রিপোস্ট:আমার নেটাভিজ্ঞতা
১৮ ই জুন, ২০১০ বিকাল ৩:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
যেহেতু নেটে এটি আমার প্রথম ব্লগ,তাই নেট নেবার অভিজ্ঞতা দিয়েই শুরু করা যাক।
আমি নেট নিয়েছি ৩ মাস হল।হাসবেন না!আগে পুরো কাহিনীটা শুনুন। নেট নেবার কথা ছিল গত বছর! মা'র সঙ্গে আলাপ আলোচনা করে ঠিক করলাম নেট নিলে
বাংলালায়ন ওয়াইম্যাক্স নেব। কারণ তখন বাংলালায়ন বেশ ভাল একটি অফারের ঘোষণা দিয়েছিল। ৩৫০০ টাকা মডেম আর ৬০০ টাকায় ১২৮ কেবিপিএস আনলিমিটেড।কথা ছিল ১ জুন ২০০৯ হতে তারা সার্ভিস দেয়া শুরু করবে,কিন্তু বিধিবাম। জুন গেল,জুলাইও গেল। তাহাদের কোন খবর নেই। অবশেষে নভেম্বেরে এসে জানা গেল তারা কানেকশন দেয়া শুরু করছে। থাকি মিরপুরে। খবর নিয়ে জানতে পারলাম তারা মিরপুরের ধারে কাছেও নেই। বলল জানুয়ারির মধ্যে মিরপুরে সার্ভিস পেয়ে যাবেন। তো অপেক্ষায় রইলাম। আইডিবিতে এমন কোন মেলা নেই যেখানে যাইনি স্রেফ বাংলালায়নের জন্য। এরমধ্যে
কিউবি তাদের সার্ভিস চালু করেছে।ফেব্রুয়ারিতে আবার গিয়ে জানতে পারলাম মিরপুরে এপ্রিলের আগে লাইন পাওয়া যাবে না। এরপরের কাহিনী খুবই সংক্ষিপ্ত। কিউবির মডেম কিনলাম। ক্যাম্পাস প্যাকেজের লাইন নিলাম। ৯৭৮ টাকায় ২৫৬ কেবি। অনেক আরামে আছি। যদিও বিটিসিএলের প্যাকেজগুলো দেখলে মনটা কেমন করে,কিন্তু তবুও ভালই তো আছি। অত তার-টার ভাল লাগে না।
সর্বশেষ এডিট : ০১ লা জুলাই, ২০১০ বিকাল ৫:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গায়ে ভাই রে সাদা নীল জার্সি
গন্ধ বাতাসে উম্মুখ হয়ে আছি;
কখন হবে- কণ্ঠ নালীর মিছিল-
তারপর- তারপর- সজোরে কিক
গোল- গোল শব্দটা আনন্দ মুখর!
আমার জার্সির রঙগুলো আত্মহারা
রাতজাগা পাগলাপাড়া ফুটবল খেলা
নয়ন জলে টলমলে- স্মৃতির...
...বাকিটুকু পড়ুনএসো, বৃত্তবদ্ধ খাঁচা ছেড়ে বাইরে এসো,
কল্পনাতীত উদাত্ত আকাশে চোখ পেতে
দুজনে বসি ঘাস গালিচাতে আজ পাশাপাশি ,
দেখ, পুস্প-ফলে বৃক্ষদের একাগ্র তপস্যা
দেখ, পূর্নিমাকে অর্থ দেয় বিপরীত অমাবশ্যা ।
দেখ, সাপ ও... ...বাকিটুকু পড়ুন
"হে কাবা! তুমি কতই না উত্তম, তোমার সুঘ্রাণ কতই না চমৎকার! তোমার মর্যাদা কতই না মহান! তবে সেই সত্তার শপথ, যাঁর হাতে মুহাম্মদের প্রাণ! নিশ্চয়ই আল্লাহর কাছে একজন মুমিনের জান,... ...বাকিটুকু পড়ুন
-কি পাও আমার মাঝে ?
-দুটি চোখ।
যেখানে আমার সর্বসুখ নিহিত,
ছমছমে সন্ধ্যা, ভয় জাগানিয়া অন্ধকার রাত,
এসব বৃথা হয়ে যায়,
তোমার একটি ছোঁয়ায়।
তোমার চোখের একটি পলক, আমার হাজার বছর,
আর কি... ...বাকিটুকু পড়ুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাংলা বিভাগের অধ্যাপক চৌধুরী মো. তাশরিক-ই-হাবিবকে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়ার
সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
যে কোন সিদ্ধান্ত নেওয়ার সময় পপুলিস্ট দিক ও ন্যায়বিচারের দিক উভয়ই খেয়াল রাখতে...
...বাকিটুকু পড়ুন