শিরোনামহীন
১১ ই নভেম্বর, ২০১০ রাত ৮:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
সকালে উঠেই দেখি আমার ঘরে টেবিলের উপর এক প্রজাপতি বসে আছে ,নিস্পন্দ ডানা মেলে।রেশমি সবুজ রং,তার উপর দুটি সাদা রেখা।সন্ধ্যার আলোয় হয়তোবা ঢুকেছিল আমার ঘরে,পরে আর বের হয়নি।কে জানে,সারারাত কি ভেবেছে সে! প্রজাপতিটি যে বইটির উপর বসে আছে তা তার কাছে অজ্ঞাত।সে যে বইটিকে স্পর্শ করে আছে,তা তার কাছে সত্য নয়।এ তার কাছে অন্ধকারময়।ও শুধু চেনে মধু।যদিও সে জানে না মধুর কি রহস্য।ফুলের মাঝে আছে তার মধু,প্রতিদিন কেবল মধুর লোভে উড়ে বেড়ায় সে।লোভের উপরে যা কিছু - যা কিছু সুন্দর,সেই বোধ তার কাছ হতে সীমাহীন দূরে।আমি যেখানে আছি,মন যা কিছু গ্রহন করে,তাই সত্য বলে মানি।আর বাকি কিছু শূণ্যময় হয়ে পড়ে।মন শুধু হিসাব করে,তার কি আছে আর কি নেই।কিছু এমন আছে - যা শুধু আমার কাছেই আছে,কিন্তু আপন নয়।আবার কেউ আছে যে আমার বোধের সীমার বাইরে,কিন্তু বড়ই আপন ....
(Somewhereinblog এ এটি আমার দ্বিতীয় লেখা।প্রথম লেখাটির পর একজনের কাছ থেকে আমি আশাতীত উৎসাহ এবং অভিনন্দন পেয়েছিলাম।এই লেখাটি লেখার সময় তার কথা অনেকবার করেই মনে পড়ছিল,দিলশাদ রফি শাজলী। ধন্যবাদ)
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
সামিয়া, ১৬ ই মার্চ, ২০২৬ রাত ৩:৩৩

আমার ঘরটা এখন আর আগের মতো লাগে না। দরজার লক নষ্ট, বন্ধ করলেও পুরোপুরি বন্ধ হয় না, আধখোলা হয়ে থাকে। বুকশেলফে ধুলো জমে আছে, ড্রেসিং টেবিলের পর্দাটা এলোমেলোভাবে ঝুলে...
...বাকিটুকু পড়ুনঢাকার যানজট নিয়ে আমরা অভিযোগ করি না এমন দিন বোধহয় ক্যালেন্ডারে খুঁজে পাওয়া যাবে না। অথচ এই যানজট নিরসনের চাবিকাঠি আমাদের হাতের নাগালেই ছিল—আমাদের নদীগুলো। সম্প্রতি বিআইডব্লিউটিএ ঘোষণা করেছে যে,... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
অর্ক, ১৬ ই মার্চ, ২০২৬ দুপুর ১:১৪

ইরান বিশ্বসভ্যতার জন্য এক অভিশাপ, এক কলঙ্ক। কাঠমোল্লারা ক্ষমতা পেলে একটি রাষ্ট্রের যে কি পরিণতি হয়, তার জ্বাজ্জল্যমান উদাহরণ ইরান। সম্পূর্ণরূপে অসভ্য বর্বর অসুস্থ রাষ্ট্র গড়ে উঠেছে সেখানে। যেখানে...
...বাকিটুকু পড়ুনভাগাভাগি
সাইফুল ইসলাম সাঈফ
এলাকায় এক ইফতার মাহফিল-এ
দাওয়াত পাই আর যথাসময় চলে যাই।
অনেক মানুষ পড়ছে দোয়া দুরুদ
ঘনিয়ে আসছে রোজা ভাঙার সময়।
তখন সবার সামনে বিলিয়ে দিচ্ছে বিরিয়ানি
আমার ভাবনা- হয়ত কেউ ভাবছে
যদি একসাথে খাওয়া... ...বাকিটুকু পড়ুন

২০২৩ সাল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সভা চলছে। একজন শিক্ষক দাঁড়িয়ে বললেন, হলগুলোতে ছাত্রলীগের গেস্টরুম নির্যাতন বন্ধ করতে হবে। কথাটা শেষ হতে না হতেই তৎকালীন ভিসি জবাব দিলেন, "গেস্টরুম কালচার...
...বাকিটুকু পড়ুন