আমার সকালবেলা, তোমার পৌষমাস।
জীবনের রং আমার, কল্পনার ছবি তোমার।
আমি আকাশ ছোয়া গাছ, তুমি দমকা বাতাস।
তোমার মিষ্টি হাসি, আমার বসন্তমাস।
তুমি সকালের এক কাপ কফি,
আমি বিকেলের এক আকাশ ছবি।
তুমি রাতের জোছনা, আমি জোনাকপোকা।
তুমিআমি মিলে প্রকান্ড দালান,
একটা অবাদ্ধ ফুলের বাগান।
তুমি গাঙ, আমি চিল।
আমি সুর, তুমি পাখি।
শীতে তোমার গায়ে চাদর,
আমার হাতে খেজুরের রস।
তুমি আস্তে আস্তে বৃষ্টি,
আমি হঠাৎ হঠাৎ ঝড়।
তুমি শরৎ, আমি হেমন্ত,
আমি সূর্য, তুমি বসন্ত।
আমার সকালবেলা, তোমার পৌষমাস।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



