গত পরশু আমাদের দেশে আরব দেশ থেকে একজন পর্যটক এলেন। রাতে হোটেল রুম থেকে বের হয়ে দেখেন চারিদিকে নিস্তব্ধ নীরবতা। ভাল খাবারের দোকান প্রায় বন্ধ, গাড়ি চলছে কম।তাই আরবীয় পর্যটক দেশী পথিক কে জিজ্ঞেস করলেন, খাবারের দোকান বন্ধ কেন?? গাড়ি পাচ্ছি না কেন?
দেশি পথিক আরবীয় পর্যটককে বললেন
- আজ অবরোধ।
আরবীয় পর্যটক আবার জিজ্ঞেস করলেন
-হোয়াত ইজ অব্ররোদ!
দেশি পথিক
-অবরোধ মানে হরতাল।
আরবীয় পর্যটক,
- হোয়াত ইজ হত্ততাল! নো ফুদ,নো ওয়াতার, নো কার!!
সরকার থেকে যতই বলা হোক ,অবরোধে দেশে কোন প্রভাব পড়ছে না।তা একেবারে ভূল ।
গতকাল চ্যানেল আই টিভি নিউজে দেখতে পেলাম। ঠাকুরগাঁ য়ে আলু প্রতি কেজি বিক্রি হচ্ছে ৫ টাকায়।
কৃষক থেকে আলু কিনে পাইকার রা স্থানীয় বাজারে বিক্রি করছে ৬ টাকায়।তারপর ও ক্রেতা নেই। কৃষক কেজি প্রতি আলুতে লোকশান গুনছেন ১০ থেকে ১২ টাকা ।
দুরপাল্লার গাড়ি চলেছে না, তাই আলু দূরে যাওয়া সম্ভব হচ্ছে না।
তার প্রমাণ পেলাম আজকে সকালে ।
কুমিল্লার হোমনা বাজারে সকাল বেলা বাজারে গিয়ে আলু কিনলাম ২০ টাকা কেজি !!!
সারাদেশেই নীরব আতঙ্ক বিরাজ করছে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


