somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নামাজের সামনে দিয়ে আসা–যাওয়া

২৭ শে মে, ২০২১ সকাল ৮:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১.হযরত আবু জুহাইম আবদুল্লাহ ইবনে হারেস ইবনে ছাম্মাহ আনসারী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন : নামাযের সামনে দিয়ে যাতায়াতকারী যদি জানতো এতে তার কি পরিমাণ গুনাহ হয়, তবে চল্লিশ বছর পর্যন্ত দাঁড়িয়ে থাকাকে কল্যাণকর মনে করত। বর্ণনাকারী বলেন: রাসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি চল্লিশ মাস না চল্লিশ দিন না চল্লিশ বৎসরের কথা বলেছেন, তা আমার মনে নেই। (সহীহ আল বোখারী ও সহীহ মুসলিম)
২.হযরত আবু সাঈদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন : কোন কিছুই নামায নষ্ট করতে পারে না, তথাপি সম্মুখ দিয়ে গমনকারীকে সাধ্যানুযায়ী বাধা দিবে। নিশ্চয়ই উহা শয়তান। (আবু দাউদ)
৩.হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন : নামাযের সামনে গমন করা অপেক্ষা একশত বছর দাঁড়িয়ে থাকা উত্তম। (ইবনে মাজাহ)
সুন্নাতে মুয়াক্কাদার পুরস্কার
১.রাসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন : যে ব্যক্তি (পাঁচ ওয়াক্ত নামাযে) দিন ও রাতে ফরয ব্যতীত ১২ রাকায়াত সুন্নাত নামায পড়বে তার জন্য জান্নাতে একখানি গৃহ নির্মাণ করা হবে। (সহীহ মুসলিম)
২.উম্মে হাবীবা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত। রাসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন : যে ব্যক্তি দিন ও রাতের মধ্যে মোট ১২ রাকাত নামায (সুন্নাত) পড়বে, তার জন্য জান্নাতে একখানি ঘর নির্মিত হবে। তা জোহুরের পূর্বে ৪ রাকা’আত, পরে ২ রাকা’আত, মাগরীবের পর ২ রাকা’আত, এশার পর ২ রাকা’আত আর ফজরের পূর্বে ভোরের ২ রাকা’আত। (জামে আত-তিরমিযী)
ক.ফজরের সুন্নাত : আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত নবী করীম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফজরের দু’রাকাআ’ত সুন্নাত সমস্ত দুনিয়া ও উহার মধ্যবর্তী সকল নিয়ামত হতে উত্তম। (সহীহ মুসলিম)
খ.জোহরের সুন্নাত : উম্মে হাবীবা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জোহরের (ফরযের) পূর্বের চার রাকা’আত এবং পরে দু’রাকা’আত সুন্নাত যথারীতি আদায় করে আল্লাহতায়ালা তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিবেন। (জামে আত-তিরমিযী, আবু দাউদ ও ইবনে মাজাহ)
হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। রাসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন : যে ব্যক্তি যোহরের ২ রাকা’আত নামায সংরক্ষণ করবে, তার পাপরাজি মাপ করা হয়। যদিও উহা সমুদ্রের ফেনার সমান হয়। (মুসনাদে আহমদ ও জামে আত-তিরমিযী)
গ.আসরের সুন্নাত : ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত রাসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আসরের (ফরযের) পূর্বে চার রাকাআ’ত সুন্নাত পড়ে আল্লাহ তার প্রতি রহম করেন। (আবু দাউদ, জামে আত-তিরমিযী ও মুসনাদে আহমদ)
ঘ.মাগরিবের সুন্নাত : যে ব্যক্তি মাগরিবের (ফরযের) পর দু’রাকা’আত সুন্নাত পড়ে তার সে নামায উপরস্থ ইল্লিয়ীনে পৌছানো হয়। (আবু দাউদ)
ঙ.ইশার সুন্নাত : যে ব্যক্তি দিন-রাত ১২ রাকাত নামায (সুন্নাত) পড়বে। তার জন্য বেহশতে ঘর নির্মণ করা হবে। তা ৪ রাকা’আত জোহুরের পূর্বে, ২ রাকা’আত জোহুরের পরে, ২ রাকা’আত মাগরীবের পরে, ২ রাকা’আত এশার পরে, এবং ২ রাকা’আত ফজরের পূর্বে। (বায়হাকী)
সুন্নাত বা নফল : মসজিদে (ফরয) নামায পড়ার পর বাসগৃহেও কিছু (সুন্নাত বা নফল) নামায পড়ো। তাহলে আল্লাহতায়ালা সে নামাযের প্রতিদান বাসগৃহের মঙ্গল সাধন করবে। (সহীহ মুসলিম)
সুন্নাত বা নফল নামায ফরয নামাযের ঘাটতি পূরণে সহায়তা করেব। তাই আমাদের উচিৎ বেশী বেশী করে সুন্নাত নামায পড়া।
নামাযের বয়স : ওমর ইবনে শোয়াইব তার পিতা থেকে এবং তিনি তার দাদা থেকে বর্ণনা করেন, রাসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তোমাদের সন্তানদের সালাতের জন্য নির্দেশ দাও, যখন তারা সাত বছরে উপনীত হয়। আর দশ বছর হলে তাকে প্রহার কর, আর তাকে তাদের মাঝ থেকে পৃথক করে দাও। (আবু দাউদ)
ইমাম খাত্তাবী বলেন : এ হাদীস থেকে বুঝা যায়, প্রাপ্ত বয়স্কের নামায তরকের জন্য আরো কঠোর শাস্তি প্রযোজ্য। শাফেয়ী মাযহাবের কারো কারো মতে ইচ্ছাকৃতভাবে নামায তরককারী প্রাপ্তবয়স্ক ব্যক্তি সর্বোচ্চ মৃত্যুদন্ড দেয়া যাবে। ইমাম মালেক, শাফেয়ী ও ইমাম আহমাদের মতে সে হত্যাযোগ্য।

