somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলাদেশীরা তো এমন ছিলনা!!

১০ ই মে, ২০১৩ রাত ৯:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মন বিরাট খারাপ। বাড়িতে যাইনা অনেক দিন। বাংলাদেশের একটা অনলাইন শপ থেইকা বউয়ের জন্য একটা শাড়ি কিনছিলাম, টাকাও পে করছি সাথে সাথেই। মাগার টাকা পে করার পরে ওরা আর শাড়ি ডেলিভারি দেয় নাই। যতই কমপ্লিন করতেছি, কোন ফিডব্যাক নাই। দেশের মানুষ এরকম জোচ্চুরি শিখল কবে থেকে? বাংলাদেশীরা তো এমন ছিলনা!!

আমার দোকানে এই মুহুর্তে কাস্টমার নাই তেমন, বইসা বাচ্চাটার কথা ভাবতেছি। এমন সময় দোকানে আসলেন বিনয়কৃষ্ণ মজুমদার। ওনার বাড়ি কলকাতায়। প্রফেশনাল লাইফে ছিলেন রাজনীতিবিজ্ঞানের শিক্ষক। এখন অবসরে। ওনার ছেলে-ছেলের বউ থাকে সৌদি আরব। বছরে একবার দুইবার উনি বেড়াতে আসেন। আর বেড়াতে আসলেই আমার দোকানে আসেন, চা-কফি খান, রাজনৈতিক বিষয়ে নানা কথা বলেন। সবই রাশভারি কথা, কিন্তু এই লোক বিরাট খিস্তিবাজ। একটা কথার সাথে ৩ টা গালি না মেশালে উনি মনে হয় মজা পান না। এমন গালিবাজ মানুষ কেমনে কলেজে শিক্ষকতা করলেন সে এক বিরাট রহস্য আমার কাছে।

কথা হচ্ছিল বাংলাদেশের রাজনীতি নিয়ে। তারে জিগাইলাম কি বুঝাতসেন? তিনি যা বললেন তার সারমর্ম হইল, বাংলাদেশ কি আর বাংলাদেশ আছেনি মিয়া? ঐডা তো এখন আমাগো একটা অঙ্গরাজ্য। বিরস মুখে তার দিকে তাকিয়ে আছি। কিছুক্ষণ দম নিয়ে তিনি আবার বললেন, যে দেশের সরকার দেশের জন্য ন্যুনতম চিন্তা না করে কেবল নিজেদের পকেট ভারী করার জন্য রাজনীতি করে, পাশের দেশের কথায় হাগা-মুতা করে, সে দেশের আবার রাজনীতি কি মিয়া? আর তোমরা মিয়া পারো-ও। এইরকম একটা বিভীষণরে ভোট দিয়া ক্ষমতায় আনছো, তোমাগো তো উচিত শিক্ষা হওয়া দরকার। এই সরকারের আরও মিনিমাম ১০ বছর ক্ষমতায় থাকা দরকার। তাইলে তোমাগে হুঁশ হইবো।

ওনার কথা শুইনা মন খারাপের লগে আমার মেজাজও খারাপ হয়া গেল। এই ভেবে নিজেকে সান্ত্বনা দিলাম, “আমি এই বিভীষণদের মিছিলে নেই। আমি এই রক্তপিপাসু হায়েনাদের মিছিলে কখনো ছিলাম না, এখনও নেই, ভবিষ্যতেও থাকবো না...”
৬টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আর্কাইভ থেকে: সেই গণিকা

লিখেছেন অর্ক, ১৩ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৪২



অনেকদিন পর দেখলাম সেই গণিকাকে। বেশ ক’বছর আগে প্রায়শ দেখতাম, সড়কের পাশে ল্যাম্পপোস্ট থেকে অল্প দূরে আলো-আঁধারিতে দাঁড়ানো। তখন কৈশোর পেরোনো যুবক। কেমন ঢিবঢিব কাঁপতো বুক। নরম-গরম শিহরণ খেলে যেতো... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪


সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন

বাঘের খাঁচার দিকে হেঁটে গিয়েছিলেন এক কিশোর।

লিখেছেন রাবব১৯৭১, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৪৩

মাইকে ঘোষণা দিয়ে মানুষ জড়ো করা হয়েছিল। সবার সামনে বাঘের খাঁচার দিকে হেঁটে গিয়েছিলেন এক কিশোর।
তিনি সহযোদ্ধাদের ঠিকানা বলেননি, মাথাও নোয়াননি।
ঠাকুরগাঁও শহর। ১২ নভেম্বর, ১৯৭১, শুক্রবার।
তখন বেলা গড়িয়ে দুপুরের... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

১৩৩১৩ তম দিন শেষে

লিখেছেন সুব্রত দত্ত, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৪৮


আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

×