somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

‘আলেকজান্ডার দি গ্রেট’ এর শেষ ইচ্ছা

২৯ শে মে, ২০১৩ সকাল ৯:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



(নিচের কাহিনীটা সত্য হোক আর না হোক, কিন্তু এর শিক্ষাগুলো অবশ্যই সত্য)

‘আলেকজান্ডার দি গ্রেট’ বেঁচেছিলেন মাত্র ৩২ বছর। এই ছোট্ট জীবনে তিনি প্রতিষ্ঠা করেছিলেন প্রাচীন যুগের অন্যতম বিশাল সাম্রাজ্য। এত বড় এই যোদ্ধা মারা গিয়েছিলেন সামান্য জ্বরে আক্রান্ত হয়ে, নিজের সাম্রাজ্যের বাইরে অন্য রাজ্যে। খুব ইচ্ছা ছিল তার নিজের প্রাসাদে ফিরে মরবেন, কিন্তু মৃত্যু তাকে সেই সময় দেয়নি।

মৃত্যুশয্যায় ‘আলেকজান্ডার দি গ্রেট’ তার জেনারেলদের ডেকে তিনটি শেষ ইচ্ছার কথা বলেছিলেন।

১। তার কফিন কবরস্থানে বহন করে নিয়ে যাবে তার সাম্রাজ্যের শ্রেষ্ঠ ডাক্তারেরা

২। তাকে বহন করার রাস্তাজুড়ে ছড়িয়ে দেয়া হবে তার অগাধ সম্পদ – টাকা, স্বর্ণ, মনি-মুক্তা – যা কিছু তিনি তার ঈর্ষনীয় সাফল্যমন্ডিত জীবনে অর্জন করেছিলেন।

৩। তার হাত দুটো কফিন থেকে বাইরের দিকে ঝুলিয়ে দেয়া হবে।

আলেকজান্ডারের এই অদ্ভূত ইচ্ছাগুলো শুনে তার এক জেনারেল অবাক হয়ে তাকে প্রশ্ন করলে আলেকজান্ডার ব্যাখা করলেন।

তিনি বললেন:

১। আমি চাই পৃথিবীর শ্রেষ্ঠ ডাক্তারেরা আমার কফিন বহন করুক, যাতে মানুষ উপলব্ধি করতে পারে যে, মৃত্যু যখন আসবে তখন পৃথিবীর শ্রেষ্ঠ ডাক্তারেরা একসঙ্গে মিলেও সারিয়ে তুলতে পারবে না।
২। আমি চাই আমার কবরস্থানে যাওয়ার পথ সম্পদে ছড়িয়ে থাকুক, যাতে সবাই দেখতে পায় যে এই দুনিয়ায় অর্জিত সম্পদ দুনিয়াতেই থেকে যাবে।
৩। আমি চাই আমার হাত দুইটা কফিন থেকে বাইরের দিকে ঝুলে থাকুক, যাতে মানুষ শিক্ষাগ্রহণ করতে পারে যে আমরা এই দুনিয়ায় খালে হাতে এসেছিলাম, যখন সময় ফুরিয়ে যাবে তখন আবার খালি হাতেই চলে যাবো।

ঘটনা থেকে শিক্ষা:
আমরা কবরে কোনও সম্পদ নিয়ে যাবো না, রেখে যাওয়া ভালো কাজগুলোই শুধু আমাদের কাজে লাগবে। এই পৃথিবীর সবচেয়ে মূল্যবান সম্পদ হলো সময়, কারণ আমাদের প্রত্যেকের আয়ু নির্ধারিত করা আছে। আমরা পরিশ্রম করে টাকা-পয়সা অর্জন করতে পারবো, কিন্তু একটা সেকেন্ড সময়ও আমরা কিনতে পারবো না।

