বার্ণ ইউনিটে প্রধান মন্ত্রীর কান্না অনেকের মত আমার হৃদয়ও ছুয়েছে ! হোক
না তা গ্লিসারিন মিশ্রিত !! কান্নাতো কান্নাই!!! আর আমিতো মানুষ। আমার
অন্তরে কোথাও গ্লিসারিন বা ফিল্টার লাগানো নেই যে, তা স্পর্শ
করতে পারবে না। মাননীয় (অবৈধ) প্রধানমন্ত্রী ! সাহস থাকলে একবার বন্ধ
টিভি চ্যানেল ও পত্রিকাগুলো খুলে দেবার ব্যবস্থা করুন। আপনার যে হাত
অন্য মিডিয়াগুলোর গলাটিপে ধরে রেখেছে, সে হাতটা গুটিয়ে নিন। ওদের
একটু স্বাধীনভাবে নিশ্বাস নেবার সুযোগ দেন। তাহলে দেখতে পাবেন,
বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চল থেকে কুল হারা মায়েদের, ভাই
হারা বোনদের আর পুত্রহারা পিতাদের কান্নায় আকাশ বাতাস
কিভাবে ভারী হয়ে উঠেছে। আপনার হুকুমে আপনার
পোষ্যবাহিনী কিভাবে অসংখ্য পরিবারকে সর্বশান্ত করে পথে বসিয়েছে তাও
দেখতে পাবেন। ওদের কেউ নেই সান্তনা দেবার। ওদের কাছে গ্লিসারিনও নেই।
তবুও থামে না ওদের অশ্রুধারা। একবার যদি স্বচক্ষে কিংবা টিভির পর্দায়
আপনি এই নির্মম দৃশ্যগুলো অবলোকন করতেন, তাহলে কান্না করতে জীবনে কোন
দিন আপনার আর গ্লিসারিন লাগতো না। আপনি নাকি সবার মা (?)। তাহলে চলুন না,
একটু দেখে আসেন ক্রসফায়ারে নিহত অর্ধশতাধিক পরিবারের প্রকৃত অবস্থা।
সাহস হবে কি? যদি কান্না না আসে, তাহলে গ্লিসারিন সাপ্লাইয়ের
দায়িত্বটা আমারেই দিয়েন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



