somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সাম্প্রতিক সময়ের আলোচিত মডেল (!) জ্যাকুলিন মিথিলার আত্নহত্যার বিষয়টি নিয়েই এই লেখা।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রকৃতির স্বাভাবিক কিছু নিয়ম-কানুন আছে। এই নিয়মের ভেতর যারা চলে, তারা সাধারণ মানুষ। রাতে ঘুমায়, সকালে উঠে, সারাদিন কাজ করে, টাকা উপার্জন করে এবং দিনশেষে নীড়ে ফিরে যায়। ফের ঘুম-ফের জাগা ব্যস্ততা।ৱ

দুই শ্রেণীর মানুষ এই নিয়মের ব্যতিক্রম করে-

এক. যারা ট্যালেন্টেড একং ক্রিয়েটিভ। ট্যালেন্টেড বলছি এই কারণে,এরা একই ধরণের কাজ ভিন্নভাবে করতে পারে অথবা প্রথাগত নিয়মের বাইরে নতুন কিছু সৃষ্টি করে। বিজ্ঞানী, শিল্পী, গায়ক, নায়ক ইত্যাদি ইত্যাদি এই শ্রেণীর।

দুই. এরা সময়ের উল্টো পথের পথিক, আমরা যাদেরকে সমাজের আবর্জনা বলি। ব্যতিক্রম কিছু করতে গিয়ে এরা পথ থেকে বিপথে চলে যায়। প্রতিটি সমাজের উত্থান এবং পতনে এই দুই শ্রেণীর মানুষের অবদানই সবচেয়ে বেশি। তথাকথিত নেশাখোর নায়ক-গায়করাই মূলত এই শ্রেণীর প্রতিনিধি।

এই দুই শ্রেণীর বাইরে যারা, তারাই সাধারণ শ্রেণী। এই শ্রেণী ট্যালেন্টেড/ক্রিয়েটিভ শ্রেণীর সৃষ্টিশীলতা দ্বারা উপকৃত হয় এবং আবর্জনা শ্রেণী দ্বারা বিভিন্ন ধরণের ঝামেলার মুখোমুখি হয়।

সাম্প্রতিক সময়ের আলোচিত মডেল (!) জ্যাকুলিন মিথিলার আত্নহত্যার বিষয়টি নিয়েই এই লেখা। মেইনস্ট্রিম মিডিয়ার শিরোনাম হওয়ার জন্য এই মেয়ে ফেসবুকে যা খুশি তাই করেছে। জ্যাকুলিন মিথিলার মত আরো কিছু সো কল্ড মডেল আছে এই তালিকায়। মূল মিডিয়ায় জায়গা পাওয়ার জন্য পুরো কালচারটাই এরা নষ্ট করে ফেলেছে এবং ফেলছে। কুরুচিপূর্ণ ড্রেসে ফেসবুক লাইভে এসে কিশোর-তরুণদের সুড়সুড়ি দিয়ে মাথা নষ্ট করাই এদের মূল কাজ এবং এই সস্তা জনপ্রিয়তাকে (!) পুঁজি করেই এরা উপরে উঠার স্বপ্ন দেখছে। এতে কাজের কাজ আসলে কিছুই হয়না। সাময়িক দু-একটি ভাল সুযোগ হয়তো আসতে পারে, কিন্তু এই জনপ্রিয়তার পারসিসটেন্সি থাকেনা। শরীর আর ব্যক্তিত্ব বিকোতে বিকোতে একটা সময় এদের হুঁশ হয়, কিন্তু ততক্ষণে সব শেষ। এরা প্রচন্ড রকমের ফ্রাস্টেটেড হয়ে পড়ে, ফলে আশ্রয় খোঁজে নেশার ভিতর। উচ্ছৃঙ্খল চলাফেরার কারণে পরিবার এবং বন্ধু-বান্ধব, আত্নীয় স্বজন থেকে বিচ্ছিন্ন হয়ে এরা অন্ধকারের পথে পা বাড়ায়। সেই অন্ধকার এক সময় আরো গাঢ় হয়। শরীরের নেশা কেটে গেলে মৌমাছিরাও পালিয়ে যায়। অনবদ্য নিঃসঙ্গতা আর অসহায়ত্বের একমাত্র সমাধান তখন আত্নহনন। মিথিলার ক্ষেত্রেই সেটাই হয়েছে।

