মৃতপ্রায় আমার ব্লগ
০৯ ই মার্চ, ২০১১ সকাল ৮:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
অনেকদিন ধরেই লেখালেখি বন্ধ। জীবনবাসের টিকিট কিনে সেই যে উঠে গেছি, হেল্পার আর বাসের উপর একবারের জন্যেও বাড়ি দিচ্ছেনা। কোন থামাথামি নেই। শুধুই চলা আর চলা। আমি জানালের পাশের একটি সিটে বসে বাইরের দিকে তাকিয়ে আছি, বাতাসের তীব্র ঝাপ্টা আমার চুল উড়িয়ে নিয়ে যেতে চাইছে। দ্রুততার কোন সীমা নেই এই অবিরাম চলার। বাসে আমার মত অনেকে আছেন। চুপচাপ বসে বসে দেখছেন শুধু। বাইরে তাকিয়ে দেখলাম বাসের থেকে ভিন্ন দৃশ্য। তাদের কেউ বসে থাকার মধ্যে নেই। কেউ হাঁটছেন, কেউ দৌঁড়াচ্ছেন, কেউ বা আবার লাফাচ্ছেন। এদের এত কর্মতৎপরতা দেখে আমার মৃতপ্রায় ব্লগ আজ আমাকে একটা রামঝাড়ি দিল, "এই যে, আপনি একটা কি!!..আপনার মত লেখকের ব্লগ হওয়াটা আমার জীবনের সবচেয়ে বড় ব্যাডলাক!!!...কতদিন কিছু লেখেন না আপনি...আমাকেতো কেউ দেখেও না ইদানিং...আমি একদম মৃতপ্রায়!!"
রামঝাড়ি খেয়ে আমার টনক নড়ল। একলাফে বাসে উঠে দাঁড়ালাম। বাস একটু কিছুক্ষণের জন্যে থামাতে বললাম। কিন্তু কোন লাভ হলনা। বাসের ড্রাইভার তার গতি আরো বাড়িয়ে দিল। হেল্পার আমার দিকে তাকিয়ে হলুদ দাঁত বেড় করে নিদারুন একটি হাসি দিল। আমি আবার আমার সিটে বসে পড়লাম, বাতাসের ঝাপ্টা আবারও এক অলস লেখকের গা এ হাত বুলিয়ে দিল। আমি বসে বসে ভাবতে লাগলাম, আমার মৃতপ্রায় ব্লগের কথা.....
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।
কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৫

আজ বৃহঃস্পতিবার, ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ।
ইংরেজি ১৭ই সেপ্টেম্বর। গত কয়েকদিন বেশ কয়েকজন ব্লগার সামুর ভালো মন্দ নিয়ে লিখেছেন। তাদের মুল বক্তব্য হলো- সামু গেলো। সামু শেষ। তারা সামুর...
...বাকিটুকু পড়ুন
আপনি জানেন কী?ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ...
...বাকিটুকু পড়ুন
মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত...
...বাকিটুকু পড়ুনপ্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”
বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন