ভেবে দেখো কোনটা সঠিক আর কোনটা ভুল
সিদ্ধান্ত নিতে না হয় ভুল যেন এক চুল।
সূর্যোদয়ের ক্ষণটি দেখে আঁচ করা যায় দিনও
ভাববে যা তার উল্টো হওয়ার সম্ভাবনা ক্ষীণো।
দূরদৃষ্টি দিয়ে দেখো সামনে চলার পথটা
সঠিক পথে চললে যাবেই লক্ষ্যে জীবন রথটা।
"স্রোত আর সময় রয় না থেমে" কার জানা না আছে
তবুও কেউ গোঁফে দে' তেল থাকতে কাঁঠাল গাছে!
পাকলে কাঁঠাল ছাড়বে সুবাস, তবেই তো তা খাবে
থাকলে বসে তেল লাগিয়ে সময় গচ্চা যাবে।
কী করি আর কী না করি ভেবেই যদি বেলা
যায় রে চলে; হারতে হবে জীবন জয়ের খেলা।
যোগ্যতমের টিকে থাকার এই দুনিয়ার মাঝে
নিজকে প্রমাণ করতে হবে নিজের নিখুঁত কাজে।
তিল পরিমাণ অপচয়ের তাই তো সময় নাই রে
যার যেই কাজ, সঠিক সময় করতে হবে ভাই রে!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



