somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

স্বাধীনতার ৩৬ বছর পার হলোঃ আজও তাদের বিচার করা নিয়ে বিতর্ক

০৩ রা নভেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মহান স্বাধীনতা যুদ্ধ হয়েছে ১৯৭১ সালে। এরপর একে একে পার হয়ে গিয়েছে ৩৬টি বছর। আজ আমরা দাড়িঁয়ে আছি ২০০৭ সালে। '৭১ পরবর্তী প্রজন্ম হিসেবে আমাদের অবাক লাগে, যারা নাকি মুক্তিযুদ্ধে এতসব অপরাধ করেছে, কোনোরকম রাখ-ঢাক না রেখে এদেশের অস্তিত্বের বিরোধীতা করেছে, এতোগুলো বছর চলে গেলো অথচ কেউই তাদের বিচার করল না। এটার মত তাজ্জব ঘটনা আর কিছুই হতে পারে না। বিস্ময় আরো বাড়ে যখন দেখি, এই নরপশুরা এই পুরো সময়ই আমাদের মাঝেই ছিল (এমনকি আমাদের শাসকগোষ্ঠীর একটা অংশ হয়ে)।
আর আজ যখন তারা সদর্পে নিজেদের সর্বজ্ঞাত কুকীর্তির কথা অস্বীকার করে, বরং যারা এই দেশের জন্য যুদ্ধ করেছে তাঁদেরকে কটু কথা বলে, তাঁদের উদ্দেশ্য সম্পর্কে অপমাঞ্জনক, লজ্জাজনক, অশ্লীল শব্দ উচ্চারণের ধৃষ্ঠতা দেখায় - তখনও মুক্তিযুদ্ধ করে দেশকে স্বাধীন করা এই বীর জাতি, তাদের ব্যাপারে কিছু করতে ইতস্তত করি! এতদিন যারা দেশ শাসন করেছে তারা কেন কিছু করে নাই বলে কেউ এড়িঁয়ে যেতে চান, কেউ বলেন বহু বছর কেটে গেছে এখন আর কিছু করার নাই, কেউ বলেন এটা অনেক জটিল ব্যাপার।
আসলে ব্যাপারটা কী! কারো কি আদৌ ইচ্ছা নাই, নাকি ইচ্ছা থাকলেও সৎসাহস নাই? আজকের এই দ্বিধাদ্বন্দ দেখেই বোঝা যায়, এতদিন এই ব্যাপারে কোনো অগ্রগতি হইনি কেন। এমনকি এখন এই ব্যাপারে যে আলোচনা-প্রতিবাদের ঝড় উঠেছে তাও ওই মুজাহিদ-কাদের মোল্লা-শাহ আব্দুল হান্নানেরা দম্ভোক্তি করেছে বলেই।
আসলে ব্যাপারটা এমন নয় যে দেশের সাধারণ মানুষ এইসব ঘৃণ্ণ্য যুদ্ধাপরাধীদের বিচার চায় না, সবাই চায়। কিন্তু কেন যেন যাদের চাওয়া সত্যিকারের সাফল্য বয়ে আনতে পারে, সত্যিকারের পার্থক্য সৃষ্টি করতে পারে, আজ অবধি তারা এ ব্যাপারে বিস্ময়কর নিষ্ক্রিয়তা দেখিয়েছেন। তা-সে ডানপন্থী বা বামপন্থী হোক, জাতীয়তাবাদী বা স্বাধীনতার স্বপক্ষ শক্তি হোক। ক্ষমতায় গিয়ে কেন যেন তারা জনগণের এই দাবিটির কথা, বীর শহীদদের রক্তের এই দায়ভারটির কথা বেমালুম ভুলে যান, এড়িঁয়ে যেতে চান।
প্রতিবন্ধকতাটা কি এই ব্যাপারে? কেন আমরা আজও এই গুরুদায়িত্বের বোঁঝা বয়ে চলেছি? কবে বাঙালী জাতির এই কলঙ্কের দাগ ঘুঁচবে?
সর্বশেষ এডিট : ০৩ রা নভেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:১৩
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কে আমারে ডাকে?

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ১৯ শে মার্চ, ২০২৬ রাত ১১:২০

কিছু কিছু গান তৈরির পর সৃষ্টির আনন্দে আমি অত্যধিক উচ্ছ্বসিত হই। এ গানটার ফিমেইল ভার্সনটা তৈরি করেও আমি অনেক অনেক তৃপ্ত। আপনারা যারা ফোক-ক্ল্যাসিক্যাল ফিউশন ভালোবাসেন, এটা তাদের জন্য উপযুক্ত... ...বাকিটুকু পড়ুন

ইরানের ভুল বনাম যুদ্ধকৌশল

লিখেছেন আলামিন১০৪, ২০ শে মার্চ, ২০২৬ রাত ১২:০৯






ইরান যুক্তরাষ্ট্রকে বিশ্বাস করেছিল এবং তার মাশুল দিচ্ছে হাড়ে-হাড়ে। যখন গাজার শিশু-মহিলা-আপামর জনসাধারণকে নির্বিচারে বোমা-ক্ষেপনাস্ত্রের আঘাতে নির্মমভাবে হত্যা করা হচ্ছিল তখন আম্রিকা বলেছিল ঈসরাইলের উপর হামলায় ইরানের ভূমিকা নেই- মানে... ...বাকিটুকু পড়ুন

লোভে পাপ, পাপে ....

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে মার্চ, ২০২৬ রাত ১:৫২


"মাংস সমিতি।" এরকম নাম শুনলে প্রথমে হাসি পায়। সঞ্চয় সমিতি শুনেছি, ঋণ সমিতি শুনেছি, এমনকি মহিলা সমিতিও শুনেছি। কিন্তু মাংস সমিতি? তারপর একটু ভাবলে হাসি থেমে যায়। কারণ... ...বাকিটুকু পড়ুন

চর্যাপদঃ বাংলা ও বাঙালির ঐতিহ্য

লিখেছেন কিরকুট, ২০ শে মার্চ, ২০২৬ সকাল ৭:০৮

চর্যাপদ বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন হিসেবে স্বীকৃত হলেও, এর ভাষা ও উৎস নিয়ে দীর্ঘদিন ধরে বিতর্ক চলে আসছে। ১৯০৭ সালে নেপালের রাজগ্রন্থাগার থেকে হরপ্রসাদ শাস্ত্রী এই পদগুলি আবিষ্কার করেন এবং... ...বাকিটুকু পড়ুন

রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে মার্চ, ২০২৬ রাত ৮:৩৪


আজ বাদে কাল ঈদ। ঈদ-উল-ফিতর প্রতি বছর আমাদের জীবনে নতুন নতুন অনুভূতি নিয়ে ফিরে আসে, তবে এই আনন্দের জোয়ার সবচেয়ে বেশি আছড়ে পড়ে শিশু-কিশোরদের মনে। সেই ছোটবেলার কথা মনে... ...বাকিটুকু পড়ুন

×