somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অগ্নিকন্যা সুচীর দেশ গণতন্ত্র ফিরে পাক

২৬ শে ডিসেম্বর, ২০১০ বিকাল ৩:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বার্মা তথা এশিয়া ও বিশ্বের নির্যাতিত, নিপীড়িত ও শোষিত জাতিসমূহের কণ্ঠস্বর অং সান সুচী। গণতন্ত্র ও মানবতাবাদের প্রবক্তা নোবেল বিজয়ী এই অগ্নিকন্যা।
চীনের মাও সেতুঙ, আফ্রিকার ন্যালসন ম্যান্ডেলা, লুমুম্বা, কিউবার ফিডেল ক্যাষ্ট্রো, সুভাষ চন্দ্র বসু, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, শেরে বাংলা এ, কে, ফজলুল হক, চিরবিস্ময়কর নাম।
বাঙ্গালী জাতি’র পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের নাম স্বর্ণাক্ষরে লিখিত থাকবে। মালয়েশিয়ার মাহাতির, সিঙ্গাপুরের লি কোঁয়াম ইউ, ইন্দোনেশিয়ার সুকর্নো, নোবেল বিজয়ী ইউনুস এই কাতারে প্রোজ্জ্বল।
কারেন, কোচিন, আরাকান, চীন, শান, মুসলমানসহ মূল বর্মী জাতি-গোষ্ঠি নিয়ে বার্মা গঠিত। ১৯৮৮ সন থেকে এইসব জাতি-গোষ্ঠি নিয়ে গঠিত এই বার্মা বা হাল আমলে পরিচিত মায়ানমার।
১৯৪৮ সনে বার্মার পিতা জেনারেল অং সান স্বাধীনতার পর পর মন্ত্রীসভার বৈঠক চলাকালীন আততায়ীদের ব্রাশফায়ারে নিহত হন। সেই থেকে এই সুবর্নভূমিতে গৃহযুদ্ধ বেঁধে যায়। এখন-ও চলছে সেই যুদ্ধ।
চীন, ভারত, বাংলাদেশ, থাইল্যান্ডে এর ঢেউ উপচে পড়েছে। ক্ষমতাসীন বর্মী সরকারের প্রতিনিধি এক সাক্ষাতকারে বহুধাজাতি বিভক্ত এই জাতিকে একত্রিত করে এই দেশের স্বাধীনতা ও সার্র্র্বভৌমত্ব রক্ষার কাজে সামরিক বাহিনী নেতৃত্ব দিচ্ছে।
থাইল্যান্ডের উত্তর-পূর্ব সীমান্তে বিশ্বের বিভিন্ন দেশ যথা: চীন, জাপান, যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য এবং অস্ট্রেলিয়া ইত্যাদি বর্মীদের দ্বারা গঠিত প্রবাসী সরকারের এক মুখপাত্র বলেছেন, বার্মার বর্তমান বাস্তবতাকে স্বীকার করে নিয়ে বৃহত্তর স্বার্থে সামরিক বাহিনীর সাথে একটি সমঝোতায় আসতে হবে। শান, কোচিন জাতির প্রতিনিধি বলেছেন, একত্রিকরণ ও ঐক্যবদ্ধ করার লক্ষ্যে সকল জাতি-গোষ্ঠিকে একটি ফেডারেশনের আওতায় একীভূত করতে হবে। এছাড়া বিকল্প নেই। বিভিন্ন জাতি-গোষ্ঠির সম্মিলিত ঐকান্তিক ও নিরবচ্ছিন্ন প্রচেষ্টার মাধ্যমে ওই লক্ষ্যে পৌঁছাতে হবে।
নির্বাচন হউক। এতে কে জিতল, কে হারল তা নিয়ে তর্ক বৃথা। বিবেকবান, দায়িত্বশীল ও সচেতন তরুণ নেতৃত্ব এ কাজে এগিয়ে এসেছে। এদের বংশধরদের জন্য অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য ও সেবাদানের স্বপ্ন ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও কার্যক্রম বাস্তবায়নের বিষয় নিশ্চিত করার লক্ষ্যে গবেষনা ও উন্নয়নের সুবৃহৎ কর্মকান্ডে লিপ্ত।
‘আজিয়ান’ বর্মার বর্তমান সরকারের প্রতি সহানুভূতিশীল। এই প্রতিষ্ঠানের সেক্রেটারী জেনারেল একীভূতকরনের কর্মকান্ডে বিশেষ ভূমিকা পালন করছেন। সংস্থাটি বিদেশী সাহায্য বন্ধের ঘোরতর বিরোধী। এমন কি অং সান সুচীও এই ব্যাপারে একমত। খোদ যুক্তরাষ্ট্র সরকার আজিয়ানের সিদ্ধান্তের পক্ষে।
সিকিউরিটি কাউন্সিল এবং আমেরিকান কংগ্রেস দ্বিধাবিভক্ত। সাবেক প্রেসিডেন্ট জিমিস কার্টার, বিল ক্লিনটন, অং সান সুচীর মত বৈদেশিক সাহায্য বন্ধের বিরোধিতা করছে এবং সমাসীন সরকারকে স্বীকার করে তাদের পরিপূর্ন সহযোগিতা নিয়ে জাতীয় একত্রীকরনের কর্মকান্ডে হাত বাড়াতে মত দিয়েছে। থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অভিজিত ভেজ্জাজিভ আজিয়ানের মাধ্যমে পুঞ্জিভূত সমস্যার সমাধানে বিশ্বাসী।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নস্টালজিক

