”আজ সাঈদীর ফাঁসির আদেশ হবে ”-এই আনন্দ সংবাদটা আমাদের পরিবারের সবার মনেই অলিখিতভাবেই একটা জায়গা করে নিয়েছিল। সেই সকাল বেলাতেই ঘুম থেকে উঠে দেখি আম্মা আমার প্রিয় ভুনা খিচুড়ি আর গরুর মাংস রাঁধতে বসে গেলেন। আমিত আনন্দে আত্বহারা!! আম্মা কি ব্যাপার? আজ যে ভালো রান্না বান্নার আয়োজন চলছে? বলতেই আম্মার সেই অসাধারন হাসি....”আজ সাঈদীর ফাঁসি হবে না?” হুম তাইতো আজকে ঐ জানোয়ারটার আদালতের রায় বেড় হবে কিন্তু ফাঁসিই যে হবে এর কি কোন গ্যারান্টি আছে? কই, খুনি কাদের মোল্লার তো ফাঁসি হয়নি? না, আম্মা এবার দিব্যি দিয়ে বলল, দেখিস এইবার আর বিচারকরা কোন ভুল করবে না। দেখিস...” তাই হল। বাংলাদেশ অনেকদিন পর যেন জামাত শিবিরের পাপের বোঝা থেকে কিছুটা হলেও মুক্তি পেল। সাঈদীর ফাঁসির রায় ঘোষনা হওয়ার সাথে সাথেই আমাদের মহল্লায় একটা তরুনদের একটা আনন্দ মিছিল বেড় হয়ে গেল। কেউ কেউ মিষ্টি বিতরন শুরু করে দিল। আমরা বাংলাদেশের কয়েকটা চ্যনেলে বড় বড় চোখ করে তাকিয়ে আছি। সাঈদীর ফাঁসির রায় ঘোষনা। জনতার আনন্দ উল্লাস। মিষ্টি বিতরন। আহা! আমি কিনা ইদুরের মত ঘরে বসে আছি। আম্মা, শাহবাগ গেলাম। বলে আম্মার দিকে তাকাতেই দেখি আম্মার চোখের কোনে অশ্রু। আম্মার চোখেও আনন্দ অশ্রু। “শোন, সেই সকাল থেকে কত রান্না করলাম। তোর প্রিয় ভুনা খিচুড়ী গরুর মাংস রান্না করলাম, খেয়ে যাবি না?” তাইতো, খাওয়ার কথা ভুলেই গিয়েছিলাম। আম্মা পরম স্নেহে আমাকে খাবার খাওয়ালেন। আমি মনের আনন্দে খিচুড়ী খাচ্ছি আর অন্যদিকে আম্মা একে একে বলে যাচ্ছেন ৭১ এর তার স্মৃতি কথা। এই রাজাকার আলবদরদের কথা। রাজাকার দেলুর কথা। আমি আম্মার সেই উত্তাল দিনের কথা শুনছি আর খাবার খাচ্ছি। মাঝেই মাঝেই আমার মাটা আবেগে চোখের পানি ধরে রাখতে পারছে না। আমি আমার প্রিয় ভুনা খিচুড়ী গরুর মাংস দিয়ে প্রাণ ভরে খেলাম। চোখের ঝাপসা আয়নায় কয়েকটা হায়নার মুখ ততক্ষনে চোখের সামনে বার বার ভেসে আসছে। আমার খাওয়া শেষ হল। আম্মার শাড়ির আঁচল দিয়ে তার চোখ টা মুছে দিলাম। আম্মাকে বললাম, ” আমরা বাংলাদেশের সমস্ত দুঃখ এইভাবেই মুছে দিব। আমাদের উপর তুমি ভরসা রাখ আম্মা।” আম্মা মাথায় হাত রাখলেন। বললেন, “ যা খাওয়া শেষ হয়েছে এইবার শাহবাগ যা। তোদের আরো অনেক কাজ যে বাকি” ।
সাঈদীর ফাঁসির আদেশ, ভুনা খিচুড়ি এবং গরুর মাংস কথা.....
ATEO'র এ কেমন দেনা পাওনা ???

নানা আড্ডার নানা প্রসঙ্গের একটা টপিকস ছিল বগুড়ার খুব পরিচিত মুখ আবু তাহের স্যার, যিনি বর্তমান Assistant Upazila Education Officer (ATEO) / Upazila Assistant Primary Education Officer (previously... ...বাকিটুকু পড়ুন
শীঘ্রই আসব
শীঘ্রই আসব
সাইফুল ইসলাম সাঈফ
তুমি দাওয়াত দিলে রূপসী
কিন্তু দিনক্ষণ বললে না!
তবে দাওয়াত পেয়ে খুশি হয়ে ওঠি
বলে দেই ইনশাআল্লাহ শীঘ্রই আসব।
ভেবে চিন্তে বলি আগামী মাসে
প্রথম সপ্তাহে তোমার শহরে যাবো।
আমার বিলম্ব সহ্য... ...বাকিটুকু পড়ুন
# প্রেম, আকর্ষণ ও একগামিতা: মানুষ কি সত্যিই একজনের মধ্যেই সীমাবদ্ধ?
চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!
### ভূমিকা
প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন
এই কি পরিচয়

তুমি নরপিশাচ হইও না,
মানুষ দেখো, স্বার্থের পূজারী হইও না,
ক্ষমতার আগুন চেও না,
সন্ত্রাসের উল্কা ভূত হচ্ছো!
দেখছি জঙ্গীবাদের ধোয়ার ছুঁয়া,
এই কি তোমার পরিচয়?
প্রশ্ন কাকে ভালোবাসতে চাও
মানুষ নাকি অন্য কিছু... ...বাকিটুকু পড়ুন
বর্ষায় সালথা গ্রামে
গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর থেকে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।