নেকী যাতে হাত ছাড়া না হয়
০২ রা জুন, ২০২২ সকাল ৮:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসসালাম বলেন : আমার উম্মতের মধ্যে সেই ব্যক্তিই প্রকৃত কাংগাল যে কিয়ামতের দিন সালাত, সাওম ও যাকাতসহ আল্লাহর দরবারে হাজির হবে, সেই সাথে দুনিয়াতে কাউকে গালি দিয়ে থাকবে, কাউকে মিথ্যা অপবাদ দিয়ে থাকবে, কাউকে হত্যা করে থাকবে অথবা অন্যায়ভাবে প্রহার করে থাকবে। ফলে এসব মজলুমদের মধ্যে তার সব নেকীগুলো বন্টন করে দেয়া হবে। যদি পাওনা পরিশোধের পূর্বেই তার সব নেকীগুলো শেষ হয়ে যায় তা’হলে তাদের পাপ সমূহ তার ভাগে ফেলে দিয়ে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। (মুসলিম শরিফ)।
সম্মানিত ভাইসব আখেরাতে নিয়ে যাওয়া কোন নেকী যাতে হাত ছাড়া না হয়ে যায় সে জন্য সতর্ক থাকতে হবে। আল্লাহর হুকুম মেনে চললে হয় নেকী, আর আল্লাহর হুকুম লংঘন করলে হয় গুনাহ। প্রতিটি মানুষের জীবনে গুনাহ থাকা স্বাভাবিক। তবে অনুশোচনাসহ তওবা করে গুনাহ মাফ করে নিতে হয়। কিন্তু কিছু গুনাহ এমন আছে যা দুনিয়াতে সংশ্লিষ্ট ব্যক্তির সাথে জড়িত। দুনিয়াতে জীবিত থাকতেই সমাধা করে যেতে হবে। নইলে আখেরাতে নেকী কাটা পড়বে এবং অন্যের গুনাহ যোগ হয়ে জাহান্নামে যেতে হবে। এ যেন সেই ব্যক্তির মত যে বহু কষ্ট করে কলসী ভর্তি পানি মাথায় বহন করে বাড়ীতে নিয়ে গেল। কিন্তু বাড়ীতে নিয়ে কলসী ছিদ্র করে দিল। ফলে তার জমানো পানি সব ছিদ্র দিড়ে বেরিয়ে গেল।
সর্বশেষ এডিট : ০২ রা জুন, ২০২২ সকাল ৮:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ১০:০৩
আমরা ইতিহাসের ছিন্নপত্র...
২০১০, এক-এগারোর পর থেকে ৩৬ জুলাই পর্যন্ত- যারা জীবনের ঝুঁকি নিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে দাঁড়িয়েছিল, যারা গুম, নির্যাতন, কারাবাস, মামলা, চাকরি হারানো, পরিবার ভেঙে যাওয়া- সবকিছুর মূল্য দিয়েছে,... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
অর্ক, ০৫ ই আগস্ট, ২০২৬ দুপুর ১:০২

ফিরতে হলো কিম্ভূতকিমাকার ত্রিভুজাকৃতি ঘরে। পরিযায়ী পাখিদের ঈর্ষা হয়। মানুষের পৃথিবীতে শুধু দূষণ। রুক্ষ পাথুরে সড়ক—পর্বতারোহণ যেমন কষ্টদায়ক। নভেম্বরের শেষেও শীত নেই। যদিও আজ আর শীতের অপেক্ষায় থাকি না। কিন্তু...
...বাকিটুকু পড়ুন

নানা খবর আর প্রচার প্রোপাগান্ডা শুরু হয়েছে পতিত স্বৈরাচার হাসিনার দেশে প্রত্যাবর্তন নিয়ে। রাজপথে এর কোনও উল্লেখযোগ্য প্রভাব না থাকলেও অনলাইনে আওয়ামী লিগারদের প্রচার প্রোপাগান্ডা আর...
...বাকিটুকু পড়ুন
আজ দেশজুড়ে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালিত হচ্ছে। ২৪ -এর জুলাই গণ-অভ্যুত্থানের বিভ্ন্নি সময়ে বহু নিরীহ প্রাণ অকালে ঝরেছে। আবু সাঈদ, মুগ্ধ ছাড়াও নাম জানা-অজানা হাজারো ব্যাক্তি তাদের প্রাণ হারিয়েছেন।...
...বাকিটুকু পড়ুন