আরেকবার পৃথিবীতে আসো হে রামানুজান
তোমাকে আমাদের খুব দরকার।
তোমার ৩৩ বছরের অভাবী জীবনে তুমি দিয়ে গিয়েছিলে
৩৮৮৪টি থেওরেম।
স্বশিক্ষিত ছিলে তুমি,
আর তা হবে নাই বা কেন!
তোমার গুরু হবেন এমন কেউ কি আজ অবধি পয়দা হয়েছেন?
হাসছ কেন রামানুজান?
ভেবেছ আমার দাবি ছেড়ে দিব আমি?
জঞ্জালে ভরা এই পৃথিবীর আজ দরকার তোমার মতন শুদ্ধ মগজ।
ভয় নেই, আমরা জানি তুমি পাক্কা নিরামিষভোজী,
তোমাকে পর্জাপ্ত পরিমান শাক-সব্জি দিব
থাকার জন্য ঘর দিব, সুনসান নীরবতা দিব।
কি বললে? আরে না!
ডরাও কেন? জনকী আম্মাল তোমার সঙ্গেই রবে।
স্রস্টার এত কাছে থাকো, তাও আবার মন্দির চাই?
আচ্ছা যাও - তাও দেব,
মন্দিরের খুব কাছাকাছি যাতে তোমার ঘর দেয়া হয়
আমি বার বার করে বলে দিব।
এবার বলো, আসছ তবে কবে?
দিন, ক্ষণ, বার,
একি! হাসছ আবার বড়?
সিরিয়াসলি বলছি, তোমাকে চাই আমাদের।
খুব বড় বড় হিসাব করতে হবে,
অনেক বড়, বড়র চেয়েও বড়।
কে কত ঘুষ নিল জানাতে হবে।
কত টাকা বিদেশ পাচার হলো?
কত টাকার মাছে কতটুকু ফরমালিন মেশালে কত লাভ হয়?
একটা জীবন কয়টা জীবন কে কলুষিত করতে পারে?
কত মেট্রিক টন খাবার মজুদ করলে কত টাকা ব্যাংকে জমে?
লাশ ফেলতে কয় পয়সা লাগে?
ক্ষমতার মূল্য কত?
টাকার মূল্য কত?
লোভের মূল্য কত?
সবার দুবেলা খাবার এর জন্য কোন জমিতে ধান বুনতে হবে?
সবার বাসস্থানের জন্য কতটুকু জমি লাগবে?
সবার চিকিৎসার জন্য কয়টা ডাক্তার, হাসপাতাল, কত টাকার যন্ত্র লাগবে?
কাঁদছ কেন রামানুজান?
চলে যেওনা প্লিজ,
হেরে গেলে তো চলবে না আমাদের
বিশ্বাস করো আমরা ঘুরে দাড়াবো
প্রবল বেগে, দৃঢ়তার সাথে
সব রসদ আছে আমাদের
এখন দরকার শুধু কয়েকটা মগজ -
তোমার মগজের মত শুদ্ধ, দয়ালু মগজ।
আলোচিত ব্লগ
প্রতিদ্বন্দ্বী

গফুর মিয়া অভাবের তাড়নায় গ্রাম ছেড়ে ঢাকায় এসেছিল। সংসারে মানুষ মোট ছয়জন, গফুর, তার স্ত্রী আর চার সন্তান। দুই সন্তান হওয়ার পর তার স্ত্রী আর সন্তান নিতে চায়নি। সে গফুরকে... ...বাকিটুকু পড়ুন
জজ মিয়া চিত্রনাট্য নিয়ে নির্মিত হোচ্ছে ভয়ংকর নতুন সিক্যুয়াল!!!

বিএনপির পুলিশ এতো করিৎকর্মা যে চব্বিশ ঘন্টার মধ্যে । খুনের তদন্ত করে একেবারে আদালতের রায় সহ রিপোর্ট দিয়ে দেয় ! পৃথিবীর সবচেয়ে আপগ্রেডেড আইনশৃঙ্খলা বাহিনী এখন শিলং সালাউদ্দিনের... ...বাকিটুকু পড়ুন
পাসওয়ার্ড রিসেট করতে সমস্যা এবং ওয়েবসাইটে ক্যাপচা এরর (Invalid site key) সংক্রান্ত।

পাসওয়ার্ড রিসেট করতে সমস্যা এবং ওয়েবসাইটে ক্যাপচা এরর (Invalid site key) সংক্রান্ত।
প্রিয় সামু সাপোর্ট টিম,
আশা করি ভালো আছেন। আমি সামহোয়্যার ইন ব্লগের একজন নিয়মিত পাঠক ও লেখক। দীর্ঘদিন ধরে... ...বাকিটুকু পড়ুন
কালবেলার মুগ্ধতা থেকে নবকুমারের গ্ল্যামার দুনিয়ায়

সমরেশ মজুমদার আমার বরাবরই প্রিয় লেখকদের একজন। কৈশোর আর যৌবনের এক বড় অংশ জুড়ে তিনি ছিলেন আমার মনোজগতে। বই কিনে পড়া, পাড়ার লাইব্রেরিতে গিয়ে বই পড়া... ...বাকিটুকু পড়ুন
সরকার যদি ৩% হারে লোন দেয় দেশের প্রতিটি বাড়ীর ছাতে সৌর বিদ্যুতের ব্যবস্থা করলে বিদ্যুের কস্টের অনেকটাই কিছুটা সমাধান হইতে পারে।

দেশে বর্তমানে Net Metering Guideline–2025 অনুযায়ী অতিরিক্ত বিদ্যুৎ গ্রিডে দেওয়া যায় এবং তা বিলের সঙ্গে সমন্বয় হয়। এটা খুবই ভালো একটা ব্যবস্থা, সরকারের উচিত এটাকে আরো উতসাহিত করা।... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।