somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বোনটা জেনে যেতে পারলো না সে এ+ পেয়েছিলোঃ এই মৃত্যুমিছিল থামবে কবে?

১০ ই মে, ২০১৩ রাত ১০:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


রুমে ফিরে মনটাই খারাপ হয়ে গেলো। এক আপু একটা মেসেজ পাঠিয়েছেন। হুবহু মেসেজটা তুলে দিলাম:

‘‘হ্যালো ভাইয়া, ভালো আছেন? আপনার সাথে একটা কথা শেয়ার করতে চাই। আমার এক রিলেটিভ। নাম ইলমা। এসএসসি পরীক্ষার্থী ছিল। কাল ও সুইসাইড করেছে। জাস্ট রেসাল্ট এর টেনশন করে। ও খুব ইনট্রোভার্ট ছিলো, ওর বেশি ফ্রেন্ডও ছিলো না। মে বি স্ট্রেস নিতে পারে নাই। আজ রেজাল্ট বেড়িয়েছে। মেয়েটা জিপিএ ৫ পেয়েছে।’’

প্রথমে ভাবলাম জিপিএ ৫ যেহেতু পেয়েছে পরীক্ষা নিশ্চয়ই ভালো হয়েছিল। ভালো পরীক্ষা দিয়েও মেয়েটা সুইসাইড করলো? মনে খটকা লাগলো। অন্য কোনো কারন নেই তো?

পরে আবার ভাবলাম। রেজাল্টের আগের দিনই তো সুইসাইট করেছে সে। মেয়েটা আর কতই ভা বড় হবে? এমন হতে পারে যে, কোনো একটা বা দুইটা পরীক্ষা হয়তো খারাপ দিয়েছিলো। হয়তো সে হিসেব মেলাচ্ছিলো এ+ হবে কি হবে না। হয়তো হিসাবটা মিলছিলো না। বাবা মা, পরিবার, শিক্ষকরা কি বলবে এ+ না পেলে? এই উত্তর হয়তো সে খুজে পাচ্ছিলো না। এই চাপটাই হয়তো সে নিতে পারলো না।

শুধু ইলমা না। পত্রিকা খুলে দেখলাম ইলমার পরিনতি বরন করেছে অনেকেই,

নিউজে দেখলাম অকৃতকার্য হয়ে মাদারীপুরের শিবচরে সুমি আক্তার নামের এক এসএসসি পরীক্ষার্থীও আত্মহত্যা করেছে।

দেখলাম ফেল করায় লালমনিরহাটে জাহানারা খাতুন নামে এক ছাত্রীও বৃহস্পতিবার রাতে বিষপানে আত্মহত্যা করেছে।

পত্রিকায় দেখলাম রূপসাতেও ঘটেছে একই ঘটনা। ডোবা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের বিজনেস স্টাডিস বিভাগের পরীক্ষার্থী ডোবা গ্রামের রতন শিকদারের কন্যা মিতু শিকদার গতকাল বৃহস্পতিবার বেলা দু’টায় ফলাফল প্রকাশের পর সে অকৃতকার্য হওয়ায় কিছুক্ষণ পর বাড়িতে গিয়ে সবার অগোচরে কীটনাশক পান করে অসুস্থ হয়ে পড়ে। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে সে মারা যায়।

দুঃখজনক ঘটনা এখানেই শেষ নয়। ‘সহপাঠীদের’ কাছে অকৃতকার্য হওয়ার খবর পেয়ে নরসিংদীতেও এক এসএসসি পরীক্ষার্থী আত্মহত্যা করেছে। মেয়েটির নাম রুমা। আত্মহত্যার পর জানা গেল আসলে পাস করেছে রীমা’। ৩ দশমিক ৩১ জিপিএ পেয়ে পাস করে সে।

মৃত্যমিছিল চলছে প্রতিবছর।

এই মৃত্যুগুলো আবার সেই পুরোনো প্রশ্নটাই তুলে দিলো। আমাদের শিক্ষা ব্যবস্থা কি একেবারে কম বয়সে অতিরিক্ত চাপ দিয়ে ফেলছে ছাত্র ছাত্রীদের? হয়তো এই চাপ বেশির ভাগ স্টুডেন্টই নিতে পারে। হয়তো খুব কম সংখ্যক নিতে পারে না। এই কম সংখ্যকের কথা কি ভাববো না আমরা? যেখানে দেশের নীতি হওয়া উচিত 'এভ্রি সিংগেল কাউন্টস'।

এই ঘটনাগুলো প্রতিবছরই ঘটছে। এখন আবার চালু হয়েছে পিএসসি, জেএসসি। যেই চাপ ক্লাস টেনের একজন কিশোর বা কিশোরী নিতে পারছে না সেই চাপ ক্লাস ফাইভের একটি শিশু কিভাবে নেবে?

