somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

অবুঝমন
ক্লাস এইটের বছর থেকে কম্পিউটারের সঙ্গে পরিচয়। তখন থেকে ক্যারিয়ার টার্গেট ছিল আইটিতে। সাংবাদিকতা ছিল মনের খোরাক। অর্থাৎ লিখতে ভাল লাগে, তাই লিখি। কিন্তু ইন্টারমেডিয়েটের পর ঢাকায় সাংবাদিকতায় যুক্ত হয়। এরপর থেকে সাংবাদিকতা হয়ে গেলো পুরোদমে পেশা ও নেশা।

১,৩৭০ বছর পুরনো কোরআন শরীফ

২২ শে জুলাই, ২০১৫ রাত ৮:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বৃটেনের বার্মিংহাম ইউনিভার্সিটিতে একটি কোরআন শরীফের কিছু অংশ পাওয়া গেছে। রেডিওকার্বন পদ্ধতিতে পরীক্ষার পর ধারণা করা হচ্ছে, এটি এ পর্যন্ত পাওয়া বিশ্বের প্রাচীনতম কোরআন শরীফের হাতে লেখা পান্ডুলিপি এবং কমপক্ষে ১,৩৭০ বছর পুরনো।

পাণ্ডুলিপিটি ‘হিযাজী লিপি’তে লেখা। আরবি ভাষার লিখিত রূপের একটি প্রাচীন সংস্করণ এটি। পাণ্ডুলিপির লেখাগুলো এখনও বেশ স্পষ্ট। অর্থাৎ, বিশ্বে এ পর্যন্ত পাওয়া প্রাচীনতম কোরআন শরীফ এটি।



বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে দীর্ঘ প্রায় এক শতাব্দী ধরে পাণ্ডুলিপির পাতাগুলোর ভাষা শনাক্ত করা সম্ভব হচ্ছিল না। মধ্য-পূর্বাঞ্চলীয় অন্যান্য কয়েকটি বই ও নথিপত্রের সঙ্গে পাণ্ডুলিলিপিটি সংরক্ষিত ছিল।

এ ধরনের পাণ্ডুলিপির বিষয়ে বিশেষজ্ঞ বৃটিশ লাইব্রেরির ডক্টর মুহাম্মদ ঈসা ওয়ালি বলেছেন, ‘রোমাঞ্চকর এ আবিষ্কার’ মুসলমানদের উৎফুল্ল করবে। পিএইচডি ডিগ্রিধারী এক গবেষক পাণ্ডুলিপিটির প্রতি আগ্রহ প্রকাশ করে এটি আরও খুঁটিয়ে দেখতে শুরু করলেন। পরে সিদ্ধান্ত হলো, রেডিওকার্বন পদ্ধতির সাহায্যে পাণ্ডুলিপিটির প্রকৃত বয়স নির্ধারণ করা হবে। ফলাফলটি ছিল ‘চমকপ্রদ’।

বার্মিংহাম ইউনিভার্সিটির বিশেষ সংগ্রহশালার পরিচালক সুসান ওরাল বলছিলেন, গবেষকরা স্বপ্নেও ভাবেননি যে এটা এতো প্রাচীন হবে। অক্সফোর্ড ইউনিভার্সিটির রেডিওকার্বন অ্যাক্সেলেটর ইউনিট পরীক্ষাটি পরিচালনা করে। পাণ্ডুলিপিটি মেষ অথবা ছাগলের চামড়ার ওপর লেখা। এ পরীক্ষাগুলোতে কোরআন শরীফটি লেখার বেশ কয়েকটি সম্ভাব্য তারিখ দেয়া হয়েছে। ৫৬৮ থেকে ৬৪৫ খ্রিষ্টাব্দের মধ্যে কোন এক সময় লেখা হয়েছিল পাণ্ডুলিপিটি এবং এ সম্ভাব্যতার হার ৯৫ শতাংশের বেশি।



বার্মিংহাম ইউনিভার্সিটির খ্রিষ্টধর্ম ও ইসলাম ধর্মে অনুষদের অধ্যাপক ডেভিড থমাস বলছিলেন, কোরআন শরীফের খন্ডিত এ অংশগুলো ইসলামের প্রকৃত প্রতিষ্ঠার কয়েক বছরের মধ্যে আমাদের নিয়ে যেতে পারে। তিনি বলেন, মুসলমানদের ঐতিহ্যমতে, মহানবী হজরত মোহাম্মদ (সা.) ৬১০ সাল থেকে ৬৩২ সালের মধ্যে নবুওয়াতপ্রাপ্ত হয়েছিলেন বা তার ওপর কোরআন শরীফের বাণীসমূহ নাজিল হয়েছিল।

