somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এ খাঁচা ভাঙ্গবো আমি কেমন করে? Monologue-১

৩০ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৫:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ট্রাফিক জ্যাম আর সুখ/দূখঃ

আমার বাসা থেকে অফিসের দূরত্ত্ব প্রায় ১০ কিমি। এই পথ পাড়ি দিতে কখনো ২ ঘন্টার কম লাগেনা। গড়পরতা গতি ৫ কিমি/ঘন্টা! কিন্তু ঢাকা ছাড়া বেশ কয়েকটি ভাল শহরে দেখেছি গাড়ি ৮০ কিমি/ঘন্টা গতিতেও চলে। যাই হোক, এই পথ যেতে ৩০ মিনিটের বেশি লাগা উচিত না। প্রতিদিন গড়পরতা আমার অহেতুক সময় ব্যয় হচ্ছে ৩/৪ ঘন্টা। আমি প্রতিদিন ৮ ঘন্টা ঘুমাই, খাওয়া দাওয়া আর অন্যান্য ছোট কাজের জন্য সময় ধরে মোট ১০ ঘন্টা যায় ২৪ ঘন্টার মধ্যে। সুতরাং আমার উৎপাদনশীল সময় ১৪ ঘন্টা।

দেখা যাচ্ছে আমার ১/৪ উৎপাদনশীল সময় অহেতুক নষ্ট হচ্ছে রাস্তায়! আর এই সময়টাও নিশ্চই উপভোগ্য নয় কেননা রাস্তার ধুলা, বাসের নোংরা সীট, ঠাসাঠাসি করে থাকা যাত্রীদের ঘামের গন্ধ, বেপপরোয়া হর্ন, বাস কন্ডাক্টারের সাথে ভাড়া নিয়ে ঝগড়া, ড্রাইভারকে গালাগালি, প্রায় সবসময়ই বাসে রাজনীতির অন্ধ আলোচনা, আর ইদানিং যুক্ত হয়েছে হেডফোন ব্যবহার না করে মোবাইলের স্পীকারে গান শোনা ইত্যাদি............ এসবের ফলে যে মানষিক অবসন্নতা তা নিয়ে বাকি ৩/৪ সময় ও কি আমি ঠিকমত ব্যবহার করতে পারছি? বাসায় এসে আর কিছু করার মুড থাকেনা, আত্মীয়-স্বজনের বাসায় আসা-যাওয়ার ট্রাডিশনতো বন্ধ হয়ে গেছে এই কারনেই। আর ওই নষ্ট হওয়া সময়কে আমি মূল্যবানই বা বলি কি করে, যেখানে মানুষের জীবনেরই কনো মূল্য নেই? প্রতিদিন পত্রিকা খুল্লেই খুন-খারাবির খবর অবসম্ভাবী, তার মধ্যে কয়টার বিচার হয় জানিনা।

রাস্তায় চলতে গেলে দেখি বেকার লোকের অভাব নেই। ছোটোখাটো কোনো ব্যপারেও উৎসুক লোকের অভাব হয়না। সবার হাতে অফুরন্ত সময়, ঘন্টার পর ঘন্টাও দাঁড়িয়ে থাকে অনেকে। সবাই মেনে নিয়েছে ঢাকার ট্রাফিক জ্যাম হচ্ছে নিয়তি। তাই রাস্তার মধ্যে ঘন্টার পর ঘন্টা বসে থাকাটাও কাউকে ভাবায় না। (কিন্তু আমি মনে করি কিছু পদক্ষেপ জ্যাম কমাতে পারে - সেগুলোর সম্ভাব্যতা অসম্ভাব্যতা নিয়ে পরে লেখার ইচ্ছা রইল।) কত হাতি ঘোড়ার সময়ও নষ্ট হচ্ছে, সেখানে আমার মত আদার বেপারির সময় নষ্টে কারো ভ্রুক্ষেপ করার কথা না। কিন্তু সময়ের মূল্য রচনা যে কেন পড়তাম স্কুলে তা এখন আমার বোধগম্য হয়না।

ঢাকার বাতাসে নাকি টাকা উড়ে। কথা সত্য, তা না হলে এতো লোক ঢাকায় - সবাই কিছু না কিছু উপায়ে টাকা হাতে পাচ্ছেই। ৫ হাজার আয়ের লোক থাকছে ৭ হাজার টাকার ভাড়া বাসায়, অন্যান্য খরচও নেহায়েত কম না - কি করে এত খরচ সে জোগাড় করে তা আমার মাথায় ঢোকেনা। যা হোক, অফিসে যাওয়ার সময় বাসে বাদুড়-ঝোলা হয়েও উঠতে না পাড়ায় অনেকে কেনার চেষ্টা করছেন নিজের গাড়ি, কিনেও ফেলছেন অনেকে। চাকরির বিচারে যার সংসার চালানো কঠিন হওয়ার কথা, তারও দেখি এক্টা গাড়ি হয়েই যাচ্ছে! কিন্তু এটাই কি পরিত্রাণ? জ্যামে বসে থেকে হাজারো প্রাইভেট কার আটকে থাকতে দেখেতো তা মনে হয়না। কিন্তু এই ট্রাফিক জ্যাম নিরসনের জন্য সরকারের কোন পদক্ষেপ তো দেখি না। এক ট্রাফিক জ্যামের জন্যই ঢাকায় থাকাটা আমার কাছে আজাবের মতো লাগে - পানি, গ্যাস, বিদ্যুতের সমস্যা নাহয় বাদ দিলাম।

কি এক্টা দুলাইনের বিখ্যাত কবিতা শুনেছিলাম, কার জানিনাঃ
খাচ্ছিদাচ্ছি, ঘুমাচ্ছি, অফিস যাচ্ছি।
খাচ্ছিদাচ্ছি, ঘুমাচ্ছি......

এমন চল্লেও তো ভালই হতো। কিন্তু আরেক্টা জিনিষ যোগ হয়ে গেছে ঢাকার জীবনেঃ
খাচ্ছিদাচ্ছি, ঘুমাচ্ছি, অফিস যাচ্ছি, এক্টু করে মরে যাচ্ছি।
খাচ্ছিদাচ্ছি, ঘুমাচ্ছি......
/:)
সর্বশেষ এডিট : ০৮ ই ফেব্রুয়ারি, ২০১০ সকাল ১০:৫৭
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রাজনীতি নাকি ক্ষমতানীতি

লিখেছেন ডঃ এম এ আলী, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫১


রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।

কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৯৮

লিখেছেন রাজীব নুর, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৫



আজ বৃহঃস্পতিবার, ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ।
ইংরেজি ১৭ই সেপ্টেম্বর। গত কয়েকদিন বেশ কয়েকজন ব্লগার সামুর ভালো মন্দ নিয়ে লিখেছেন। তাদের মুল বক্তব্য হলো- সামু গেলো। সামু শেষ। তারা সামুর... ...বাকিটুকু পড়ুন

যে ইতিহাস আমাদের জানতে দেওয়া হয়নি অথবা ভুলিয়ে দেওয়া হয়েছে!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৩৩


আপনি জানেন কী?
ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ... ...বাকিটুকু পড়ুন

শরাব পিনে দে.....

লিখেছেন মরুভূমির জলদস্যু, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৫১



মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত... ...বাকিটুকু পড়ুন

বালছাল মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:৩৬

প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”

বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন

×