আমি চাইলেও পরিবারকে পুরো দোষ দিতে পারছি না। কারন আমি জানি আমাদের দেশে শিক্ষার হার কত। আমি যদি আশা করি শিক্ষাটা পরিবার থেকে আসবে তবে ভুল করবো। কারন বেশির ভাগ মা বাবা অতটা শিক্ষিত না কিন্তু যারা শিক্ষিত তারাই ভা তাদের ভূমিকা কতটা পালন করছেন? তারা প্রতিনিয়ত তাদের সন্তানদের চাপে রাখেন। ছেলে এ+ না পেলে সমাজে তাদের মান থাকবে না। তাই তারা যেভাবে চাপ সৃষ্টি করেন তা অনেকসময় অশিক্ষিত অভিভাবকের চেয়েও ভয়াবহ। ছোটবেলা থেকেই এই চাপে শিশুরা যেনো গলায় দড়ি দিয়ে সিলিং ফ্যানের সাথে ঝুলছে। শুধু শ্বাসটা যাওয়াই বাকি।

মরচে পড়া ব্রিটিশ আমলের শিক্ষা ব্যবস্থাকে সেই কবে থেকে গড়িয়ে নিয়ে চলেছি আমরা। এই যুগে এর কার্যকরিতা কতটুকু তা ভাবার সময় নেই আমাদের। যাদের অনুকরন করছি সেই ব্রিটিশরা কি এখনো সেই প্রাচীন পদ্ধতিতেই চলছে?

কি শেখানো হচ্ছে স্কুলে কলেজে? কিভাবে এ+ পেতে হয়? শিক্ষাটা আসতে হবে শিক্ষকের কাছ থেকেই। আমার মা বাবা দুইজনই শিক্ষক। তবু আমি শিক্ষকদেরই এই মৃত্যগুলোর জন্যে কাঠগড়ায় দাঁড় করাবো।

আমাদের শিক্ষকরা প্রতিটা দিন সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত কিভাবে এ+ পেতে হয় শেখাতে পারেন। কিন্তু এ+ না পেলে যে জীবনটা শেষ হয়ে যায়না এটা শেখানোর জন্য কি তারা দুই বছরে একটা ঘন্টাও বের করতে পারেন না?
সর্বশেষ এডিট : ১০ ই মে, ২০১৩ রাত ১১:১০
২০টি মন্তব্য ১৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আর্কাইভ থেকে: সেই গণিকা

লিখেছেন অর্ক, ১৩ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৪২



অনেকদিন পর দেখলাম সেই গণিকাকে। বেশ ক’বছর আগে প্রায়শ দেখতাম, সড়কের পাশে ল্যাম্পপোস্ট থেকে অল্প দূরে আলো-আঁধারিতে দাঁড়ানো। তখন কৈশোর পেরোনো যুবক। কেমন ঢিবঢিব কাঁপতো বুক। নরম-গরম শিহরণ খেলে যেতো... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪


সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন

বাঘের খাঁচার দিকে হেঁটে গিয়েছিলেন এক কিশোর।

লিখেছেন রাবব১৯৭১, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৪৩

মাইকে ঘোষণা দিয়ে মানুষ জড়ো করা হয়েছিল। সবার সামনে বাঘের খাঁচার দিকে হেঁটে গিয়েছিলেন এক কিশোর।
তিনি সহযোদ্ধাদের ঠিকানা বলেননি, মাথাও নোয়াননি।
ঠাকুরগাঁও শহর। ১২ নভেম্বর, ১৯৭১, শুক্রবার।
তখন বেলা গড়িয়ে দুপুরের... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

১৩৩১৩ তম দিন শেষে

লিখেছেন সুব্রত দত্ত, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৪৮


আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

×