somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সাবিত্রী আমার বন্ধু ছিল না।

০৩ রা আগস্ট, ২০১৪ রাত ১১:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সাবিত্রী, আমার ক্লাসমেট ছিল। অতখানি অধিকার জন্মেনি যে বন্ধু বা বান্ধবী বলে পোস্ট লেখা শুরু করবো। তাছাড়া এখন কার ফেসবুকের আমলের মতো আমাদের সময়ে এত সহজে বন্ধু বলে ডাকা, গায়ে পড়া ভাব ছিল না বা হতো না। আমাদের সময়ে বেশিরভাগ ক্ষেত্রে বন্ধুত্বসহ সব ধরনের সম্পর্ক ছিল সততায় ভরপুর।

যে কথা বলছিলাম, সাবিত্রী আমার ক্লাসমেট কিন্তু কখনো আমরা একসাথে ক্লাস করিনি, তাহলে কি করে ক্লাসমেট? আসলে ক্লাসমেট না বলে ইয়ারমেট বলাটাই মনে হয় বেশি যুক্তিযুক্ত। আমারা প্রাইভেট পড়েছিলাম কিছুদিন একসাথে এবং সে সুবাদেই ইয়ারমেট না ভেবে ক্লাসমেট ভাবতে বেশি স্বাচ্ছন্দ্যবোধা করতাম। সামান্য আলাপ চারিতায় একটুখানি পরিচিত। সাবিত্রী খুব সুন্দরী আর নরম প্রকৃতির মেয়ে ছিল। সরস্বতীর পুজোয় ওকে একদিন জিজ্ঞেস করেছিলাম রাজহাসের সাথে তোর সাদা মূর্তিটা বানায়ছে ক্যারে ? ওর স্বভাবসুলভ জবাব ছিল, যাহ্‌! আমার হবে কেন? এটাতো সরস্বতীর প্রতিমা। ওরে কখনো রাগতে দেখিনি। নারীরা যে কারনে সবচেয়ে বেশি সুন্দরী হয় তা ছিল ওর মাঝে ১০০তে ১০০, আর তা হলো লজ্জা। ওর মতো লজ্জাবতী কন্যা আমি আর দ্বিতীয়টা দেখিনি।

জয়পারা পাইলট স্কুলের সামনে ওদের একটা মুদি দোকান ছিল। সে দোকানে ও মাঝে মাঝে বসতো । এক টাকায় দুই তকতি পাওয়া যেতো এবং দুইটা লাল ফোটা দেওয়া সাদ বিস্কুট । আমি তিনটা নিয়ে নিতাম কখনো জোর খাটিয়ে, কখনোবা ক্লাসমেটের অধিকারের বলে। তখনো বুঝিনি কি একটা ঝামেলায় যেন ওদের বাড়ীটি বিক্রি করে দিয়েছিল। বাড়ী বিক্রি করার পরও ওর ছোট ভাই দোকানটি চালাতো । কিন্ত মাঝ কিছুদিন পর ওরা হঠাৎ নিরুদ্দেশ হয়ে গেল। ওদের আর কোন হদিস পাইনি, খুঁজিওনি । খোঁজার ইচ্ছাও কখনো করিনি, আগেই বলেছি সাবত্রি আমার বন্ধু ছিল না। তবু কোথাও যেন শূন্যতা কাজ করতো মাঝে মাঝে। কিশোরবেলার সেই মন অজানা কারনেই মাঝে মাঝে মনে করে সাবিত্রীর কথা।

