somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এমন হলে আমরা আসলেই কল্যাণময় সমাজের অধিবাসী!

০৩ রা ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৯:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নিউ ইয়র্ক থেকে প্রতিদিনই বের হয় একটা না একটা বাংলা সাপ্তাহিক পত্রিকা। আমার পড়া হয়না এগুলো সাধারণত। কারণ, বেশিরভাগ খবরই হয় চর্বিত চর্বন আগেই পড়া খবরের।

প্রবাসের সবচেয়ে বহুল প্রচলিত সাপ্তাহিক ঠিকানা। আমাদের মসজিদে এক কপি আসে সৌজন্য সংখ্যা হিসেবে। আজকেও আসর নামাজ় পড়ে বাইরে বেরিয়ে যাবার পথে হাতের কাছে পত্রিকাটি পড়লে উঠিয়ে নিলাম। একটা খবরের শিরোনাম দেখে পড়তে গেলাম একটু আওয়াজ করে। এমন সময় ইমাম সাহেব একটা বিশেষ খবর পড়েছি কিনা জিজ্ঞেস করলেন যা হচ্ছে বাংলাদেশকে এক লোকের এক হাজার কোটি টাকা দান সঙ্ক্রান্ত। খবরটা নিম্নরূপঃ
বাংলাদেশকে অজ্ঞাত এক ব্যক্তির এক হাজার কোটি টাকা দান

দুইবারের বন্যা ও ঘূর্ণিঝড় সিডরের ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে সরকার যখন ঋণ সংগ্রহের জন্য দাতাদের কাছে ধরণা দিচ্ছে, ঠিক সে সময়ে যেন মেঘ না চাইতেই মিললো বিশাল এক দান। নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি বাংলাদেশকে দান করলেন এক হাজার কোটি টাকা। আর এই অবিশ্বাস্য সংবাদটি গত ২৯ জানুয়ারী মঙ্গলবার অর্থ উপদেষ্টা মির্জা আজিজুল ইসলামের সঙ্গে সাক্ষাতে জানিয়েছেন ইসলামী উন্নয়ন ব্যাংকের (আই,ডি,বি,) বিশেষ সহায়তা বিভাগের প্রধান ডঃ মুহাম্মদ হাসান সালেম।

চ্যানেল আই জানায়, দুপুরে পরিকল্পনা কমিশনে অর্থ উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এই খবর জানানো হয়।তবে সাংবাদিকদের কাছে অর্থ উপদেষ্টা বা আইডিবির সহায়তা বিভাগের প্রধান দানশীল ঐ ব্যক্তির নাম-পরিচয় কিছুই প্রকাশ করেননি। ডঃ মুহাম্মদ হাসান সালেম সাংবাদিকদের জানান, আইডিবি একজন দানশীল ব্যক্তির কাছ থেকে বাংলাদেশের জন্য ১৩ কোটি ডলার দান হিসেবে পেয়েছে। দানশীল ব্যক্তিটি কোন ভাবেই চাননি এই দানে তার পরিচয় প্রকাশ হোক।
========================

খবরটা পড়ে সামান্য একটু চমকে উঠলেও খুব আশ্চর্যান্বিত হইনি। আসলে আমাদের এই উম্মাহ্‌ এধরণের মানুষেই সমৃদ্ধ ছিল অনেক কাল। তাদের সংখ্যা কমে গেলেও একেবারেই শেষ হয়ে যায়নি। এই দানশীল মানুষটি কল্যাণময় সেই সময়ের কথাই স্মরণ করিয়ে দিয়ে গেলেন যখন ধনীদের বদান্যতায় সমাজ থেকে দূর হয়ে গিয়েছিল দারিদ্র। যাকাতের পয়সা নেয়ার জন্য পাওয়া যায়নি কোন গ্রহীতা। আমরা আশার আলো দেখি আমাদের ধনীদের বদান্যতায়। আমাদের রাজনীতিকরা যখন সৎ হবেন, আমাদের শাসকরা যখন হবেন জনগণের কল্যাণাকাংখী আর আমাদের জনগণের বেশীরভাগ যখন হবেন বিশ্বস্ত অনুগামী তখন আবারো আমরা ফিরে পাব কল্যাণময় সেই সমাজ। আমরা সে সমাজ অর্জনের লক্ষ্যেই নিবেদিত করি আমাদের সমস্ত প্রচেষ্টা।
৪৩টি মন্তব্য ২৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বুনো মহিষের পাল!

লিখেছেন রাজীব নুর, ০২ রা আগস্ট, ২০২৬ দুপুর ২:২৯



ঘনিয়ে এসেছে প্রস্থানকাল; অনেককিছুর মতো আমিও
হারিয়ে যাবো কালের গর্ভে বা কৃষ্ণচুড়ার লালে লালে।
মূলত হারিয়ে যাওয়ার জন্যই আবির্ভূত হয়ে,
মাঝখানে সবার সাথে খেলে গেলাম বনভোজন বনভোজন।

অনেকদিন ধরেই মগজে... ...বাকিটুকু পড়ুন

দেশ ভ্রমনঃ মেহেন্দীগঞ্জ উলানিয়া_জমিদার বাড়ি

লিখেছেন মৌন পাঠক, ০২ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৭

আপনি যদি ঢাকায় থাকেন, তবে কোনো এক বিকেল কিংবা সন্ধ্যায় চলে যান সদরঘাটে। সেখান থেকে উলানিয়াগামী কোনো একটি লঞ্চে উঠে পড়ুন। লঞ্চের ম্যানেজারের সঙ্গে কথা বলে এক পাশের একটি কেবিন... ...বাকিটুকু পড়ুন

I Have a plan / মুচলেকা দিয়ে যাওয়া এবং মুচলেকা দিয়ে ফেরত আসা সরকারের রাষ্ট্র ‼️

লিখেছেন ক্লোন রাফা, ০৩ রা আগস্ট, ২০২৬ ভোর ৫:৪৬





ওয়াশিংটন – যদিও তিনি এমন একটি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছেন যার বৈধতা নিয়ে ব্যাপক প্রশ্ন রয়েছে, এবং শক্তিশালী মহলের প্ররোচনায় যাদের হস্তক্ষেপ কখনোই সন্দেহের বাইরে ছিল না, তারেক... ...বাকিটুকু পড়ুন

মাইক্রোপ্লাস্টিক: অদৃশ্য প্লাস্টিক কীভাবে আমাদের খাবার ও শরীরে ঢুকছে?

লিখেছেন কাবিল, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ১:০৪


মাইক্রোপ্লাস্টিক (Microplastic) হলো খুব ছোট প্লাস্টিকের কণা। সাধারণভাবে ৫ মিলিমিটারের চেয়ে ছোট প্লাস্টিক কণাকে মাইক্রোপ্লাস্টিক বলা হয়। এর থেকেও অনেক ক্ষুদ্র কণা আছে—সেগুলোকে ন্যানোপ্লাস্টিক বলা হয়। এগুলো এত ছোট হতে... ...বাকিটুকু পড়ুন

এনসিপিকে মারছে কেন? (অথবা) এনসিপি মার খাচ্ছে কেন?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ১:৪০


(ইহা নাকি এনসিপিকে পিষিয়ে মারবে!)

এনসিপিকে মারছে কেন (?) অথবা এনসিপি মার খাচ্ছে কেন? প্রশ্ন দুটো হলেও আদতে প্রশ্ন একটাই উত্তরও একটাই। বিগত ১৫/১৬ বছর অর্থাৎ খুনি হাসিনার আমলে যাহারা... ...বাকিটুকু পড়ুন

×