somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কৃষি-ই প্রথম (Agriculture First)

৩০ শে মে, ২০১৮ সকাল ৮:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বেচে থাকতে খাবার প্রয়োজন, খাবারের জন্য দরকার কৃষি। এর কোন বিকল্প না ছিল, না আজো আছে। পেটে খাবার না থাকলে জ্ঞান-গবেষনা চলবে না, শিল্প ও বিজ্ঞানের বিকাশ সম্ভব হবে না।

জীবন বাচানোর তাগিদেই সকল উদ্ভাবন। আর জীবনের জন্য প্রথমে প্রয়োজন খাদ্য। আর খাদ্য উৎপাদনের জন্য দরকার কৃষি। আর কৃষির জন্য প্রয়োজন কৃষি-যোগ্য জমি।

বর্তমানে নগরায়ন ও শিল্পায়নের ফলে ব্যাপকহারে নিধন হচ্ছে কৃষি জমি, যা রীতিমত Alarming. নগরায়ন আর শিল্পায়নের ফলে মানুষের হাতে অর্থ আসছে ঠিকই, কিন্তু বাড়ছে না আবাদ ও আবাদযোগ্য জমির পরিমান। কৃষিতে নিজের পায়ে না দাড়াতে পারলে শুধু নগরায়ন ও শিল্পায়ন দিয়ে কোমর সোজা রাখা যাবে না।

যেকোন জেলা শহর থেকে বেরোলে, এখন বহুদুর পর্যন্ত কৃষি জমির দেখা মেলে না। শুধু সিএনজি, ডিজেল স্টেশন, কারখানা, পাকা দালান ইত্যাদি চোখে পড়ে।



হাতে অর্থ থাকলেও, পকেটে টাকা থাকলেও, খাবার যদি না মেলে, তাইলে সে অর্থের কী মূল্য?

প্রশ্ন উঠবে, টাকা দিয়ে বাইরের দেশ থেকে খাদ্য সংগ্রহ করে খাব, তো সমস্যা কোথায়? খাদ্যের ক্ষেত্রে বাইরের দেশের প্রতি নির্ভরশীল হওয়া আত্ম-হননের নামান্তর। জীবনের মূল উপকরনের ব্যাপারে অন্য দেশের প্রতি নির্ভরশীল হওয়া বিপদজ্জনক। সম্পর্কের টান-পোড়েনে যে কোন অবরোধে কোন উপায় থাকবে না।

আমরা দেখেছি কাতারের অবস্থা কী হয়েছিল প্রতিবেশী সৌদির অবরোধের কারনে। কাতারের অর্থ ছিল, কিন্তু খাদ্যের ব্যাপারে স্বয়ং-স্বম্পুর্ণ ছিল না। ফলে বিপদে দেশটিকে অন্যান্য দেশের দ্বারস্থ হয়েই চলতে হয়েছে। তাদের খাদ্যের ব্যাপারে রেশনিং করতে হয়েছে।

সুতরাং কৃষিকে বাচাতেই হবে, কৃষিযোগ্য জমি চিহ্নিত করে সংরক্ষন করতে হবে। কৃষকের অধিকার রক্ষা ও কৃষিকে লাভজনক পেশা বানাতে হবে।


আমাদের দেশে কৃষকের অবস্থাও ভাল নেই। তাদের মূল্য নেই। দিন দিন মানুষ কৃষিকাজ থেকে মুখ ফেরাচ্ছে। হাড়-ভাঙ্গা খাটুনির প্রতিদান তারা পায় না। আগে কৃষকেরা (কামলা) গেরস্থের বাড়িতে যেয়ে কাজের আবদার করত। এখন গেরস্থ নিজেই কামলার বাড়িতে গিয়ে আবদার করে, তবুও কৃষক পাওয়া যায় না। এর কারনে কৃষি কাজের উপর থেকে গেরস্থদের আস্থাও কমে যাচ্ছে।



উন্নত বিশ্ব, অষ্ট্রেলিয়া, আমেরিকা, জাপান, ইউরোপে কৃষিতে অনেক উন্নত, শক্তিশালী। কৃষকেরা ভাল আছে, কৃষিকাজে লাভ আছে। ফলে তাদের খাদ্যের ভান্ডারে কমতি নেই, পর-নির্ভরশীলতা নেই।

উন্নত বিশ্বের শিল্প ও বিজ্ঞান দেখলেই হবে না, তাদের কৃষি-ও দেখতে হবে।
সর্বশেষ এডিট : ৩০ শে মে, ২০১৮ সকাল ৮:৪০
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিয়োগের রূপকথা

লিখেছেন ইসিয়াক, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩



মা বরাবরই পাতে ভাত কম নিতো , বলতো- ভাতে না-কি  বাত বাড়ে।
বিশেষ বিশেষ দিনে বাড়ি পোষা মোরগের ঝোল কিংবা রুই মাছের তরকারীর সবটুকু  আমাদের... ...বাকিটুকু পড়ুন

দৃষ্টিকটু পোশাক ও দৃষ্টিকটু আচরণ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪



আপডেট - হাফপেন্ট আন্দোলন: ৩০/০৯/২০২৬
হাফপেন্ট পরে মেট্রো ট্রেন ও বাসে চলাচল বাংলাদেশের একটি নাগরিক চাহিদা হতে পারে। যেহেতু সমস্যা মেট্রোতে হয়েছে, আমি ধারণা করেছি বাংলাদেশে ফেসবুকে “হাফপেন্ট আন্দোলন” হওয়ার সম্ভবনা... ...বাকিটুকু পড়ুন

কঠিনতম সব চ্যালেঞ্জের মুখে বিএনপির ভবিষ্যৎ কি অন্ধকার??

লিখেছেন শেহজাদ আমান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:১০



বিএনপির সামনে অনেক কঠিন সব চ্যালেঞ্জ...

তাদের মোকাবেলা করতে হচ্ছে দ্বিমুখী বিরোধী-দলীয় রাজনীতি বা কর্মকাণ্ড (যেটা কিনা বাংলাদেশের রাজনীতিতে আগে কখনো দেখা যায়নি)।

জামাত-এনসিপি যতই লীগের ফিরে আসার বিরুদ্ধে বিএনপির... ...বাকিটুকু পড়ুন

আমার নানা মরহুম শাহাবুদদীন মাহমুদ জায়গীরদার

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:২৫



আমার আম্মার সেঝ চাচা’র লেখা ‘My life is not mine’ বইটি পড়ছি। বইটিতে ‘মাইজম ভাই’ নামের একটি অধ্যায় আছে। এতে সেঝ নানা আমার নানার বিভিন্ন সত্য... ...বাকিটুকু পড়ুন

মৃত্যু পেরিয়ে আবার ব্লগে------

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:০৬




প্রায় ০৩ মাস হয়ে গেলো ব্লগে আসনা হয় না, আসা হয়না মানে লিখা হয়না। প্রিয়জনের মৃত্যু শোক কাটিয়ে ব্লগে উকি দেওয়া হয় কিন্তু পোস্ট দেওয়া হয় না।


গত... ...বাকিটুকু পড়ুন

×