কাল হটাত করে ফেসবুকে আলাপ চারিতায় পরিচয় হল সাবিত্রীর ভাইপোর সাথে। ওর কাছে শুনলাম সাবিত্রী বিয়ে করে চলে গেছে ইন্ডিয়াতে। আহ্‌! এই জীবনে আর কখনো দেখা হবে না ওর সাথে। কিশোর বেলার সে লাল ফোটাওয়ালা সাদা বিস্কুট জোর করে খাওয়ার জন্যে স্যরিও বলতে পারবো না। আমারা একই এলাকার পাড়া-প্রতিবেশী ,আমরাই তো আপনজন কিন্ত শুধু নোংরা রাজনৈতিক ব্যবস্থা আর ধর্মীয় বিভাজনে পর হয়েছি। চলে গেছে অনেক দূরে যেখানে ও নিশ্চিত নিরাপত্তা বোধ করে। আমার খুব জানতে ইচ্ছে করে ওর মন খারাপ করেনা জন্মভূমির জন্যে ? যেখানে ও কানামাছি খেলছে, পুতুলের বিয়ে দিছে। সাবিত্রী, যেখানে থাকিস ভাল থাকিস রে...
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিদায় বন্ধু

লিখেছেন ইফতেখার ভূইয়া, ২৩ শে মার্চ, ২০২৬ রাত ১০:৫১

ইফতার করে আজ সন্ধ্যের দিকে একটু হাটতে আর চা খেতে বের হয়েছিলাম। বিগত কয়েকদিনের মতোই গিয়ে দেখি চায়ের রেস্টুরেন্ট আজও বন্ধ। উপায় না দেখে ছোট একটা দোকান থেকে মেশিনে তৈরী... ...বাকিটুকু পড়ুন

ডার্ক ওয়েব সংবাদ : অনুসন্ধানী রিপোর্ট

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৪ শে মার্চ, ২০২৬ ভোর ৫:১২

ডার্ক ওয়েব সংবাদ : অনুসন্ধানী রিপোর্ট এর সত্যতা কতটুকু ?
সাধারণ মানুষ জানতে চায় !




বাংলাদেশ কি বিক্রি হচ্ছে ডা*র্ক ওয়েবে ?
Redlineinvestigation নামে ডা*র্ক ওয়েবের কেবল ফাইলে চাঞ্চল্যকর রিপোর্ট ফাঁস... ...বাকিটুকু পড়ুন

ইরান বনাম ইজরাইল আমেরিকা যুদ্ধ; কার কি লাভ?

লিখেছেন খাঁজা বাবা, ২৪ শে মার্চ, ২০২৬ দুপুর ১২:১৮



২০০৬ থেকে আহমাদিনেজাদ ইজরাইলকে বিশ্বের মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি দিয়ে আসছে, আমেরিকা ২০০২ থেকে ইরানে হামলার প্ল্যান করছে, নেতানিয়াহু ৪০ বছর ধরে স্বপ্ন দেখছেন ইরানে হামলা করার। তো... ...বাকিটুকু পড়ুন

মিথ্যাবাদী কাউবয় "ট্রাম্প" এবং ইরান যুদ্ধের খবর

লিখেছেন শ্রাবণধারা, ২৪ শে মার্চ, ২০২৬ দুপুর ১:৫৯


দিনের শুরুটা হলো ট্রাম্পের মিথ্যা দিয়ে। তিনি লিখলেন: "ইরানে সামরিক হামলা পাঁচ দিনের জন্য বন্ধ রাখা হচ্ছে, যা আলোচনার সাফল্যের ওপর নির্ভর করবে।" পরে জানা গেলো, ট্রাম্প যথারীতি মিথ্যা... ...বাকিটুকু পড়ুন

আমার হারিয়ে যাবার গল্প

লিখেছেন রানার ব্লগ, ২৪ শে মার্চ, ২০২৬ বিকাল ৫:৩২

তোমাকে আমি কোথায় রাখি বলো,
চোখের ভিতর রাখলে
ঘুম ভেঙে যায় বারবার,
বালিশের নিচে রাখলে
স্বপ্নে এসে কাঁদো।

তুমি কি জানো
আমার এই শরীরটা এখন
পুরোনো বাড়ির মতো,
দরজায় হাত দিলেই কেঁপে ওঠে,
জানালায় হাওয়া লাগলেই
তোমার নাম ধরে ডাকে।

আমি... ...বাকিটুকু পড়ুন

×