প্রতিটি আত্মাকেই মৃত্যুর স্বাদ গ্রহন করতে হবে। আর নিশ্চয়ই কিয়ামতের দিন তোমাদেরকে পূর্ণ প্রতিদান দেওয়া হবে। যাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে আর জান্নাতে প্রবেশ করতে দেওয়া হবে, সেই চূড়ান্ত সফলতা লাভ করল। আর দুনিয়ার জীবনতো ধোঁকার উপকরণ ছাড়া কিছুই নয়। – (সুরা আল-ই-ইমরান ৩:১৮৫)

কৃতজ্ঞতা: http://ronrosstoday.com/?p=581

আমার ব্লগীয় ঠিকানা: adnanfaisal.wordpress.com
২০টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বুনো মহিষের পাল!

লিখেছেন রাজীব নুর, ০২ রা আগস্ট, ২০২৬ দুপুর ২:২৯



ঘনিয়ে এসেছে প্রস্থানকাল; অনেককিছুর মতো আমিও
হারিয়ে যাবো কালের গর্ভে বা কৃষ্ণচুড়ার লালে লালে।
মূলত হারিয়ে যাওয়ার জন্যই আবির্ভূত হয়ে,
মাঝখানে সবার সাথে খেলে গেলাম বনভোজন বনভোজন।

অনেকদিন ধরেই মগজে... ...বাকিটুকু পড়ুন

দেশ ভ্রমনঃ মেহেন্দীগঞ্জ উলানিয়া_জমিদার বাড়ি

লিখেছেন মৌন পাঠক, ০২ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৭

আপনি যদি ঢাকায় থাকেন, তবে কোনো এক বিকেল কিংবা সন্ধ্যায় চলে যান সদরঘাটে। সেখান থেকে উলানিয়াগামী কোনো একটি লঞ্চে উঠে পড়ুন। লঞ্চের ম্যানেজারের সঙ্গে কথা বলে এক পাশের একটি কেবিন... ...বাকিটুকু পড়ুন

I Have a plan / মুচলেকা দিয়ে যাওয়া এবং মুচলেকা দিয়ে ফেরত আসা সরকারের রাষ্ট্র ‼️

লিখেছেন ক্লোন রাফা, ০৩ রা আগস্ট, ২০২৬ ভোর ৫:৪৬





ওয়াশিংটন – যদিও তিনি এমন একটি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছেন যার বৈধতা নিয়ে ব্যাপক প্রশ্ন রয়েছে, এবং শক্তিশালী মহলের প্ররোচনায় যাদের হস্তক্ষেপ কখনোই সন্দেহের বাইরে ছিল না, তারেক... ...বাকিটুকু পড়ুন

মাইক্রোপ্লাস্টিক: অদৃশ্য প্লাস্টিক কীভাবে আমাদের খাবার ও শরীরে ঢুকছে?

লিখেছেন কাবিল, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ১:০৪


মাইক্রোপ্লাস্টিক (Microplastic) হলো খুব ছোট প্লাস্টিকের কণা। সাধারণভাবে ৫ মিলিমিটারের চেয়ে ছোট প্লাস্টিক কণাকে মাইক্রোপ্লাস্টিক বলা হয়। এর থেকেও অনেক ক্ষুদ্র কণা আছে—সেগুলোকে ন্যানোপ্লাস্টিক বলা হয়। এগুলো এত ছোট হতে... ...বাকিটুকু পড়ুন

এনসিপিকে মারছে কেন? (অথবা) এনসিপি মার খাচ্ছে কেন?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ১:৪০


(ইহা নাকি এনসিপিকে পিষিয়ে মারবে!)

এনসিপিকে মারছে কেন (?) অথবা এনসিপি মার খাচ্ছে কেন? প্রশ্ন দুটো হলেও আদতে প্রশ্ন একটাই উত্তরও একটাই। বিগত ১৫/১৬ বছর অর্থাৎ খুনি হাসিনার আমলে যাহারা... ...বাকিটুকু পড়ুন

×