somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিশ্বজিতের পোস্টমর্টেম নিয়ে জাতীয় দৈনিক মিথ্যাচার

১৮ ই ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিশ্বজিতের পোস্টমর্টেম নিয়ে রিপোর্ট লিখার পূর্বে দৈনিক ইত্তেফাকের সাংবাদিক নিশ্চিৎ তীব্র হতাশা কিংবা অলীক কল্পনার জগতে সাঁতার কাটছিলো। নইলে এভাবে মনগড়া রিপোর্ট কোন সাংবাদিকের পক্ষে লিখা সম্ভব নয়। স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের শিক্ষক যে ডা. মাকসুদ স্যারের কথা উল্লেখ করা হয়েছে ইত্তেফাকের সেই রিপোর্টে, সেখানে ডা. মাকসুদ জানামতে কোন সাংবাদিকের সাথে এমন কোন কথাই বলেননি। তথাপি চতুর্থ বর্ষের ক্লাসে দেখানো পোস্টমর্টেম রিপোর্টটাতে পরিষ্কারভাবে লেখা আছে,বুকের বাম পাশে ৩ সেন্টিমিটার গভীরতার একটা ইনজুরি আছে,এই ইনজুরিতে axillary artery ছিঁড়ে যায়, ফলে প্রচুর ব্লিডিং হয় এবং circulatory failure এ মারা যায় বিশ্বজিত। রিপোর্টে এই ইনজুরিটির কথা উল্লেখ থাকলেও সেটিকে ফিচার না করে ডা. মাকসুদের নামে খাপছাড়া সকল অপবাদ দিয়ে চিকিৎসক সমাজের গুষ্ঠি উদ্ধারের উস্কানি দেবার চেষ্ঠা করা হয়েছে। এছাড়া ডা. মাকসুদ যেখানে স্পষ্টভাবে লিখে দিয়েছেন এটি HOMICIDE (হত্যাকান্ড), এমনক­ি রিপোর্টে বিশ্বজিতের বাবা,মা,ভা
ইয়ের স্বাক্ষর দেওয়া আছে তারপরও ডা. মাকসুদের নামে কুৎসামূলক তথ্য লিখে একটি জাতীয় দৈনিকের রিপোর্টার কি সমগ্র জাতিকে দ্বিধায় ফেলার অপপ্রয়াস করেনি?

এবার দৈনিক সমকালের রিপোর্টিতে বলা হয়েছে, "বিশ্বজিতের ময়নাতদন্ত রিপোর্টে দেখা গেছে তার দেহে ২৩টি আঘাতের চিহ্ন। অতিরিক্ত রক্তক্ষরণেই তার মৃত্যু হয়।"

হলুদ সাংবাদিকতার এই নিকৃষ্ট উদাহরন সুস্পষ্টভাবে বৈধতার সীমা অতিক্রম করেছে বলে আমি মনে করছি।

ঘটনাস্থল থেকে সলিমুল্লাহ মেডিকেলের দূরত্বের হিসাবে যে পরিমাণ রক্তক্ষরণ হয়েছে তাতে বিশ্বজিতের মৃত্যু হয়েছে জানা যায়, হয়ত আরও দ্রুত চিকিৎসার ব্যাবস্থা নিলে বিশ্বজিৎকে বাচানো যেত। বিশ্বজিৎকে কেন ঘটনাস্থলের নিকটবর্তী ন্যাশনাল মেডিকেলে নেয়া হয়নি সেটা নিয়ে না লিখে সরাসরি বিশিষ্ট বুদ্ধিজীবি মিজান সাহেব চিকিৎসকদের আরেকবার পিন্ডি চটকালেন। তথাপি পোস্টমর্টেম রিপোর্ট নিয়ে মিথ্যা সংবাদ পরিবেশন করে উক্ত সাংবাদিক সমাজে বুক ফোলালেন, তাতে পিষ্ট হলো পাষন্ড চিকিৎসক সমাজ। বিশ্বজিৎ, ভাই তুমি মরে গিয়ে বেচে গেছো। আমাদের অসহায়ত্বের আপাত সমাধানের নিকট আবেগ পরাজিত। ভালো থেকো বিশ্বজিৎ!

কৃতজ্ঞতা ~ Ishtiak Chayan
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সাদা নীল জার্সি

লিখেছেন আলমগীর সরকার লিটন, ২৩ শে জুন, ২০২৬ সকাল ১১:৪২


গায়ে ভাই রে সাদা নীল জার্সি
গন্ধ বাতাসে উম্মুখ হয়ে আছি;
কখন হবে- কণ্ঠ নালীর মিছিল-
তারপর- তারপর- সজোরে কিক
গোল- গোল শব্দটা আনন্দ মুখর!
আমার জার্সির রঙগুলো আত্মহারা
রাতজাগা পাগলাপাড়া ফুটবল খেলা
নয়ন জলে টলমলে- স্মৃতির... ...বাকিটুকু পড়ুন

বাইরে এসো

লিখেছেন সেজুতি_শিপু, ২৩ শে জুন, ২০২৬ সকাল ১১:৪৬

এসো, বৃত্তবদ্ধ খাঁচা ছেড়ে বাইরে এসো,
কল্পনাতীত উদাত্ত আকাশে চোখ পেতে
দুজনে বসি ঘাস গালিচাতে আজ পাশাপাশি ,
দেখ, পুস্প-ফলে বৃক্ষদের একাগ্র তপস্যা
দেখ, পূর্নিমাকে অর্থ দেয় বিপরীত অমাবশ্যা ।

দেখ, সাপ ও... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা ও তাঁর মন্ত্রীবর্গের দেশবাসীর কাছে ক্ষমা চাওয়া উচিত নয় কি?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৩ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৬:৪৪

"হে কাবা! তুমি কতই না উত্তম, তোমার সুঘ্রাণ কতই না চমৎকার! তোমার মর্যাদা কতই না মহান! তবে সেই সত্তার শপথ, যাঁর হাতে মুহাম্মদের প্রাণ! নিশ্চয়ই আল্লাহর কাছে একজন মুমিনের জান,... ...বাকিটুকু পড়ুন

স্পর্শে_ _ _ _ _

লিখেছেন মায়াস্পর্শ, ২৩ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৭:০০

-কি পাও আমার মাঝে ?
-দুটি চোখ।
যেখানে আমার সর্বসুখ নিহিত,
ছমছমে সন্ধ্যা, ভয় জাগানিয়া অন্ধকার রাত,
এসব বৃথা হয়ে যায়,
তোমার একটি ছোঁয়ায়।
তোমার চোখের একটি পলক, আমার হাজার বছর,
আর কি... ...বাকিটুকু পড়ুন

বেসুরো গলায় গান গাওয়ার অপরাধে

লিখেছেন মাহদী হাসান শিহাব, ২৩ শে জুন, ২০২৬ রাত ৯:০৯


ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাংলা বিভাগের অধ্যাপক চৌধুরী মো. তাশরিক-ই-হাবিবকে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে

যে কোন সিদ্ধান্ত নেওয়ার সময় পপুলিস্ট দিক ও ন্যায়বিচারের দিক উভয়ই খেয়াল রাখতে... ...বাকিটুকু পড়ুন

×