প্লানগুলো সব যায় কই?
০৫ ই মার্চ, ২০১০ রাত ৯:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
এক্সাম চলাকালীন সময়ে কতই না প্লান মাথায় কিলবিল করে।এক্সাম শেষ হলে হ্যান করব.....ত্যান করব.......হ্যান জায়গায় যাব.....ত্যান মুভি দেখব....আরও কত কি!!!
প্লান করতে করতে পড়ার সময়ই মাঝে মাঝে গাব হয়ে যায়।কিন্তু যেই না এক্সাম শেষ,তারপর দেখি এক্সামের সাথে সব প্লানিংগুলোও উধাঁও।

বাসায় সারাদিন বসে বসে বোর্ড হওয়া ছাড়া আর কোন কাম্ কাজ পাইনা।বন্ধুগুলোও সব যেন উধাঁও।কাউকে কল দিয়ে পাওয়া যায়না।নিজ নিজ কাজে সবাই ব্যস্ত,আর যাদের গার্লফ্রেন্ড আছে তারা গার্লফ্রেন্ড নিয়ে ঘুরে বেড়াতে ব্যস্ত।সারা দুপুর ঘুমাই,সারা রাত গল্পের বই পড়ি।সকালে মায়ের রামঝাড়ি খেয়ে বহু কষ্টে বিছানা ছাড়ি।টিভিতে বাংলাদেশের হার দেখি।কম্পিউটারে মুভি দেখা শুরু করি,কিন্তু এতই ফালতু মুভির লাক চলে আমার,যে যেইটাই দেখি ওইটাই দেখি ভীষণ ফাউল।অতঃপর আবার ফিরে আসি সেই গল্পের বইয়ের কাছে।এটলিস্ট এই গল্পের বইগুলো আমাকে যথেষ্ঠ টাইম দিচ্ছে।নইলে যে কি হত!!!!
(ওহ্ আরেকটা কথা বলতে ভুলেই গিয়েছিলাম।মা কোথায় যেন একটা চাইনিজ্ রান্নাবান্নার কোর্স করছে।সারাদিন নানান রকম চাইনিজ্ বাসায় রান্না হচ্ছে।আমি দেদার্সে সেগুলো গিলছি,আর ভুড়ি আরও বড় করছি।এরপর হতে ভাবছি এক্সামের সময় আবসারাব্ অন্য প্লানিং বাদ দিয়ে বাসায় বসে বসে খাওয়ার প্লানিং করব।কাজে লাগবে

)
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।
কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৫

আজ বৃহঃস্পতিবার, ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ।
ইংরেজি ১৭ই সেপ্টেম্বর। গত কয়েকদিন বেশ কয়েকজন ব্লগার সামুর ভালো মন্দ নিয়ে লিখেছেন। তাদের মুল বক্তব্য হলো- সামু গেলো। সামু শেষ। তারা সামুর...
...বাকিটুকু পড়ুন
আপনি জানেন কী?ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ...
...বাকিটুকু পড়ুন
মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত...
...বাকিটুকু পড়ুনপ্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”
বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন