প্রতিদিন অফিসে এসে ২-৪টা পত্রিকা পড়া নিয়মিত অভ্যাস। আজকে নয়াদিগম্তে একটি নিউজ পড়ে আঁতকে উঠলাম! বিস্তারিত জানার জন্য অন্য পত্রিকাগুলোর মূলপাতাগুলো দেখলাম। আর কোথাও এই গুরুত্বপূর্ণ খবরটি পেলাম না।
খবরটি হলো, গতকাল বিকেল ৫টার দিকে ভারতের ৩ শতাধিক বিএসএফ ২ শতাধিক ভারতীয় নাগরিক নিয়ে সিলেটের গোয়াইনঘাট উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নের পাদুয়ার ৫০০ মিটার ভিতরে ঢুকে পড়ে এবং পাদুয়ার প্রায় ২৩০ একর জমি নিজেদের দখলে নিয়ে যায়। বিডিআর মাইক দিয়ে এর মৌখিক প্রতিবাদ করলেও শত্রুপক্ষ সরে যায়নি। বিস্তারিত দেখুন।
বাংলাদেশের জন্য গতকাল ছিল শহীদ বুদ্ধিজীবি দিবস, আর আগামীকাল বিজয় দিবস। ১৯৭১ সালের এই দিনগুলো জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ - ইতিহাসে স্বর্ণাক্ষরে লিখিত আছে। কিন্তু বিজয়ের প্রায় ৪০ বছরের মাথায় এখন চিন্তা হচ্ছে আমরা কি এখনো সত্যিকার স্বাধীন ও দেশপ্রেমিক হতে পেরেছি?
দেশকে মায়ের মতো ভালবাসার শ্লোগান দিয়ে সস্তা জনপ্রিয়তা অর্জনের চেষ্টা করলেও প্রতিদিন বিএসএফের গুলিতে মায়ের স্বাধীন (!) সন্তানগুলো সীমান্তে জীবন দিচ্ছে - এর প্রতিকারের জন্য কার্যকর কোন ভূমিকা রাখতে পারছে না দেশের সংখ্যাগরিষ্ট ইলেক্ট্রনিক ও প্রিন্টিং মিডিয়া। সীমান্তের লাখ লাখ স্বাধীন বাংলাদেশীরা মূলত ভারতের হাতে পরাধীন। হিউমান রাইটচ ওয়াচের মতে গত ১০ বছরে বিএসএফ সীমান্তে ৯০০ বাংলাদেশীকে হত্যা করেছে (গতকালের পত্রিকা দেখুন)। এই গুরুত্বপূর্ণ পরিসংখ্যানটি দেশের অধিকাংশ দেশপ্রেমিক ও নিরপেক্ষে (!) মিডিয়াতে মূল খবর হিসেবে আসেনি।
আমাদের বর্তমান সরকার অতিরিক্ত ভারতপন্হী ও ভারতনির্ভর হওয়ায় পররাষ্ট্রনীতি অত্যন্ত দূর্বল। প্রথম প্রথম সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রী-এমপিরা ট্রানজিট ও ট্রান্শিপমেন্টের মাধ্যমে দেশের জন্য কোটি কোটি টাকার রেভেনিউ অর্জনের ফাঁকা বুলি আওড়ালেও সম্প্রতি শুল্ক ছাড়ায় ভারতকে নৌ ট্রানজিট দেয়ার একটি মহড়া দেখেছি।
গতকাল বিকাল ৫টার পরে ভারত কর্তৃক পাদুয়া দখলের খবর ঘটনার ২০ ঘন্টারও বেশি পরে দেশপ্রেমিক মিডিয়ার পাতায় দেখা যায় না। বিদেশে থাকায় জানিনা দেশের জনপ্রিয় টেলিভিশন চ্যানেলগুলো এই ঘটনা কিভাবে প্রচার করছে।
এর উপর পাঠকদের সুচিন্তিত মতামত আশা করছি।
বিজয়ের মাসে ভারতের পাদুয়া বিজয়! সীমান্তে অব্যাহত ভারতীয় আগ্রাসন ও দেশপ্রেমিক মিডিয়াগুলোর ভূমিকা
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৮টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
আজকের ডায়েরী- ১৯৮

আজ বৃহঃস্পতিবার, ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ।
ইংরেজি ১৭ই সেপ্টেম্বর। গত কয়েকদিন বেশ কয়েকজন ব্লগার সামুর ভালো মন্দ নিয়ে লিখেছেন। তাদের মুল বক্তব্য হলো- সামু গেলো। সামু শেষ। তারা সামুর... ...বাকিটুকু পড়ুন
যে ইতিহাস আমাদের জানতে দেওয়া হয়নি অথবা ভুলিয়ে দেওয়া হয়েছে!

আপনি জানেন কী?
ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ... ...বাকিটুকু পড়ুন
শরাব পিনে দে.....

মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত... ...বাকিটুকু পড়ুন
বালছাল মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী!
প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”
বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন
ছবি ব্লগ -৩ কফি শপ
আলোর-ছায়ার দোলাচলে এক কাপ কফি পান করার সুযোগ কি পাওয়া যেতে পারে?

ছবি ব্লগ - ২ টরন্টোর আকাশ
ছবি ব্লগ - ১ মেঘলা আকাশ
...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।