সর্বশেষ এডিট : ২৭ শে মে, ২০২১ সকাল ৮:৪৫
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মিলাদুন্নবী: ভালোবাসার নবী, মানবতার শ্রেষ্ঠ আদর্শ

লিখেছেন জুয়েল তাজিম, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৮


মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন বা মিলাদুন্নবী শুধু একটি ঐতিহাসিক স্মরণদিন নয়; এটি মানবতার জন্য এক মহান আদর্শের কথা স্মরণ করার উপলক্ষ। তাঁর আগমন ছিল এমন এক... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ একটি পরিচ্ছন্ন শৌচাগার

লিখেছেন রাজসোহান, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৮



বাড়িটা দেখতে বাড়ির মতো না, যেনো একটা ঘোষণা। দ্যাখো, আমি কে।

গেটে দুইটা সিংহ, পাথরের, মুখ হাঁ করা; সিংহ দুইটা কী পাহারা দিচ্ছে তারা নিজেরাও জানে না। ভিতরে উঠান... ...বাকিটুকু পড়ুন

প্রাথমিক বিদ্যালয়ে মক্তব চালু করলে শিশুরা ফিরে আসবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪২


ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,... ...বাকিটুকু পড়ুন

বাঁধনের কেন ফেমিকন লাগে !!!

লিখেছেন অপলক , ২৬ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৩৪



বাঁধন এখন বন্ধন মুক্ত। মিডিয়া পাড়ায় সরব উপস্থিতি। উপর মহলের ডাকে সারা দিতে হয়। কাজেই ফেমিকন লাগতেই পারে। মানে ফেমিকনের এ্যাড করা লাগতেই পারে। মিডিয়া আইকন হিসেবে জনসচেতনাতা বাড়াতে... ...বাকিটুকু পড়ুন

“উন্নয়নের দুর্ভিক্ষে বাংলাদেশ”

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৬ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৫৮



বাং/লাদেশের মূর্খ জনগণ উন্নয়নের চেয়ে কথিত ফ্যাসিবাদকে বড় করে দেখেছে কিন্তু “উন্নয়নের দুর্ভিক্ষ” কি জিনিস তা দেখেনি।

দেখতে থাকুক….। আর ভাতের দুর্ভিক্ষ শুরু হলে বলে…..।

ফ্যাসিবাদ দূর করতে গিয়ে উন্নয়নই "নাই"... ...বাকিটুকু পড়ুন

×