
আজ সেই দিন যে দিনের জন্য অপেক্ষায় আছে ৩৫ কোটি জনতা। আজকে সেই বহুল প্রতীক্ষিত এশিয়া কাপ ক্রিকেটের ফাইনাল ম্যাচ।
বাংলাদেশ একে একে সকল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ফাইনালে উঠার গৌরব অর্জন করেছে একথা আমরা সবাই জানি।
কিন্তু ফাইনাল খেলাই কি চুরান্ত অর্জন? অবশ্যই না, সেই দিন আর নেই দিন বদলিয়েছে না! ২০১২ সালে বাংলাদেশ ফাইনালে উঠেছিল কিন্তু ভাগ্য সূপ্রসন্ন না হওয়ায় নূন্যতম ব্যাধানে পরাজিত হয়েছিল। ( সে এক করুণ ইতিহাস
সময়ের পরিক্রমায় আমরা আজ আবারও ফাইনালে। আমরা ক্রিকেট পাগল জাতি গত ৫/৬ বছরে বাংলার ক্রিকেট অনেক উন্নতি করছে। কিন্তু বাস্তবতা হল বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে এখন পর্যন্ত বড় কোন টুর্ণামেন্ট জয় করতে পারেনি।
মিরপুরে আজকের এই সন্ধায় এশিয়াকাপ ফাইনালের ক্রিকেট মহরণে বাংলাদেশ যদি জয় লাভ করে তাহলে নিঃশ্বন্দেহে তা হবে বাংলার ক্রিকেটের জন্য সর্বোচ্চো অর্জন।
ক্রিকেট এই জাতিকে যা দিয়েছে অন্য কোন কিছুই তা দিতে পারেনি। একমাত্র ক্রিকেট হ্যাঁ শুধুমাত্র ক্রিকেটই পারে পুরো জাতিকে এক সুতোয় বাঁধতে, তাদের সকলের মুখেই হাঁসি ফোটাতে, যেখানে থাকে শুধুই নির্মল আনন্দ। থাকে না কোন ভেদাভেদ ছোট, বড়, ধনী,গরীব, আস্তিক,নাস্তিক, এই ধর্ম, সেই ধর্ম এই দল, সেই দল এর কোন কিছুই পারে না বিভেদের দেয়াল তুলতে। ক্রিকেট জোয়ারের কাছে ভেঙ্গে চুরমার হয়ে যায় বিভেদের সেই দূর্ভেদ্য দেয়ালগুলি। এর পরেও কি কিছু মানুষ ক্রিকেটকে অপছন্দ করবে? তারা এ সত্য জেনে রাখুক, যে কোন ধর্মীয় উৎসবের চেয়ে ক্রিকেট উৎসব হাজার গুন বেশি শ্রেয়।
মহা বার্তা: ক্রিকেট- বার্তা নং ৩৭
কিন্তু এর মধ্যে কিছু ব্যতিক্রমও আছে বটে। দূর্ভোগ সেই সব ভারতীয়ের যারা, নিজ দেশের সাপোর্ট না করে শুধুমাত্র ধর্মের কারণে সাপোর্ট করে অন্য দেশকে। ধিক্কার সেই সব বাংলাদেশীকে যারা বাংলাদেশকে সাপোর্ট না করে অন্য দেশের সাফাই গায়। তাদের ধ্বংস অনিবার্য, প্রকৃত অর্থে তারা তো ধ্বংসস্তুুপের মধ্যেই রহিয়াছে যদিও তারা তা বুঝতে পারে না। আর এরা কখনো শ্বান্তি খুঁজে পাবে না এরাই বিভেদ সৃষ্টিকারী ও বিভ্রান্তী রটনাকরী। 'মহা সমন্বয়ের' এই বার্তা বিশ্বের প্রতিটি দেশ ও প্রতিটি জাতির উপর। চিন্তাশীলদের জন্য এখানে রয়েছে এক সুস্পষ্ট নিদর্শন যদিও সবাই তা দেখতে পাবে না।
মহা বার্তা: ক্রিকেট- বার্তা নং ৫৩
পারবে কি বাংলাদেশ আজ ভারতকে কে ক্রিকেট ভুলিয়ে দিতে? এ এক মিলিয়ন ডলারে প্রশ্ন!!! যদিও মহা বার্তার মধ্যে তা স্পষ্ট উল্লেখ রহিয়াছে। আর সবকিছুতেই ভাবিষ্যত জানতে হয় না তাহলে প্রকৃত মজাটাই নষ্ট হয়ে যাবে।
নিচের এই ছবির মধ্যে রয়েছে ক্ল্যু

আজ বিশ্ববাসী বাঘের গর্জন শুনবে সে গর্জনে থরথর করে কাঁপবে পুরো মিরপুর তথা পুরো দক্ষিণ এশিয়া।

ফাইনাল উপলক্ষে সকল বাংলাদেশী ভাইকে এই গানটি উপহার দেওয়া হইল।
আপনার মূল্যবান সময় নষ্ট করে এই পোষ্ট পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ,সেই সাথে আমি সরি যদি এ পোষ্ট আপনার খারাপ লাগে।
সর্বশেষ এডিট : ২৩ শে মার্চ, ২০১৬ দুপুর ১:৫৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




