# পুরনো কৌতুক:
শিক্ষক: নবাব সিরাজউদ্দৌলা কে ছিলেন?
ছাত্র: আনোয়ার হোসেন।
শিক্ষক: বেয়াদপ, জানোনা ভালো কথা। উল্টা-পাল্টা উত্তর দেও কেন?
ছাত্র: অবশ্যই জানি স্যার। এই সিনেমাটা দুইবার দেখছি। ভুল হবার চান্স নাই।
আপনি মনে হয় দেখনে নাই।
# বর্তমান:
মুকুটহীন নবাব মূমুর্ষ অবস্থায় হাসপাতালে ভর্তি। যতদূর জানি আর্থিক দিক দিয়েও ততটা ভালো অবস্থানে নেই তার পরিবার। সরকার, সংস্কৃত মন্ত্রনালয়, কিংবা চলচ্চিত্র সংশ্লিষ্ট কেউ তেমন একটা সাহায্যের হাতও বাড়ায় নি।
# ভবিষৎ কৌতুক:
মারা গেলে সকল মহলের শোক বানী আসবে।
শহীদ মিনারে লাশ আসবে।
ফুলে ফুলে ভরে যাবে কফিন।
কয়েকদনি জমজমাট থাকবে টক-শো।
এক কথায় সপ্তাহখানেকের একটা ভালো বিজনেস প্যাকেজ হবে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