লিখেছেন সামিয়া, ১৬ ই মার্চ, ২০২৬ রাত ৩:৩৩



আমার ঘরটা এখন আর আগের মতো লাগে না। দরজার লক নষ্ট, বন্ধ করলেও পুরোপুরি বন্ধ হয় না, আধখোলা হয়ে থাকে। বুকশেলফে ধুলো জমে আছে, ড্রেসিং টেবিলের পর্দাটা এলোমেলোভাবে ঝুলে... ...বাকিটুকু পড়ুন

স্বপ্ন যখন মাঝপথে থেমে যায়: ঢাকার জলপথ ও এক থমকে যাওয়া সম্ভাবনার গল্প

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৬ ই মার্চ, ২০২৬ সকাল ৮:২৫

ঢাকার যানজট নিয়ে আমরা অভিযোগ করি না এমন দিন বোধহয় ক্যালেন্ডারে খুঁজে পাওয়া যাবে না। অথচ এই যানজট নিরসনের চাবিকাঠি আমাদের হাতের নাগালেই ছিল—আমাদের নদীগুলো। সম্প্রতি বিআইডব্লিউটিএ ঘোষণা করেছে যে,... ...বাকিটুকু পড়ুন

কেন আমি ইরানের বিরুদ্ধে-২

লিখেছেন অর্ক, ১৬ ই মার্চ, ২০২৬ দুপুর ১:১৪



ইরান বিশ্বসভ্যতার জন্য এক অভিশাপ, এক কলঙ্ক। কাঠমোল্লারা ক্ষমতা পেলে একটি রাষ্ট্রের যে কি পরিণতি হয়, তার জ্বাজ্জল্যমান উদাহরণ ইরান। সম্পূর্ণরূপে অসভ্য বর্বর অসুস্থ রাষ্ট্র গড়ে উঠেছে সেখানে। যেখানে... ...বাকিটুকু পড়ুন

ভাগাভাগি

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৬ ই মার্চ, ২০২৬ বিকাল ৩:৩৭

ভাগাভাগি
সাইফুল ইসলাম সাঈফ

এলাকায় এক ইফতার মাহফিল-এ
দাওয়াত পাই আর যথাসময় চলে যাই।
অনেক মানুষ পড়ছে দোয়া দুরুদ
ঘনিয়ে আসছে রোজা ভাঙার সময়।

তখন সবার সামনে বিলিয়ে দিচ্ছে বিরিয়ানি
আমার ভাবনা- হয়ত কেউ ভাবছে
যদি একসাথে খাওয়া... ...বাকিটুকু পড়ুন

২০২৩ এ ওয়াকআউট করেছিলেন, ২০২৬ এ তিনিই ঢাবির ভিসি ।

লিখেছেন সৈয়দ কুতুব, ১৬ ই মার্চ, ২০২৬ সন্ধ্যা ৭:২২


২০২৩ সাল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সভা চলছে। একজন শিক্ষক দাঁড়িয়ে বললেন, হলগুলোতে ছাত্রলীগের গেস্টরুম নির্যাতন বন্ধ করতে হবে। কথাটা শেষ হতে না হতেই তৎকালীন ভিসি জবাব দিলেন, "গেস্টরুম কালচার... ...বাকিটুকু পড়ুন

×