somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার বন্ধু রাশেদ

১২ ই এপ্রিল, ২০১১ রাত ৮:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

“আমার বন্ধু রাশেদ” সিনেপ্লেক্সে এসেছে। কয়েকদিন ধরে প্লান করছি যে দেখতে যাব। কিন্তু সাথে যাওয়ার মত তেমন কাউকে পাচ্ছিলাম না। আজ অনেকটা জোড় করেই আমার ছোটভাইকে নিয়ে চলে গেলাম সিনেমাটা দেখতে। প্রথমে গিয়েই একটা ধরা খেলাম। দুপুর তিনটার পরের সব শো এর টিকিটের দাম ২০০ টাকা করে। শুনেই মেজাজ খারাপ হয়ে গেল। তারপরেও টিকেট কিনে ঢুকে গেলাম। মুভিটা দেখে মন ভরে গেল। এক্সট্রা টাকা দিয়ে মুভিটা দেখতে আসার কষ্টটা আর রইলনা। অসাধারণ লেগেছে মুভিটা। চোখ থেকে পানি বের হয়ে গেছে শেষ দৃশ্যে। যদিও কয়েকজন দেখলাম মুভিটা দেখে নিরাশ। কয়েকজন মোবাইলে অন্যদের বলছিল, “একটা ভাল উপদেশ দেই। এই ছাতার মুভি দেখতে আসিস না। পুরাই টাইম লস।“ অনেকে আবার এর সাথে হলিউডের মুভি এর পার্থক্য বের করছিল। হলিউডের মুভি হলে হ্যান হত, ত্যান হত। কয়েকজন আবার মুভিটার ভুল খুঁটিয়ে খুঁটিয়ে বের করছিল। এই ট্রেনলাইন তো ’৭১ এ থাকার কথা না। এইসব হাবজাব।
আমি বলব মুভিটা এককথায় ‘জোস’। রাশেদ, ইবুরা এই ছোট্টবয়সে যেই অভিনয় করেছে এর জন্যে আমার তরফ থেকে এদেরকে সালাম। ইউনিভার্সিটিতে পড়ার সময় নিতান্তই শখের বসে একটা শর্টফিল্মে অভিনয় করতে গিয়েছিলাম। অভিনয় যে কতটা কঠিন চিজ্‌ তা সেসময় হাড়ে হাড়ে টের পেলাম। এই কারনেই হয়তো এই নতুন অভিনেতাদের এত সুন্দর অভিনয়ে শ্রদ্ধায় আমার মাথা আরও নত হয়ে গেছে। মুভিটার কোন ভুল ছিল কিনা তা আমার চোখে পড়েনি। চোখে পড়েছে শুধু একদল দামাল ছেলের দেশের জন্যে ভালবাসা। মুভির সাথে জড়িত সবাইকে অসংখ্য ধন্যবাদ। এরকম মুভি আরো অনেক অনেক অনেক বের হোক এই কামনা করি। আর সবশেষে শ্রদ্ধা জানাই জাফর ইকবাল স্যারকে। ছোটদের জন্যে এমন লেখাতো আর সবাই লিখতে পারেনা।
৭টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বুনো মহিষের পাল!

লিখেছেন রাজীব নুর, ০২ রা আগস্ট, ২০২৬ দুপুর ২:২৯



ঘনিয়ে এসেছে প্রস্থানকাল; অনেককিছুর মতো আমিও
হারিয়ে যাবো কালের গর্ভে বা কৃষ্ণচুড়ার লালে লালে।
মূলত হারিয়ে যাওয়ার জন্যই আবির্ভূত হয়ে,
মাঝখানে সবার সাথে খেলে গেলাম বনভোজন বনভোজন।

অনেকদিন ধরেই মগজে... ...বাকিটুকু পড়ুন

দেশ ভ্রমনঃ মেহেন্দীগঞ্জ উলানিয়া_জমিদার বাড়ি

লিখেছেন মৌন পাঠক, ০২ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৭

আপনি যদি ঢাকায় থাকেন, তবে কোনো এক বিকেল কিংবা সন্ধ্যায় চলে যান সদরঘাটে। সেখান থেকে উলানিয়াগামী কোনো একটি লঞ্চে উঠে পড়ুন। লঞ্চের ম্যানেজারের সঙ্গে কথা বলে এক পাশের একটি কেবিন... ...বাকিটুকু পড়ুন

I Have a plan / মুচলেকা দিয়ে যাওয়া এবং মুচলেকা দিয়ে ফেরত আসা সরকারের রাষ্ট্র ‼️

লিখেছেন ক্লোন রাফা, ০৩ রা আগস্ট, ২০২৬ ভোর ৫:৪৬





ওয়াশিংটন – যদিও তিনি এমন একটি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছেন যার বৈধতা নিয়ে ব্যাপক প্রশ্ন রয়েছে, এবং শক্তিশালী মহলের প্ররোচনায় যাদের হস্তক্ষেপ কখনোই সন্দেহের বাইরে ছিল না, তারেক... ...বাকিটুকু পড়ুন

মাইক্রোপ্লাস্টিক: অদৃশ্য প্লাস্টিক কীভাবে আমাদের খাবার ও শরীরে ঢুকছে?

লিখেছেন কাবিল, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ১:০৪


মাইক্রোপ্লাস্টিক (Microplastic) হলো খুব ছোট প্লাস্টিকের কণা। সাধারণভাবে ৫ মিলিমিটারের চেয়ে ছোট প্লাস্টিক কণাকে মাইক্রোপ্লাস্টিক বলা হয়। এর থেকেও অনেক ক্ষুদ্র কণা আছে—সেগুলোকে ন্যানোপ্লাস্টিক বলা হয়। এগুলো এত ছোট হতে... ...বাকিটুকু পড়ুন

এনসিপিকে মারছে কেন? (অথবা) এনসিপি মার খাচ্ছে কেন?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ১:৪০


(ইহা নাকি এনসিপিকে পিষিয়ে মারবে!)

এনসিপিকে মারছে কেন (?) অথবা এনসিপি মার খাচ্ছে কেন? প্রশ্ন দুটো হলেও আদতে প্রশ্ন একটাই উত্তরও একটাই। বিগত ১৫/১৬ বছর অর্থাৎ খুনি হাসিনার আমলে যাহারা... ...বাকিটুকু পড়ুন

×