আমার নেটাভিজ্ঞতা
২০ শে মে, ২০১০ বিকাল ৩:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
যেহেত নেটে এটি আমার প্রথম ব্লগ,তাই নেট নেবার অভিজ্ঞতা দিয়েই শুরু করা যাক।
আমি নেট নিয়েছি ২ মাস হল।হাসবেন না!আগে পুরো কাহিনীটা শুনুন। নেট নেবার কথা ছিল গত বছর! মা'র সঙ্গে আলাপ আলোচনা করে ঠিক করলাম নেট নিলে বাংলালায়ন ওয়াইম্যাকস নেব। কারণ তখন বাংলালায়ন বেশ ভাল একটি অফারের ঘোষণা দিয়েছিল। ৩৫০০ টাকা মডেম আর ৬০০ টাকায় ১২৮ কেবিপিএস আনলিমিটেড।কথা ছিল ১ জুন ২০০৯ হতে তারা সার্ভিস দেয়া শুরু করবে,কিন্তু বিধিবাম। জুন গেল,জুলাইও গেল। তাহাদের কোন খবর নেই। অবশেষে নভেম্বেরে এসে জানা গেল তারা কানেকশন দেয়া শুরু করছে। থাকি মিরপুরে। খবর নিয়ে জানতে পারলাম তারা মিরপুরের ধারে কাছেও নেই। বলল জানুয়ারির মধ্যে মিরপুরে সার্ভিস পেয়ে যাবেন। তো অপেক্ষায় রইলাম। আইডিবিতে এমন কোন মেলা নেই যেখানে যাইনি স্রেফ বাংলালায়নের জন্য। এরমধ্যে কিউবি তাদের সার্ভিস চালু করেছে।ফেব্রু য়ারিতে আবার গিয়ে জানতে পারলাম মিরপুরে এপ্রিলের আগে লাইন পাওয়া যাবে না। এরপরের কাহিনী খুবই সংক্ষিপত। কিউবির মডেম কিনলাম। ক্যামপাস প্যাকেজের লাইন নিলাম। ৯৭৮ টাকায় ২৫৬ কেবি। অনেক আরামে আছি। যদিও বিটিসিএলের প্যাকেজগুলো দেখলে মনটা কেমন করে,কিন্তু তবুও ভালই তো আছি। অত তার-টার ভাল লাগে না।
সর্বশেষ এডিট : ২০ শে মে, ২০১০ বিকাল ৩:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঘন কুয়াশার চাদর আর আঁকাবাঁকা সড়কের আড়ালে ‘
পদ্মাডাঙা’ গ্রামটা দেখতে আর দশটা নীরব, নিরুপদ্রব পল্লীর মতোই। কিন্তু সাইবার অপরাধের মানচিত্রে এই জায়গার পরিচয় ভিন্ন। ফিশিং, ব্যাংক...
...বাকিটুকু পড়ুনকাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।
তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন

বন্ধু মারফত খবর পেলাম দেশের বাজার নাকি ভারতীয় ইলিশে সয়লাব। পদ্মার ইলিশের দাম কম, তাই নিম্নচাপ উপেক্ষা করে চলে গেলাম ইলিশের বাড়ি চাঁদপুরে। ঘাটে এসে দেখলাম পুরা বাজার...
...বাকিটুকু পড়ুন
ভূমিকাসকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের...
...বাকিটুকু পড়ুন