শুরু হচ্ছে ইয়ংবিবি চট্টগ্রাম বিভাগীয় বায়োইনফরমেটিক্স ক্যাম্প
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৬ অক্টোবর নগরীর মাষ্টারমাইন্ড স্কুল প্রাঙ্গনে শুরু হতে যাচ্ছে চট্টগ্রাম বিভাগীয় বায়োইনফরমেটিক্স ক্যাম্প। ইয়ং বায়োটেকনোলজিষ্ট অব বাংলাদেশ (ইয়ংবিবি) এর আয়োজনে ২দিন ব্যাপি অনুষ্ঠিতব্য এই ক্যাম্পে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এবং বায়োটেকনোলজির বিভিন্ন গবেষনা,ঔষধ পরিকল্পনা করণ, জেনেটিক রোগের কারণ অনুসন্ধান ও চাকুরীক্ষেত্রে কম্পিউটার প্রোগ্রাম ও সফটওয়্যারের বিভিন্ন দিক সম্পকে প্রশিক্ষন প্রদান করা হবে। এছাড়াও অনুষ্ঠিত হবে বাংলাদেশের প্রথম বায়োইনফরমেটিক্স অলিম্পিয়াড। সকাল ৯.৩০টায় উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সভাপতি এ এম আবু আহমেদ, প্রাণী বিদ্যা বিভাগের অধ্যাপক ড. গাজী আসমত ও ড. বদরুল আমিন ভূঁইয়া, পদার্থ বিজ্ঞান বিভাগের ড. বিকিরন প্রসাদ বড়–য়া। সমাপনি অনুষ্ঠান ৭ অক্টোবর বিকাল ৩টায়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড, শ্যামল কান্তি আচার্য। চট্টগ্রাম ভেটেরিনারী বিশ্ববিদ্যালয়, থার্ড ওয়াল্ড একাডেমি অব সায়েন্স, চট্টগ্রাম বিজ্ঞান পরিষদ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগিতায় অনুষ্ঠিতব্য এই ক্যাম্পে প্রশিক্ষণ প্রদান করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং শিক্ষক মুসতাক ইবনে আইয়ুব ও মাহবুবুর রশিদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক ড. মোহাম্মদ আল ফোরকান ও আদনান মান্নান,ভেটেরিনারী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. জুনায়েদ সিদ্দিকী এবং তরুন গবেষক রাসেল দাশ ও হাবিবুর রহমান। ক্যাম্পে চট্টগ্রামের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহন করছে।
৩টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
ব্লগার নিমো'র আসল নাম নিমচাঁদ না?

সামুর আগের মডূ জাদীদ ভাই আমাকে একবার বলেছিলেন ব্লগার নিমো'র আসল নাম নিমচাঁদ, তাঁর খুব ঘনিষ্ঠ বন্ধু। তারা মাঝে মাঝে পদ্মার পাড়ে ইলিশ খেতে যান। আর, গরুর... ...বাকিটুকু পড়ুন
তাসালসুল (অনন্ত পশ্চাদগমন), প্রথম সৃষ্টি ও ‘আকল’: কুরআন-সুন্নাহর আলোকে একটি সতর্ক অনুসন্ধান


ভূমিকা
সৃষ্টিজগতের অস্তিত্ব নিয়ে মানুষের অন্যতম প্রাচীন প্রশ্ন হলো,সবকিছুর শুরু কোথায়? যদি প্রতিটি সৃষ্ট বস্তুর অস্তিত্বের জন্য তার আগে আরেকটি সৃষ্ট বস্তুর প্রয়োজন হয়, এবং সেই নির্ভরতার ধারা কখনো শেষ... ...বাকিটুকু পড়ুন
মরিয়ম খাতুন জীবন থেকে ছুটি নিয়েছে

মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯... ...বাকিটুকু পড়ুন
⌛️ সক্রেটিসের আত্মানুসন্ধান

প্রাচীন গ্রিক দর্শনের মহান পুরুষ সক্রেটিসের আত্মানুসন্ধান বা "নিজেকে জানো" তত্ত্বটি মানুষের ভেতরের ঘৃণা, গোঁড়ামি এবং অজ্ঞানতা দূর করার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। সক্রেটিসের মতে, মানুষের সমস্ত নৈতিক স্খলন ও... ...বাকিটুকু পড়ুন
জ্বালানি তেলের দাম বাড়লো, পকেট খালি হলো সাধারণ মানুষের!

জীবনটা আজকাল বড় অদ্ভুত নিয়মে চলছে। রাতে ঘুমাতে যাওয়ার সময় এক রকম থাকে, আর সকালে ঘুম থেকে উঠে দেখি দুনিয়াটা সম্পূর্ণ বদলে গেছে। গতকাল রাত বারোটা এক মিনিট থেকে জ্বালানি... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।