"প্রিয়তমেষু!" পরম প্রিয়! সাঙ্গ হল খেলা
"আকাশ ভরা মেঘ" করেছে তোমার বিদায় বেলা!
"শুভ্র" সফেদ মেঘের ভেলা আজ হয়েছে কালো
"কৃষ্ণপক্ষ" রাতে চন্দ্র জ্বালছে না তো আলো।
"যদিও সন্ধ্যা" সন্ধ্যা মালতী ফুটছে না আজ তবু
সব পুষ্পের "সৌরভ" হায় কোথায় গেছে, প্রভূ?
তুমি লেখক, তুমি "কবি", সাহিত্য "নৃপতি"
"দূরে কোথাও" উড়াল দিলে করলে মহাক্ষতি!
"লীলাবতি", রং পেন্সিল", "কোথাও কেউ নেই"
"প্রথম প্রহর", "অপেক্ষা", "নি", "এই! শুভ্র, এই!"
"ফাউন্টেইন পেন", "মধ্যাহ্ণ", "বৃহন্নলা", "ভয়"
"বহুব্রীহি", "মহাপুরুষ", "হিমু", "অয়োময়",
"কে কথা কয়", "কুটু মিয়া", "দেবী". "ইস্টিশন",
"মেঘ বলেছে যাবো যাবো", "গৌরীপুর জংশন"
"বল পয়েন্ট", "কাঠ পেন্সিল", "পেন্সিলে আঁকা পরী"
"ময়ূরাক্ষী", "মাতাল হাওয়া", "শূন্য", "আশাবরি",
"নিশীথিনী, "অপরাহ্ণ" হাজার উপাখ্যানে
"আগুনের পরশমণি" ছুঁইয়ে দিয়ে প্রাণে-
"উড়ালপঙ্খী" উড়ে গেলে "অনন্ত অম্বরে"
আর হবে না জানি "ফেরা" মাটির এ "সাজঘর"-এ!
তোমার জন্য সুখ লাগা সব আজকে হল শোক
"শ্রাবণ মেঘের দিন"-এ সবার ভরছে জলে চোখ!
আর কিছু নেই তোমায় দেবার, চোখ দু'টো ছলছল
আমার আছে ভালোবাসা, "আমার আছে জল"!
"নক্ষত্রের রাত"-এ তুমি হাজার তারার ভীড়ে
জ্বলবে হয়ে শুকতারাটি, মনের আকাশ নীড়ে!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



