somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এসব কি হচ্ছে?

২৫ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঢাকার নিউজ-২৫ জানুয়ারি ২০১৫: দলীয় চেয়ারপারসনের ছোট
ছেলে আরাফাত রহমান কোকোর জন্য নয়া পল্টনের কার্যালয়ে মিলাদ
পড়তে চাইলেও পুলিশ অনুমতি দেয়নি বলে বিএনপি অভিযোগ করেছে।
বিএনপির সহ দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি সাংবাদিকদের বলেন,
“আমরা কোরআনখানি ও দোয়া মাহফিলের জন্য কার্যালয়ের নিচতলায়
অনুষ্ঠানের অনুমতি চেয়েছিলাম। কিন্তু পল্টন মডেল থানা পুলিশ বলেছে,
অনুমতি দেওয়া সম্ভব নয়। শনিবার দুপুরে মালয়েশিয়ায় হৃদরোগে মারা যান
আরাফাত কোকো। মুদ্রা পাচার মামলায় ছয় বছরের
সাজা নিয়ে বিদেশে ছিলেন তিনি। বড় ভাই তারেক রহমানের
মতো রাজনীতিতে যুক্ত হননি তিনি। মিলাদের
অনুমতি না দেওয়া নিয়ে বিএনপির অভিযোগের পর এই
বিষয়ে জানতে চাইলে পুলিশের সংশ্লিষ্ট
কোনো কর্মকর্তা কথা বলতে রাজি হননি, একেক জন
অন্যজনকে দেখিয়ে দেন। গত ৩ জানুয়ারি বিএনপির যুগ্মমহাসচিব রুহুল কবির
রিজভীকে নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয় থেকে পুলিশ তুলে নেওয়ার পর
সেখানে পুলিশ তালা লাগিয়ে দেয়।ওই রাতে বের হতে বাধা পাওয়ার পর
খালেদা জিয়াও গুলশানে তার কার্যালয়ে রয়েছেন। অবরুদ্ধ অবস্থা থেকেই
সারাদেশে লাগাতার অবরোধ ডাকেন তিনি। পরে কার্যালয়
ঘিরে থাকা পুলিশ সরানো হলেও বিএনপি চেয়ারপার সন
সেখানে অবস্থান করছেন। কার্যালয়ে থাকা অবস্থায়ই ছেলের মৃত্যুর খবর
শোনেন তিনি। আরাফাতের মৃত্যুর পর বিকাল থেকে গুলশানের
কার্যালয়ে পাশের একটি মাদ্রাসার শিক্ষার্থীরা কোরআন তেলওয়াত হয়।
সন্ধ্যার পর নেতা-কর্মীদের উপস্থিতিতে তার আত্মার মাগফেরাত
কামনা করে বিশেষ মোনাজাত হয়। মোনাজাত পরিচালনা করেন হাফেজ
বেলালী। বিএনপি নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন মওদুদ আহমদ, রফিকুল
ইসলাম মিয়া, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আলতাফ হোসেন চৌধুরী,
খন্দকার মাহবুব হোসেন, শাহজাহান ওমর, মুশফিকুর রহমান, রুহুল আলম চৌধুরী,
মাজেদুল ইসলাম, শামসুর রহমান শিমুল বিশ্বাস, মাসুদ আহমেদ তালুকদার,
সানাউল্লাহ মিয়া, তৈমুর আলম খন্দকার, শফি চৌধুরী, আখতারুজ্জামান।
ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবদুল হাই শিকদার, জাতীয়
প্রেসক্লাবের সভাপতি কামালউদ্দিন সবুজ, সাংবাদিক মোহাম্মদ
কামরজ্জামান, এলাহী নেওয়াজ খান সাজু, আওয়াল ঠাকুর, আবদুল গাফফার
মাহমুদ, আলিমুজ্জামান হারুন, আমিরুল ইসলাম কাগজী মোনাজাতে অংশ
নেন।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দরজা ভাঙ্গে যে রাষ্ট্র।। দ্বীপ সরকার

লিখেছেন দ্বীপ ১৭৯২, ১৬ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৪০



দরজা ভাঙ্গে যে রাষ্ট্র

একদা এক রাতে-
রাষ্ট্র, কড়া নাড়তে নাড়তে দরজা ভেঙ্গে
ঢুকে পড়লো
আমি নিথর,নিস্তব্ধ এক জনগণ
বললাম,আমি ভয় পাচ্ছি
রাষ্ট্র হাসতে হাসতে ভাঙ্গা দরজা দিয়ে
এক পা দুই পা করে,লোকালয়ে মিশে গেলো

রাষ্ট্র কি ভয়... ...বাকিটুকু পড়ুন

জগন্নাথবাসীগণ, আমার কথা শুনছেন কি?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৬ ই অক্টোবর, ২০২৬ রাত ৯:০৩

জগন্নাথবাসীগণ,
আপনাদের গরু কোরবানি যদি হযরত জাবের (রাঃ)-এর মতো
নবীজীর সম্মানে হয়ে থাকে, তাহলে মোবারকবাদ।
আর, শুধু প্রতিবাদ দেখাতে একটি অবলা পশুকে হত্যা করে থাকলে,
তার জন্যে খোদার দরবারে বিচার দিলাম।
...বাকিটুকু পড়ুন

রংয়ের মানুষ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১২:৫০


গ্রেট মাদ্রাজ ফ্যামিন যখন অনুপ্রেরণার উৎস
একদিন আমাদের সবার প্রিয় সংসদ সদস্য আমির হামজা ওয়াজে বেশ গরম গরম কথা বলছিলেন। মহান আল্লাহ তায়ালার সৃষ্টির সৌন্দর্য ব্যাখ্যা করতে গিয়ে হঠাৎ রাশমিকা... ...বাকিটুকু পড়ুন

অভিনন্দন নাবিহা সাকলায়েন: ৩০ বছর পরের এআই পটেনশিয়াল

লিখেছেন কলাবাগান১, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ৩:৩৮


কনসেপ্ট টা খুবই সোজা...পৃথিবীর তাবত মানুষ ই জানে যে আপনার বিশ বছর বয়সে শরীরে যে কোষ গুলি আছে তা আপনার ৬০ বছর বয়সের কোষ আর সেইম না ..লম্বা সময়... ...বাকিটুকু পড়ুন

”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

লিখেছেন প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০


শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন

×