শুধুই তুমি
আমার আকাশে তুমিই সূর্য্য,
তুমিই আমার অরন্যে রোদন,
আমার জমিনে তুমিই ভরাক্ষেত,
তুমিই আমার আশার ফলন।
তুমি আমার মেঘলা দিনের
হৃদয় ভেজানো রিমঝিম বৃষ্টি,
তুমি আমার কলঙ্কিত দিনগুলোর
অন্ধ চোখের জ্যোতির্ময় দৃষ্টি।
তুমি আমার প্রভাতী সারথি,
প্রত্যহ নিদ্রার ঘুম ভাঙ্গানো কল্লোল,
তুমি আমার রক্তিম গোধূলীর
নিভু নিভু আলোর সুপ্ত কোলাহল।
তুমি আমার আঁধার নিশির
একলা জেগে থাকা প্রজ্জ্বলিত চাঁদ,
তুমি আমার প্লাবনের জলরাশি,
সবুজে ঘেরা সুশীতল হৃদ।
আমার ভুবনে তুমিই দূর দিগন্ত,
তপ্ত বালুর ধূ ধূ মরুভূমি,
তুমিই আমার পথচলার সঙ্গী,
আদি-অস্তে শুধু তোমাতেই উজ্জিবীত
আমি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



