==খোলা জানালা===
===মা দিবস প্রসঙ্গ===
বড্ড নির্লজ্জ্ব এই বাঙ্গালী জাতি । নিজেদের বিবেকবোধের প্রখর চেতনাশক্তি বিলিয়ে দিচ্ছে ভিনদেশী কৃষ্টি-কালচারের সাথে। ওদের দেখিয়ে দেওয়া পথে পা বাড়িয়ে নিজেদের গোঁড়া বুদ্ধিমত্তার পরিচয় দিচ্ছে প্রতিনিয়ত । নিজেদের অবলোকন শক্তি লুকিয়ে রেখে পদধূলি মাখছে দূরদেশের অপসংস্কৃতির। ছিঃ, ।
এইবার আসি মূল আলোচনায়, আজকে নাকি মা দিবস ! ঢাকঢোল পিটিয়ে ঘটা করে বিদয়াতসমৃদ্ধ এই দিনটি পালন করার মহাপ্রয়াস চলছে সারা বিশ্বজুড়ে। অবুঝ এই বাঙ্গালীরাও নেড়ি কুত্তার মত পালন করছে দিনটি । ব্যান্ডের বাজনার তালে মাটির বুকে দাম্ভিকতার সাথে লাথি মেরে মহাআনন্দের সাথে পালন করা হচ্ছে দিনটি।
একটু থামুন, আপনার ইন্দ্রিয় ভাবনাবোধকে জাগ্রত রেখে একবার ভেবে দেখুন তো মায়ের প্রতি সন্তানের মমতাবোধ ঘটা করে দিন-ক্ষণ বেঁধে পালন করার স্বার্থকতা কতটুকু ? আপনার সেই জন্মধারিনী মা, যিনি দশ মাস দশ দিন আপনাকে গর্ভে ধারন করে লালন পালন করেছেন, আপনি কি বছরের কোন একটি দিন তার অজান্তে তাকে খুশি করার জন্য নিজেকে উন্মুক্ত হৃদয়ে সমর্পন করেছেন তার পদদ্বয়ে ?
জানি এসবের উত্তর আপনাদের কাছে আজ নেই । নেই কোন কৈফয়ত। আছে শুধু লোকদেখানো মনগড়া ভালবাসার স্তূপ । যা শুধু মানুষের মন জয় করতে পারে কিন্তু কখনো একজন অভাগী মায়ের মন জয় করতে পারে না । আপনাদের মত নির্জীব বিবেকবোধসম্পন্ন কিছু মানুষের কারনে হাজারো মা-জননী বছরের প্রতিটি দিন শুধু শুধুই কান্নার জলে আঁচল ভিজিয়ে বিধাতার কাছে পরিতাপ জানায় ।
সুতরাং, আসুন আমরা মনগড়া এই মা দিবস বর্জন করে বছরের প্রতিটি দিন আপন মায়ের সম্মানার্থে, আপন অস্তিত্ব বিলীন করে নিজদরে মাতৃসেবায় নিয়োজিত করি । বিশেষ কোন দিবস নয় বছরের প্রতিটি দিনই যেন মায়ের প্রাপ্য মূল্যবোধটুকু আমরা সঠিকভাবে প্রদান এবং আদায় করতে পারি প্রত্যেকে সেইদিকে মনোনিবেশ করি ।
সুখে থাকুক বিশ্বের সকল মা-জননীগণ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



