বলছি

১১ ই ফেব্রুয়ারি, ২০০৬ রাত ১১:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ব্লগে জনৈক সালাম ঢাকা- সাহেব একটা পোস্ট করেছেন "জামাত হটাও" শিরোনামে। মতামত দেয়ার জন্য সালাম সাহেবকে ধন্যবাদ। কিন্তু কিছু কথা না বললেই নয়। সে জন্যই এই পোস্টের অবতারণা।
জনাব সালাম সাহেব লিখেছেন- "আর পাঁচ বছর জামাত ক্ষমতায় থাকলে দেশ জঙ্গীবাদে ভরে যাবে।"
জনাব সালাম সাহেব, আপনি কি করে এটা অনুধাবন করতে পারলেন? আপনি কি জামাতের কোন নেতা কিংবা দায়িত্বশীল। আপনার কথা শুনে মনে হয়, আপনি তেমনি কেউ হবেন। আর না হলে জামাত ক্ষমতায় থাকলে দেশ জঙ্গীবাদে ভরে এই তথ্য আপনি দিলেন কি করে?
আপনি তো জামাতের অনেককে চেনেন, তাই না। তারা আপনার আশেপাশেই আছেন। আচ্ছা আপনি কি বলতে পারেন, আপনার পরিচিত একজন জামাতের কর্মী বা রুকন জঙ্গীবাদের বা জঙ্গী কর্মকান্ডের সাথে জড়িত? পারবেন না। পারবেন শুধু কতিপয় পত্রিকার গাঁজাখুরী রিপোর্টের কথা বলতে। সারাদেশ ব্যাপী জঙ্গীবাদের যে ভয়াবহ চেহারা আমরা বিগত কয়েক মাসে দেখেছি, এর সাথে কি জামাতের নূ্যনতম সম্পর্ক আছে? অনেকেই তো ধরা পড়েছেন, তাদের কেউ কি জামাতের কর্মী বা রুকন? বা কোন পর্যায়ের নেতা? তা নয়। বরং পরিবেশ পরিস্থিতি সম্পূর্ণ এর বিপরীত।
গতকাল পত্রিকায় দেখলাম, বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা অভিযোগ করেছেন, সরকার নাকি গ্রেফতারকৃত জঙ্গী নেতাদের মুখ দিয়ে বিরোধীদলীয় নেতাকর্মীদের সংশ্লিষ্টতার কথা বের করতে চেষ্টা করছেন। এর পরিণতি যে ভালো হবে না তাও তিনি বললেন। কথা হলো, জঙ্গী নেতারা কি বললেন না বললেন তা কিন্তুআমরা কেউ জানি না। পত্রিকায়ও এ ব্যাপারে কোন রিপোর্ট ছাপা হয় নি। তাহলে শেখ হাসিনা কি করে আগেভাগেই বলতে পারছেন, তার দলীয় নেতাকর্মীদের জড়ানোর চেষ্টা চলছে। নাকি সত্যি সত্যি তার দলীয় নেতাকর্মীরাই এর সাথে জড়িত। এখন নাম প্রকাশ হয়ে যাবে এই ভয়েই তিনি আগেভাগে সরকারের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করছেন! বিষয়টা অস্বাভাবিক কিছুনয়, ঐ যে প্রবাদ আছে না- "ঠাকুর ঘরে কে রে?" তার উত্তরে ভেতর থেকে জবাব আসে - "আমি কলা খাই না"। এখন বুঝুন ঠ্যালা। কলা খায় কি না, এ কথা কেউ জিজ্ঞেস করে নি, কিন্তু খাদক নিজেই বলছেন- কলা খাই না। তার মানে হলো - এতক্ষণ তো খাচ্ছিলামই, কিন্তু এখন খাই না। আমাদের বিরোধী দলীয় নেত্রীর অবস্থা এখন ঠিক তেমনই।
অতএব, জনাব সালাম সাহেব, জামাত আরও পাঁচ বছর ক্ষমতায় থাকলে দেশ জঙ্গীবাদে ভরে যাবে, আপনার এই বক্তব্য একেবারেই ভুল এবং একপেশে। বরং একটা সত্যি এবং আপনার জন্য অপ্রিয় কথা বলি- এই দেশের ভবিষ্যৎ এবং স্বাধীনতা-সার্বভৌমত্ব এখন নির্ভর করছে জামাতের হাতে। সাধারণ জনগণ তাই জামাতের কাতারে শামিল হচ্ছে দলে দলে। আর আপনারা দিন দিন রসাতলে যাচ্ছেন। আর একটা কথা, জামাতের জনশক্তির সাথে যদি আপনাদের মোকাবিলা করতে হয়, তাহলে তা করতে হবে আদর্শিকভাবে, রাজনৈতিকভাবে। এইভাবে আবোল-তাবোল কথা বলে আপনারা নিজেদেরকে নিজেরাই অর্থহীন এবং হাস্যকর করে তুলবেন সবার কাছে।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নজির

লিখেছেন সাইফুলসাইফসাই, ২৫ শে আগস্ট, ২০২৬ রাত ১১:০২

নজির
সাইফুল ইসলাম সাঈফ

সুখ নাই, আনন্দ নাই, নাই শান্তি
একলা চলতে চলতে উদাসী
আত্মভোলা, মনভোলা, বেখেয়ালি
প্রতিমুহূর্ত লাগে যেন গোধূলি!
আমার ব্যক্তিত্বে, চিন্তা, চেতনায়
কেউ আটকায় না, হয় না আকৃষ্ট!

নিঃসঙ্গ বিষাদযুক্ত ঘুরতে ঘুরতে
হয়ে গেছে... ...বাকিটুকু পড়ুন

বিশ্বাস আর সংগ্রামই একদিন সত্যকে প্রতিষ্ঠিত করবে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ১২:০২



আওয়ামী লীগের ইতিহাস কোনো সহজ পথে হাঁটেনি। রক্ত, ত্যাগ আর সংগ্রামের ভেতর দিয়ে এই দলের জন্ম, আর সেই জন্মসূত্রের গৌরব আজও অক্ষুণ্ণ- ণ্কারণ ইতিহাস সাক্ষী, এই দল কখনো... ...বাকিটুকু পড়ুন

প্রাথমিক বিদ্যালয়ে মক্তব চালু করলে শিশুরা ফিরে আসবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪২


ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,... ...বাকিটুকু পড়ুন

বাঁধনের কেন ফেমিকন লাগে !!!

লিখেছেন অপলক , ২৬ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৩৪



বাঁধন এখন বন্ধন মুক্ত। মিডিয়া পাড়ায় সরব উপস্থিতি। উপর মহলের ডাকে সারা দিতে হয়। কাজেই ফেমিকন লাগতেই পারে। মানে ফেমিকনের এ্যাড করা লাগতেই পারে। মিডিয়া আইকন হিসেবে জনসচেতনাতা বাড়াতে... ...বাকিটুকু পড়ুন

“উন্নয়নের দুর্ভিক্ষে বাংলাদেশ”

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৬ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৫৮



বাং/লাদেশের মূর্খ জনগণ উন্নয়নের চেয়ে কথিত ফ্যাসিবাদকে বড় করে দেখেছে কিন্তু “উন্নয়নের দুর্ভিক্ষ” কি জিনিস তা দেখেনি।

দেখতে থাকুক….। আর ভাতের দুর্ভিক্ষ শুরু হলে বলে…..।

ফ্যাসিবাদ দূর করতে গিয়ে উন্নয়নই "নাই"... ...বাকিটুকু পড়ুন

×