somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যমুনা ফিউচার পার্ক, এই টাকা দিয়ে কি একটা সার কারখানা বা অন্য কোন ইন্ডাস্ট্রি করা যেতোনা????

১৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১১:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঢাকার প্রাণ কেন্দ্র গুলশান, বারিধারার কাছেই হাজার কোটি টাকা ব্যয় করে ১৫০০০০বর্গমিটার এলাকার উপর গড়ে উঠেছে যমুনা ফিউচার পার্ক।ঢাকার বর্তমান যে অবস্থা তাতে করে এই বিশাল শপিং মলের আদৌ কি কোন দরকার ছিল? এমনিতেই ঢাকার আনাচে কানাচে এখন শপিং সেন্টার আর মার্কেট, ঈদের সময় ব্যতীত অন্য সময়ে দোকানদারদের মাছি মারা ছাড়া আর কোন কাজ থাকেনা।তার মধ্যে এই বিশাল শপিং সেন্টার জনগণের কোন উপকার করবে নাকি তাদের জন্য নতুন বিড়ম্বনা ডেকে আনবে এটাই এখন চিন্তার বিষয়। এই পার্কের লোকেশনটা দেখনু,

প্রগতি সরণী আর বসুন্ধরা আবাসিক এলাকার ঠিক পাশেই গড়ে উঠেছে এই পার্ক। প্রগতি সরণীতে এমনিতেই সারাদিন জ্যাম থাকে ,অফিস টাইমে সেটা আরো অসহনীয় হয়ে উঠে। এর মধ্যে এই পার্ক আর বসুন্ধরা আবাসিক এলাকা পুরোপুরি চালু হয়ে গেলে আম জনতার কি অবস্থা হবে সেটা চিন্তার বাইরে।যমুনা গ্রুপ এটাকে তুলনা করছে করছে বিশ্বের বড় বড় স্থাপনার সাথে , আমার কাছে এটাকে সম্পূর্ণ অনুৎপাদনশীল, ধনী গরীবের বৈষম্য তুলে ধরা আর বড়লোকদের ভোগবাদী মানসিকতার পরিচয় ছাড়া আর কিছুই মনে হচ্ছেনা।
এবার আসুন দেখি এই বিপুল পরিমাণ টাকা ভালো কি কাজে ব্যয় করা যেত...।
আমার কাছে মনে হয় এই টাকায় একটা সার কারখানা গড়ে তোলাটাই সবচেয়ে ভালো কাজ হতো। যে যাই বলুক কৃষিই এখনও পর্যন্ত আমাদের সিংহ ভাগ মানুষের জীবিকার একমাত্র অবলম্বন। বাংলার কৃষকেরা ন্যায্য মূল্যে সার পায়না , বাইরে থেকে অনেক দাম দিয়ে সার আমদানি করতে হয়। এখনো আমরা সার উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হতে পারিনি। দেখুন একটা তুলনামুলক চিত্র।

source
এখান থেকে দেখা যাচ্ছে প্রায় সবধরনের সারই আমাদের বাইরে থেকে বিপুল পরিমাণে আমদানি করতে হয়। তাই বেশীরভাগ সময় এই সারের দাম থাকে সাধারণ কৃষকের হাতের নাগালের বাইরে। তাই অহেতুক এইসব হাবিজাবি শপিং সেন্টার না বানিয়ে একটা সার কারখানা বা অন্য যে কোন ইন্ডাস্ট্রি বানালে দেশের মানুষের যেমন উপকার হতো আখেরে তারাও অনেক লাভবান হতে পারতেন, আর সাথে বোনাস হিসেবে অনেক লোকের কর্ম সংস্থানও হয়ে যেতো।
সর্বশেষ এডিট : ১৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১১:৪৭
৫৯টি মন্তব্য ২৪টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বুনো মহিষের পাল!

লিখেছেন রাজীব নুর, ০২ রা আগস্ট, ২০২৬ দুপুর ২:২৯



ঘনিয়ে এসেছে প্রস্থানকাল; অনেককিছুর মতো আমিও
হারিয়ে যাবো কালের গর্ভে বা কৃষ্ণচুড়ার লালে লালে।
মূলত হারিয়ে যাওয়ার জন্যই আবির্ভূত হয়ে,
মাঝখানে সবার সাথে খেলে গেলাম বনভোজন বনভোজন।

অনেকদিন ধরেই মগজে... ...বাকিটুকু পড়ুন

দেশ ভ্রমনঃ মেহেন্দীগঞ্জ উলানিয়া_জমিদার বাড়ি

লিখেছেন মৌন পাঠক, ০২ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৭

আপনি যদি ঢাকায় থাকেন, তবে কোনো এক বিকেল কিংবা সন্ধ্যায় চলে যান সদরঘাটে। সেখান থেকে উলানিয়াগামী কোনো একটি লঞ্চে উঠে পড়ুন। লঞ্চের ম্যানেজারের সঙ্গে কথা বলে এক পাশের একটি কেবিন... ...বাকিটুকু পড়ুন

I Have a plan / মুচলেকা দিয়ে যাওয়া এবং মুচলেকা দিয়ে ফেরত আসা সরকারের রাষ্ট্র ‼️

লিখেছেন ক্লোন রাফা, ০৩ রা আগস্ট, ২০২৬ ভোর ৫:৪৬





ওয়াশিংটন – যদিও তিনি এমন একটি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছেন যার বৈধতা নিয়ে ব্যাপক প্রশ্ন রয়েছে, এবং শক্তিশালী মহলের প্ররোচনায় যাদের হস্তক্ষেপ কখনোই সন্দেহের বাইরে ছিল না, তারেক... ...বাকিটুকু পড়ুন

মাইক্রোপ্লাস্টিক: অদৃশ্য প্লাস্টিক কীভাবে আমাদের খাবার ও শরীরে ঢুকছে?

লিখেছেন কাবিল, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ১:০৪


মাইক্রোপ্লাস্টিক (Microplastic) হলো খুব ছোট প্লাস্টিকের কণা। সাধারণভাবে ৫ মিলিমিটারের চেয়ে ছোট প্লাস্টিক কণাকে মাইক্রোপ্লাস্টিক বলা হয়। এর থেকেও অনেক ক্ষুদ্র কণা আছে—সেগুলোকে ন্যানোপ্লাস্টিক বলা হয়। এগুলো এত ছোট হতে... ...বাকিটুকু পড়ুন

এনসিপিকে মারছে কেন? (অথবা) এনসিপি মার খাচ্ছে কেন?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ১:৪০


(ইহা নাকি এনসিপিকে পিষিয়ে মারবে!)

এনসিপিকে মারছে কেন (?) অথবা এনসিপি মার খাচ্ছে কেন? প্রশ্ন দুটো হলেও আদতে প্রশ্ন একটাই উত্তরও একটাই। বিগত ১৫/১৬ বছর অর্থাৎ খুনি হাসিনার আমলে যাহারা... ...বাকিটুকু পড়ুন

×