somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রাজশাহীর ট্রেনে আগুন, জামাতি তান্ডব এবং কিছু কথা

০৩ রা মার্চ, ২০১৩ রাত ১২:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এই কিছুক্ষন আগে খবর পেলাম রাজশাহী রেল স্টেশনে সিল্ক সিটি ট্রেনের তিনটি বগিতে আগুন জ্বালিয়ে দিয়েছে দুবৃত্তরা। ধারনা করা হচ্ছে জামায়াত-শিবিরের কর্মীরাই এই আগুন জ্বালিয়ে দিয়েছে। হতাহতের খবর এখনো জানিনা। আল্লাহ সবাইকে হেফাজতে রাখুন। এই দোয়া করি। সব জামাত শিবিরের হিংস্র তান্ডব ছড়িয়ে পরছে সবখানে। একজন মানুষ বা দল কখন হিংস্র হয়ে যায়? যখন তাদের দেয়ালে পিঠ ঠেকে যায়। জামাতের এখন দেয়ালে পিঠ ঠেকেছে। পেছনে হাটার আর তাদের কোন পথ খোলা নেই। এই অমানুষ গুলো এখন তাদের আসল চেহারায় নিজেদের প্রকাশ। বলার অপেক্ষা রাখে না যে জামাত শিবির যা করছে তা যেন ৭১ সালের পাক বর্বতারই পুনরাবৃত্তি হচ্ছে। ৭১ সালে ঠিক একই কায়দায় এই জামাতি রাজাকারেরা পাকিস্তানিদের সহায়তা করার জন্য মাঠে নেমেছিল। ঠিক একই কায়দায় আমাদের মুক্তিযোদ্ধাদের নৃশংস ভাবে হত্যা করেছিল। ঠিক একই কায়দায় হিন্দু বাড়িতে লুটতরাজ করে আগুন লাগিয়ে দিয়েছিল। তবে হ্যা, জামাতের সত্যিকারের মুখোশ জামাত নিজেরাই উন্মোচন করল। নিজেদের নগ্ন থাবা নিজেরাই অনেক দিনপর বীর দর্পে প্রাকশ করল। জামাতের এই হত্যা যজ্ঞে এখন সামিল হয়েছে আরেকটি দল বিএনপি। ভাবা যায় না বাংলাদেশের প্রধান বিরোধী দলটি জামাত শিবিরের প্রধান পৃষ্ঠপোষক!!! খুব জানতে ইচ্ছে করে বিএনপিতে কি মুক্তিযুদ্ধা নামের কেউ অবশিষ্ঠ্য নেই? হয়তো সত্যিই নেই। এই বিএনপি সমর্থিত এবং পয়সায় পালিত কিছু তথাকথিত বুদ্ধিজীবিরা দেখছি বিবৃতি দিতে মহা ব্যাস্ত। ফরহাদ মাজহার, কাদের সিদ্দকীরা বলছেন , বাংলাদেশের বর্তমান সরকার নাকি পুলিশ দিয়ে গণহত্যায় নেমেছে। আজকে কাদের সিদ্দকী এক সংবাদ সম্মেলন করে বললেন যে শাহবাগ এর সাথে নাকি বাংলাদেশের কোন সম্পর্ক নাই। বলার অপেক্ষা রাখে না যে বিএনপি এবং তাদের কিছু পালিত বিবৃতিজীবিদের কারনে জামাত যেন আশার আলো দেখতে পেয়েছে। জামাত তাদের প্রত্যক্ষ সমর্থন আর আশির্বাদ নিয়ে আরো বিপুল উৎসাহে বর্বরভাবে সাধারন মানুষের উপর ঝাপিয়ে পরছে।
দেশের বিদ্যমান এই পরিস্থিতি থেকে উত্তরন প্রয়োজন। শাহবাগ আন্দোলনে রাজাকারদের ফাঁসির দাবী খুবই ন্যায় সংগত একটা দাবী। কারন মনে রাখতে হবে এই দাবী শুধু ব্লগার বা নতুন প্রজন্মের দাবী নয়। এই দাবী বাংলার জামাত শিবির আর তাদের দোসরদের বাদে প্রতিটা বাঙালির ন্যায্য প্রাণের দাবী। যে জামাত শিবির এর এই বাংলার মানচিত্র থেকে অনেক দূরে থাকার কথা ছিল আজ তারাই ইসলামের নামে আর কিছু দলেরর প্রত্যক্ষ্য মদদে এই বাংলাদেশে বাসা বেঁধেছে। আজ দুধ কলা খাইয়ে শাপ পোষা হয়েছে। বিএনপি এই সহজ সরল কথাটা একদিন ঠিক হারে হারে যখন বুঝতে পারবে ততক্ষনে হয়ত সময় অনেকদূর গড়িয়ে যাবে। আজ শাহবাগের আন্দোলন মঞ্ঝ থেকে জামাত শিবির উৎখাতের যে ডাক এসেছে এখনই সময় সেই দাবীকে বাস্তবায়ন করার। ভালো সময় সব সময় আসে না। বাংলার নবাব সিরাজ উদদেৌলা ইংরেজ বনিকদের বাংলার সীমানায় ব্যাবসা করতে দিয়ে ভূল করেছিলেনা। সেই ভুলের মাসুল আমরা দিয়েছিলাম। কিন্তু আমরা আর কোন ভুল করতে চাই না। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত আমরা নিতে চাই। বাংলার ঘরে ঘরে এখন মুক্তিযুদ্ধের চেতনায় বাঙালি আবার জেগে উঠেছে। বাংলার আকাশে বাতাসে এখন শুধুই "জয় বাংলা" । এই বাংলার মাটি নিয়ে কেউ কোন ষড়যন্ত্র করে আজ পর্যন্ত টিকতে পারেনি। এই জামাত -শিবিরো তা পারবেনা। দেশের এই সময়ে চলুন আমরা সবাই এক থাকি। চলুন সবাই একজন আরেকজনের হাত ধরি। শক্ত করে পথ চলি। সামনের দিকে এগিয়ে যাই। জয় আমাদের হবেই।
জয় বাংলা
সর্বশেষ এডিট : ০৩ রা মার্চ, ২০১৩ রাত ১২:২৭
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ATEO'র এ কেমন দেনা পাওনা ???