ওই অধ্যাপক আরও বলেন, যে ব্যক্তি প্রকৃতপক্ষে এই পাণ্ডুলিপি লিখেছিলেন, তিনি হয়তো বেশ ভালোভাবেই মোহাম্মদ (সা.)-কে চিনতেন। তিনি সম্ভবত তাকে দেখেছিলেন, হয়তো নবী মোহাম্মদ (সা.)-এর ধর্ম প্রচার নিজ কানে শুনেছেন তিনি। তিনি হয়তো ব্যক্তিগতভাবে তাকে চিনতেন। নবীজী (সা.)-এর ওফাতের দুই দশকেরও কম সময়ের মধ্যে এটি লেখা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।

এদিকে এ ঘটনায় বার্মিংহামের মুসলমানরা আনন্দ প্রকাশ করেছেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, পাণ্ডুলিপিটি জনসাধারণের দেখার জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছে। বার্মিংহাম কেন্দ্রীয় মসজিদের সভাপতি মুহাম্মদ আফজাল বলছিলেন, আমি এ পৃষ্ঠাগুলো দেখে বেশ আবেগতাড়িত হয়েছিলাম। আমার চোখে ছিল আনন্দ ও আবেগের অশ্রু।

তিনি বলেন, আমি নিশ্চিত যে বৃটেনের সব স্থান থেকে মানুষ এই পৃষ্ঠাগুলো এক নজর দেখার জন্য বার্মিংহামে আসবেন। -বিবিসি।
সর্বশেষ এডিট : ২২ শে জুলাই, ২০১৫ রাত ৮:২০
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যে আয়না আর প্রতিচ্ছবি রাখে না

লিখেছেন মুনতাসির রাসেল, ০৪ ঠা মে, ২০২৬ সকাল ১১:১৯


আমাদের ভালোবাসা ছিল এক গোপন সন্ধ্যার মতো,
জোনাকিরা তখন শব্দহীন কবিতা হয়ে বসত সিঁথির পাশে,
হাত ধরলেই হৃদয় জেগে উঠত,
বুকের ভেতর গুনগুন করত অনন্ত প্রতিশ্রুতির গান।

তুমি তখন আমার দেহে নয়,
আমার সত্তার স্পর্শে... ...বাকিটুকু পড়ুন

অনুতাপ (ছোট গল্প)

লিখেছেন আবু সিদ, ০৪ ঠা মে, ২০২৬ সকাল ১১:৪৯

একনাগাড়ে ৪-৫ বছর কাজ করার পর রহিমের মনে হলো, নাহ! এবার আরেকটা চাকরি দেখি। লোকাল একটা কোম্পানিতে কাজ করত সে। কিন্তু কোনকিছু করার জন্য শুধু ভাবনাই যথেষ্ট নয়। সে চাকরির... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ আমাদের খারাপ দিনের পর

লিখেছেন সামিয়া, ০৪ ঠা মে, ২০২৬ দুপুর ২:৩৩


করোনার সময় নানান উত্থান পতন ছিল আমাদের, আব্বা মা ছোটবোন সহ আমি নিজেও করোনায় আক্রান্ত হয়ে প্রায় মরে যেতে যেতে বেঁচে গিয়েছিলাম শেষ মুহূর্তে, বেঁচে গিয়েছিল আমাদের ছোট্ট সোনার... ...বাকিটুকু পড়ুন

ডোগান- এক রহস্যময় জাতি

লিখেছেন কিরকুট, ০৪ ঠা মে, ২০২৬ বিকাল ৫:১০



আফ্রিকার মালি এর হৃদয়ে, খাড়া পাথুরে পাহাড় আর নির্জন উপত্যকার মাঝে বাস করে এক বিস্ময়কর জনগোষ্ঠী ডোগান। বান্দিয়াগারা এস্কার্পমেন্ট অঞ্চলের গা ঘেঁষে তাদের বসতি । এরা যেন সময় কে... ...বাকিটুকু পড়ুন

আল কোরআনের ১১৪ সূরায় হানাফী মাযহাবের সঠিকতার অকাট্য প্রমাণ (পর্ব-১৩)

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৪ ঠা মে, ২০২৬ রাত ৮:৪৪



সূরাঃ ১৩ রাদ, ১১ নং আয়াতের অনুবাদ-
১১। মানুষের জন্য তার সম্মুখে ও পশ্চাতে একের পর এক প্রহরী থাকে। উহারা আল্লাহর আদেশে তার রক্ষণাবেক্ষণ করে। আর আল্লাহ কোন সম্প্রদায়ের... ...বাকিটুকু পড়ুন

×