এরকম ঘটনা আরো ঘটবে আমাদের দেশে। জ্যাকুলিন মিথিলা এর শুরু মাত্র। একটা বাংলাদেশী মেয়ের এরকম বখে যাওয়াটা এ্যালার্মিং। সবাইকে অনুরোধ করবো, আপনার মেয়ে, বোন, বান্ধবী, প্রেমিকাকে সামলে রাখুন, আগলে রাখুন। পারিবারিক বন্ধনটাকে দৃঢ় করুন। আমরা যাতে ভুলে না যাই এটা বাংলাদেশ এবং আমাদের দেশে এরকম নোংরামি এখনো স্বাভাবিকতা পায়নি। যতদিন পর্যন্ত জ্যাকুলিন মিথিলাদের এরকম চলাফেরা উচ্ছৃঙ্খলতা হিসেবে বিবেচিত হবে, ততদিন পর্যন্ত এরকম অস্থিরতা চলতেই থাকবে, আত্নহননও থামবেনা। সুতরাং, আমাদের উচিত হবে সময়ের বিপরীতে চলার চেষ্টা না করা। সব কাজ সবার জন্য না, সবার মডেল হবার দরকারও নাই।
সর্বশেষ এডিট : ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৩৯
৩টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতাঃ পাখির জগত

লিখেছেন ইসিয়াক, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:০০



টোনাপাখি লেজ নাচিয়ে গাইছে মধুর গান।
গান শুনে টুনিপাখি আহ্লাদে আটখান।

টোনা যখন উড়ে ঘুরে অন্য ডালে বসে।
টুনি এসে ঠিক তখনই বসে তারই পাশে।

বুলবুলিদের পাড়ায় আজ দারুণ শোরগোল।
নানা শব্দের... ...বাকিটুকু পড়ুন

মোহভঙ্গ!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:৪৮



পদ্মা সেতু নিয়ে কত অপবাদই না দেয়া হয়েছিলো! বলা হয়েছিলো- বাংলাদেশ কখনো নিজস্ব অর্থায়নে এত বড় প্রকল্প করতে পারবে না। দুর্নীতির অভিযোগ তুলে বিশ্বব্যাংক সরে দাঁড়ায়। অথচ শেষ পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

একাত্তর বাঙালির অভিজ্ঞতা এবং গর্জিয়াস প্রকাশনা উৎসব

লিখেছেন রোকসানা লেইস, ০৯ ই মে, ২০২৬ সকাল ৯:১৭


পহেলা মে বিকেলে একটি আমন্ত্রণ ছিল। অনুষ্ঠানটি ছিল বই প্রকাশনার। এই আয়োজনটি শুরু হয়েছিল বলা যায় এক বছর আগে। যখন একটি লেখা দেওয়ার আমন্ত্রণ এসেছিল। লেখাটি ছিল বিদেশের জীবনযাপনের... ...বাকিটুকু পড়ুন

মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৯ ই মে, ২০২৬ দুপুর ১:৪৪



কথা হচ্ছিলো একজন আর্ট সমঝদার মানুষের সাথে। তিনি আক্ষেপ করে বলছিলেন, জীবিতবস্থায় আমাদের দেশে আর্টিস্টদের দাম দেওয়া হয় না। আমাদের দেশের নামকরা অনেক চিত্র শিল্পী ছিলেন, যারা জীবিতবস্থায়... ...বাকিটুকু পড়ুন

মানুষ মারা যাবার পর আবার পৃথিবীতে আসবে?

লিখেছেন রাজীব নুর, ০৯ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:১০



আমার মনে হয়, আমরা শেষ জামানায় পৌছে গেছি।
পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে খুব শ্রীঘই। চারিদিকে অনাচার হচ্ছে। মানুষের শরম লজ্জা নাই হয়ে গেছে। পতিতারা সামনে এসে, সে... ...বাকিটুকু পড়ুন

×