লিখেছেন অপলক , ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:০৯



নানা আড্ডার নানা প্রসঙ্গের একটা টপিকস ছিল বগুড়ার খুব পরিচিত মুখ আবু তাহের স্যার, যিনি বর্তমান Assistant Upazila Education Officer (ATEO) / Upazila Assistant Primary Education Officer (previously... ...বাকিটুকু পড়ুন

শীঘ্রই আসব

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৩৯

শীঘ্রই আসব
সাইফুল ইসলাম সাঈফ

তুমি দাওয়াত দিলে রূপসী
কিন্তু দিনক্ষণ বললে না!
তবে দাওয়াত পেয়ে খুশি হয়ে ওঠি
বলে দেই ইনশাআল্লাহ শীঘ্রই আসব।
ভেবে চিন্তে বলি আগামী মাসে
প্রথম সপ্তাহে তোমার শহরে যাবো।
আমার বিলম্ব সহ্য... ...বাকিটুকু পড়ুন

# প্রেম, আকর্ষণ ও একগামিতা: মানুষ কি সত্যিই একজনের মধ্যেই সীমাবদ্ধ?

লিখেছেন প্রগতি বিশ্বাস, ১৬ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৯



চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!

### ভূমিকা

প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন

এই কি পরিচয়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৬ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৫


তুমি নরপিশাচ হইও না,
মানুষ দেখো, স্বার্থের পূজারী হইও না,
ক্ষমতার আগুন চেও না,
সন্ত্রাসের উল্কা ভূত হচ্ছো!
দেখছি জঙ্গীবাদের ধোয়ার ছুঁয়া,
এই কি তোমার পরিচয়?
প্রশ্ন কাকে ভালোবাসতে চাও
মানুষ নাকি অন্য কিছু... ...বাকিটুকু পড়ুন

বর্ষায় সালথা গ্রামে

লিখেছেন রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩

গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর থেকে... ...বাকিটুকু পড়ুন

×