"আমায় সবাই ভুল বোঝে
বুঝতে না শুধু তুমি,
তোমার আশায় আজ পর্যন্ত
বেঁচে ছিলাম আমি।
হৃদয়ের অন্তরালে শুধু
আছ তুমি,
প্রতিটি নিঃশ্বাসের ভেতর
তোমায় রেখেছি আমি।
তুমি বিনা এতদিন
ছিলাম অন্ধকার,
আলোকিত প্রদীপ নিয়ে এসেছিলে জীবনে
দূর করেছিলে আঁধার।
সুখের স্বপ্ন বুনতে শুরু করেছিলাম
যেদিন একরাশ আশা নিয়ে,
তোমাকে যখনই ভাবতাম তখনই
একঝলক সুখের হাওয়া যেতো মনে দোলা
দিয়ে।
মনে হত পৃথিবীতে
এতসুখও কি আছে?
সবসময় থাকতে চেয়েছিলাম
তোমার পাশে।
ভালবাসার নিবিড় ঘর
বানাতে চেয়েছিলাম,
মন বলে মনটা তোমায়
দিয়ে দিয়েছিলাম।
অথচ সেই তুমিও বুঝলে
আমায় এত ভুল!!
কান্নার বাঁধ ভাঙ্গালে আমার
ছাপিয়ে চোখের দু'কূল।
খোদা আমায় জন্ম থেকেই
দিয়েছেন পরাজয়,
করে দিয়েছিলেন এই অসহায়
হৃদয়ের অসংখ্য ক্ষয়।
দোয়া করি সুখী হও
শান্তি পাও জীবনে,
আর আমি নিজেকে শেষ করব
তোমারই স্বরনে।
বোকা আমি,ছিলাম সারাজীবনই
হয়তবা থাকবও তাই,
তার চেয়ে এই জীবনটাকে
বিদায় দিতে চাই।
আমার দোয়া সবসময
থাকবে তোমার সাথে,
উন্নতি করবে জীবনের
প্রতিটি পথে পথে।
শএু ভেবে ওগো প্রিয়
ঘৃনা করো না আমায,
বন্ধু ভেবে আশ্রয় দিও
তোমার মনের এক কোনায়।
ভালবেসেছি,ভালবাসি,ভালবাসব
আজীবন তোমায়,
লিখে রেখেছি তোমারই নাম
জীবন নামের এক বিশাল খাতায়।
---০---
এই কবিতাটি আমার ক্লাস এইটের এক ফ্রেন্ড লিখেছিল,যে আর এখন এই দুনিয়ায় নেই।এই কবিতাটি লেখার দুইদিন পর ও সুইসাইড করে,ওর এই কষ্টের কবিতাটি আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি।
আশা করি ভাল লাগবে এবং ওর আত্বার জন্য দোয়া করবেন সকলেই। ধন্যবাদ সবাইকে!!!!!!
আলোচিত ব্লগ
রাজনীতি নাকি ক্ষমতানীতি

রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।
কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে... ...বাকিটুকু পড়ুন
আজকের ডায়েরী- ১৯৮

আজ বৃহঃস্পতিবার, ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ।
ইংরেজি ১৭ই সেপ্টেম্বর। গত কয়েকদিন বেশ কয়েকজন ব্লগার সামুর ভালো মন্দ নিয়ে লিখেছেন। তাদের মুল বক্তব্য হলো- সামু গেলো। সামু শেষ। তারা সামুর... ...বাকিটুকু পড়ুন
যে ইতিহাস আমাদের জানতে দেওয়া হয়নি অথবা ভুলিয়ে দেওয়া হয়েছে!

আপনি জানেন কী?
ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ... ...বাকিটুকু পড়ুন
শরাব পিনে দে.....

মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত... ...বাকিটুকু পড়ুন
বালছাল মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী!
প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”
বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।